ঢাকা সিটি কলেজ ২০২৪

এইচএসসি · যুক্তিবিদ্যা ১ম পত্র

ঢাকা সিটি কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রিপন বললো, “ডা. শিহাব খুব ভালো শল্য চিকিৎসক।” রিনা বললো, “তার তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় দিকই সমৃদ্ধ।
১. যুক্তিবিদ্যার জনক কে?
আদর্শমূলক বিজ্ঞান কেন যুক্তিবিদ্যা?
উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপকে তোমার পাঠ্য যে বিষয়কে নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।
(খ)
যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করায় যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়ে থাকে যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি তৈরি করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। সুতরাং যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে বলে যুক্তিবিদ্যাকে আদর্শমূলক বিজ্ঞান বলে।
(গ)

উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যাবহারিক দিককে নির্দেশ করে। যুক্তিবিদ্যা তাত্ত্বিকভাবে বিভিন্ন নিয়ম-কানুন শিক্ষা দেয় এবং ঐ নিয়ম-কানুন গুলোকে বাস্তবে প্রয়োগ করে সত্য অর্জনের প্রচেষ্টা চালায়।

যুক্তিবিদ্যাকে যুক্তিবিজ্ঞান বলে অভিহিত করা হয়। কেননা যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি । এসব যুক্তি কতকগুলো নিয়ম বা নীতি নির্ভর। যুক্তিবিদ্যা সেসব নিয়ম প্রয়োগ করে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করে এবং ভুল যুক্তিগুলোকে চিহ্নিত করে বর্জন করে। আবার, যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিক বাস্তবক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং চিন্তা ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে সহায়তা করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় দিকই বিদ্যমান রয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে রিপন ডা. শিহাবকে খুব ভালো শৈল্য চিকিৎস হিসেবে অভিহিত করে। আর রিনা তার বক্তব্যে ডা. শিহাবের তাত্ত্বিক ব্যাবহারিক উভয় দিকই সমৃদ্ধ বলে অভিহিত করেছে। এখানে উদ্দীপকে তাত্ত্বিক নিয়ম-কানুন ও বাস্তবক্ষেত্রে সেগুলোর প্রয়োগ নির্দেশিত হয়েছে আর যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে উদ্দীপকের মধ্যে যুক্তিবিদ্যার তাত্ত্বিক নিয়মকানুন ও বাস্তব ক্ষেত্রে সেগুলোই নির্দেশিত হয়েছে।তাই যুক্তিবিদ্যাকে তাত্বিক ও ব্যবহারিক উভয়ই বলা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে পাঠ্যবইয়ে যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার তাত্ত্বিক বিষয় যেমন রয়েছে তেমনি এটির বাস্তব ক্ষেত্রে প্রয়োগও রয়েছে।

যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে সংজ্ঞা করা হয়। অর্থাৎ, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি নীতিসমূহের একটি বিশেষ বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। শুদ্ধযুক্তি প্রদান যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। সঠিক যুক্তির জন্য যুক্তিবিদ্যা তাত্ত্বিকভাবে কিছু নিয়ম-কানুন প্রণয়ন করে। কোন কোন পন্থা অবলম্বন করলে ভুল যুক্তি পরিহার করে সঠিক যুক্তি প্রদান করা যায় যুক্তিবিদ্যার সেসকল নিয়মগুলো সে সম্পর্কে জ্ঞান দান করে। আবার, এই নিয়মগুলোর ভিত্তিতে সঠিক যুক্তি প্রদান করতে গেলে বাস্তবে এর ব্যবহার প্রয়োজন হয় । কেননা নিয়মগুলোর ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগই নিয়মগুলোর কার্যকারিতা এবং বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণ স্পষ্ট করে। তাই যুক্তিবিদ্যার যেমন তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় ক্ষেত্রেই বিদ্যমান।

উদ্দীপকের রিপন ডা. শিহাবকে খুব ভালো শল্য চিকিৎসক হিসেবে উল্লেখ করেছে। আর রিনা ডা. শিহাবের তাত্ত্বিক ও ব্যাবহারিক দিক উভয়ই সমৃদ্ধ বলে বক্তব্য প্রদান করেছে। উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিক ও ব্যাবহারিক দিকের নির্দেশ পাওয়া যায় । যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যাবহারিক দিক যুক্তি প্রদানের ক্ষেত্রে ছাড়াও বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যুক্তিবিদ্যার জ্ঞান যুক্তির আলোকে যুক্তিবিদ্যার বিভিন্ন বিষয় দেখার মানসিকতা তৈরি করে। এর ফলে আমরা কুসংস্কার থেকে মুক্ত হতে পারি। বিভিন্ন পেশায় সরাসরি যুক্তির ব্যবহার রয়েছে। যেমন- আইন, কূটনীতি ইত্যাদি। যুক্তিবিদ্যার জ্ঞান এক্ষেত্রে সঠিকভাবে দ্রুত যুক্তি প্রদানে সহায়তা করে।পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার চর্চা শুদ্ধ চিন্তার অভ্যাস সাধনে সহায়তা করে। এছাড়াও যুক্তিবিদ্যা আমাদের চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করতে ও জ্ঞানের প্রতি আগ্রহী হতে সহায়তা করে ।

দৃষ্টান্ত-১: হায় হায়!

