যুক্তিবিদ্যার বিষয়বস্তু বিজ্ঞানের মতো শৃঙ্খলাপূর্ণ ও বিধিবদ্ধ তাই একে বিজ্ঞান বলা হয়।
জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান বলতে গেলে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই উপস্থিত থাকতে হবে। এগুলো হলো— প্রথমত, শাখাটির নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে এবং দ্বিতীয়ত, আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়ম-কানুন প্রণয়ন করতে হবে। দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে এবং বিষয়বস্তু ব্যাখ্যার জন্য নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান।
নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যা। বিথির বক্তব্যে এর বিজ্ঞান ও কলা—দুই দিক, ফিরোজের বক্তব্যে আদর্শনিষ্ঠতা এবং কণার বক্তব্যে বিচারমূলক চিন্তার নীতি আলোচনার দিক ফুটে উঠেছে।
বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা বৈধ অনুমানের নিয়ম পদ্ধতিগতভাবে আলোচনা করে; কলা হিসেবে সেই নিয়ম বাস্তব যুক্তি পরীক্ষা ও ভুল শনাক্তে প্রয়োগ শেখায়। আদর্শনিষ্ঠ বলা হয়, কারণ চিন্তা কেমন ঘটে শুধু তা বর্ণনা না করে যুক্তি কীভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত তার মানদণ্ডও বিচার করে। চিন্তার বিজ্ঞান বলতে এখানে সব মনস্তাত্ত্বিক ঘটনার বর্ণনা নয়, যথার্থ যুক্তির নিয়ম বোঝানো হয়েছে।
যুক্তির আকার গুরুত্বপূর্ণ হলেও বাস্তব প্রয়োগে আশ্রয়বাক্যের বিষয়বস্তু ও প্রমাণও পরীক্ষা করতে হয়। এভাবেই তিন শিক্ষার্থীর বক্তব্য একই বিষয়ের বিভিন্ন দিক প্রকাশ করে।
উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা যার পাঠের প্রয়োজনীয়তা অনেক ।
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে, সত্য উদ্ঘাটনে এবং ভ্রান্তি নিরসনে সহায়তা করে। যুক্তিবিদ্যার দুটি দিক- বিজ্ঞান বিষয়ক ও কলা বিষয়ক। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নীতিসমূহ আবিষ্কার করে। পাশাপাশি কলাবিদ্যা হিসেবে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে যুক্তিবিদ্যা ঐ নীতিসমূহকে বাস্তবে প্রয়োগ করতে আমাদের সহায়তা করে । যেমন— শল্যচিকিৎসা বিদ্যা আমাদের সঠিকভাবে অস্ত্রোপচার করার নিয়ম কানুন ও কৌশল শিক্ষা দেয়। একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। অর্থাৎ যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তির বৈধতার নিয়মসমূহ পরিচালনা করে থাকে। আমরা কীভাবে চিন্তা করলে সত্য প্রতিষ্ঠা করতে পারবো বা আমাদের কীভাবে চিন্তা করা উচিত তাই যুক্তিবিদ্যার আদর্শ। যুক্তিবিদ্যার অলোচ্য বিষয় আকারগত সত্যতার ওপর প্রতিষ্ঠিত। এটি তার আলোচ্য বিষয়ের আকার নিয়ে আলোচনা করে। সত্যতা লাভের ক্ষেত্রে সহায়ক কিছু নিয়ম যেমন— সহানুমান, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকল্প, সম্ভাবনা ইত্যাদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যেগুলো আমাদের সত্যতা লাভে সহায়তা করে থাকে।
উদ্দীপকে তিন শিক্ষার্থী একটি বিষয়কে বিজ্ঞান, কলা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছে যা যুক্তিবিদ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাস্তব জীবনে সত্যতা অর্জন, ভ্রান্তি নিরসন ও সিদ্ধান্ত গ্রহণে যার প্রয়োজনীয়তা অপরিসীম ।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয় অর্থাৎ যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অনেক।