যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো চিন্তা বা ভাষা। এজন্য যুক্তিবিদ্যাকে চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান বলা হয়।
যুক্তিবিদ্যা যথার্থ ভাষার ব্যবহার দ্বারা সঠিক জ্ঞান অর্জনের পথ নির্দেশ করে। এ জ্ঞান অর্জনের অন্যতম পদ্ধতি হলো চিন্তা বা অনুমান । চিন্তার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি। আর সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন। তাই বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান।
উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টির ধারণা এসেছে।
যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ Logic শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Logike থেকে। এই Logike শব্দটি আবার গ্রিক Logos শব্দের বিশেষণ। Logos শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থের দিক থেকে বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। মনোবিজ্ঞানে 'চিন্তা' শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন- স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ্যায় 'চিন্তা' বলতে আমরা শুধুমাত্র অনুমানকেই বুঝে থাকি। অনুমান হলো কোন জানা বিষয়ের মাধ্যমে কোন অজানাকে জানার একটি মানসিক প্রক্রিয়া। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম সহানুমানসহ চিন্তার বেশ কিছু নিয়ম আবিষ্কার করেন যার মাধ্যমে সঠিক অনুমান আরোপ করা সম্ভব। এজন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়।
উদ্দীপকের আনিস স্যার ক্লাসে বলেন, প্রতিটি মানুষই জানতে আগ্রহী। আর যেকোনো চিন্তার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রাচীন গ্রিক সভ্যতায় এরিস্টটল এ ধরনের নিয়ম সংক্রান্ত একটি বিদ্যার সূচনা করেন। যা দ্বারা যুক্তিবিদ্যাকেই নির্দেশ করা হয়েছে। কেননা, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থই হলো চিন্তা বা ভাষা। তাই বলা যায়, উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টিই নির্দেশিত।
উদ্দীপকের শেষ বাক্যটি দ্বারা যুক্তিবিদ আই. এম. কপি কর্তৃক যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য সংজ্ঞায়নকে নির্দেশ করছে।
যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে কপি বলেন- 'যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা।' কপি এখানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলেছেন। কেননা, চিন্তা মানুষের মনে সৃষ্ট এক ধরনের মানসিক প্রক্রিয়া। তবে সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। চিন্তার ক্ষেত্রে কেবল অনুমানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।
যুক্তিবিদ কপি'র মতে, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্যই হচ্ছে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা। আমরা জানি যে, একটি যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বিধিসম্মতভাবে অনুসৃত হয়েছে কি না তার উপর। অর্থাৎ তার মতে, যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য একদিকে যেমন যুক্তির নিয়মাবলি প্রণয়ণকারী একটি বিজ্ঞান। অন্যদিকে, তাদের প্রয়োগকারী একটি কলাবিদ্যা। এসব দিক বিবেচনায় কপির সংজ্ঞাটিকে একটি সন্তোষজনক সংজ্ঞা হিসেবে গণ্য করা যায়।
আলোচনা শেষে বলা যায়, আই. এম. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয় প্রকার স্বরূপ প্রকাশিত হওয়ায় তার সংজ্ঞাটি যথার্থ হিসেবে মত দেওয়া যায়।