মানুষের চিন্তা-ভাবনা ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। এজন্য যুক্তিবিদ্যাকে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান বলা হয়।
যুক্তিবিদ্যা যথার্থ ভাষার ব্যবহার দ্বারা সঠিক জ্ঞান অর্জনের পথ নির্দেশ করে। এ কারণে যুক্তিবিদ্যাকে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান বলা হয়। চিন্তার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি। আর সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার মধ্যে ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন। তাই যথার্থই বলা যায়, যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান ।
উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আরাব ও মৃদুল বিতর্কে পাঠ্যপুস্তকের যুক্তিবিদ্যার স্বরূপের বিষয় প্রতিফলিত হয়েছে।
যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং তাদের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে । অর্থাৎ, যেসব নিয়ম ও সূত্র অনুসরণ করে চিন্তা- পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়োগ করে প্রকৃত সত্যকে আবিষ্কার করা যায়, সেসব নিয়ম-কানুন সম্বন্ধে সুশৃঙ্খল জ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা, যুক্তিবিদ্যা যথার্থ যুক্তি পদ্ধতির নিয়ম-কানুন প্রণয়ন করে এবং সেগুলো সম্বন্ধে জ্ঞান দান করে। আবার, যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। কারণ, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির যেসব নিয়ম-কানুন প্রণয়ন করে সেগুলোকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যার স্বরূপ অনুযায়ী যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলাবিদ্যা ।
উদ্দীপকের আরাব বলে, “যুক্তিবিদ্যা প্রকৃত পক্ষেই কলাবিদ্যা” । মৃদুল এর বিরোধিতা করে বলে, “যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান”। তাদের এরূপ আলোচনায় যুক্তিবিদ্যার স্বরূপ তথা বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
মিমির বক্তব্য যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দুই দিকের প্রশংসামূলক প্রকাশ। বিজ্ঞান হিসেবে এটি যুক্তির নিয়ম ও বৈধতা নিয়ে সুশৃঙ্খল আলোচনা করে; কলা হিসেবে সেই নিয়ম বাস্তব যুক্তি মূল্যায়নে প্রয়োগের দক্ষতা দেয়।
আদি কলা বলা হয় কারণ মানুষ আনুষ্ঠানিক যুক্তিতত্ত্ব পড়ার আগেও অনুমান ও যুক্তি ব্যবহার করে। এটি অন্য সব কলার আগে যুক্তিবিদ্যার একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রতিষ্ঠাবর্ষ প্রমাণ করে না।
সেরা বিজ্ঞান কথাটি অন্য বিদ্যায় যুক্তির সহায়ক ও ভিত্তিগত ভূমিকার সম্মানসূচক মূল্যায়ন হিসেবে বোঝা যায়। এ থেকে পরীক্ষিত কোনো সার্বজনীন মানদণ্ডে সব বিজ্ঞানের ওপর তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় না।
তাই বক্তব্যটির যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়—এই শিক্ষামূলক দিক গ্রহণযোগ্য। আদি ও সেরা বিশেষণকে আক্ষরিক ইতিহাস বা প্রমাণিত প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং হিসেবে নেওয়া প্রয়োজন নেই।