দৃষ্টান্ত- ২: মানুষ, মরণশীল

দৃষ্টান্ত-৩: পিতা,ছাত্র

২. Terminus শব্দটির অর্থ কী?
সব শব্দই পদ নয় কেন?
দৃষ্টান্ত-১ কোন শব্দকে নির্দেশ করে?
দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩-এর পদগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
Terminus শব্দের অর্থ সীমা ।
(খ)
সব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না বিধায় সব শব্দ পদ নয়। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। শব্দের অনেক প্রকারভেদ আছে। বিভিন্ন প্রকার শব্দের মধ্য থেকে একটি অংশ। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধের হিসেবে ব্যবহৃত হতে পারে। আর কোনো শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দ পদ, বাকি শব্দগুলো পদ নয়। এই কারণে বলা যায়, সব শব্দই পদ নয়।
(গ)

'দৃষ্টান্ত-১' এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। কেননা শব্দগুলো সরাসরি বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে । শব্দের বিভিন্ন প্রকারভেদ আছে যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ বা শব্দ সমষ্টি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন— ছি! ছি!, মরি মরি! শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ ।

উদ্দীপকের দৃষ্টান্ত-১-এর শব্দগুলো হলো হায়, হায়।। এই শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই 'দৃষ্টান্ত-১' পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে

এ শ্রেণিবিভাগ আবেগসূচক ব্যবহারটির জন্য। শব্দগুলোকে উদ্ধৃত করে আলোচনার বিষয় করলে, যেমন হায় একটি বিস্ময়সূচক শব্দ, তখন সেই উদ্ধৃত শব্দ উদ্দেশ্য হতে পারে।

(ঘ)

'দৃষ্টান্ত-২' এর পদগুলো নিরপেক্ষ পদকে নির্দেশ করে। আর 'দৃষ্টান্ত- ৩' এর পদগুলো সাপেক্ষ পদকে নির্দেশ করে। নিরপেক্ষ পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারলেও সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল।

যে পদ অন্যকোনো পদের সাহায্য ছাড়াই অর্থপূর্ণ হতে পারে সেসব পদকে নিরপেক্ষ পদ বলে। নিরপেক্ষ পদ স্বাধীনভাবেই অর্থপূর্ণ হতে পারে। অর্থাৎ অর্থের দিক থেকে নিরপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ। উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এর . পদগুলো হলো মানুষ, মরণশীল। মানুষ, মরণশীল পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্যকোনো পদের ওপর নির্ভরশীল নয়। তাই 'দৃষ্টান্ত-২' এর পদগুলো দ্বারা নিরপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। আবার, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। অর্থাৎ অর্থ প্রকাশের দিক থেকে | সাপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ নয়। উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩' এর পদগুলো হলো- পিতা, ছাত্র। পিতা, ছাত্র পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। ‘পিতা' পদের জন্য 'সন্তান' এবং 'ছাত্র' পদের জন্য শিক্ষক' পদটি প্রয়োজন। অর্থাৎ পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। তাই 'দৃষ্টান্ত-৩' এর পদগুলো দ্বারা সাপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, সাপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে নির্ভরশীল হলেও নিরপেক্ষ পদ অন্য কোনো শব্দ বা পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণে দৃষ্টান্তে-২ ও দৃষ্টান্ত-৩ একটি থেকে অন্যটি ভিন্ন।

সাপেক্ষতার অর্থ শব্দের উচ্চারণে অন্য শব্দ লাগা নয়, অর্থে সম্পর্ক থাকা। ছাত্র পদে শিক্ষাগ্রহণের সম্পর্ক অন্তর্নিহিত; নির্দিষ্ট ব্যক্তিশিক্ষক সর্বক্ষেত্রে অপরিহার্য নয়, যেমন স্বশিক্ষার্থী।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুব বুদ্ধিমান ও বিচারশক্তি সম্পন্ন মানুষ ছিলেন।
৩. বিধেয়ক কাকে বলে?
বিধেয় কেন বিধেয়ক নয়।
উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত করে?
উদ্দীপকের শেষ বাক্যটির গুণগুলোর সম্পর্ক পাঠ্যবই – এর আলোকে বিশ্লেষণ কর?
সমাধান ও উত্তর
(ক)
কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয়পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্কগুলো থাকতে পারে, সেগুলোকে বিধেয়ক বলে।
(খ)
বিধেয় যুক্তিবাক্যের একটি পদ: উদ্দেশ্য সম্পর্কে যা স্বীকার বা অস্বীকার করা হয়। বিধেয়ক হলো প্রচলিত সদর্থক শ্রেণিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্কের ধরন, যেমন জাতি বা বিভেদক লক্ষণ। একটি পদ এবং সেই পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক এক জিনিস নয়।
(গ)
প্রথম বাক্যে রবীন্দ্রনাথের জন্মস্থান ও জন্মপরিবারের তথ্য আছে। প্রচলিত বিধেয়ক শ্রেণিবিভাগে জন্মস্থান বা জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ: এগুলো মানুষের সংজ্ঞার অংশ নয়, কিন্তু একবার সংঘটিত জন্মের ঐতিহাসিক তথ্য বদলায় না। এখানে জন্মপরিবার বোঝানো হয়েছে, পরবর্তী পারিবারিক সম্পর্কের সব পরিবর্তন অস্বীকার করা নয়।
(ঘ)

প্রচলিত যুক্তিবিদ্যায় মানুষের বিভেদক লক্ষণ হিসেবে বুদ্ধিবৃত্তি বা যুক্তিশীলতা বলা হয়। এই অর্থে উদ্দীপকের বুদ্ধিমান গুণটিকে ব্যাখ্যা করা যেতে পারে। তবে ব্যক্তির বেশি বুদ্ধিমান হওয়া এবং মানুষ শ্রেণির সংজ্ঞাগত যুক্তিশীলতা একই দাবি নয়।

উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু তা থেকে অনিবার্যভাবে অনুসৃত গুণ। বিচারশক্তি বুদ্ধিবৃত্তির একটি ক্ষমতা হিসেবে নেওয়া হলে উৎসের তুলনা বোঝা যায়। কিন্তু প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বাস্তবে সর্বদা ভালো বিচার করেন—এ সিদ্ধান্ত আসে না। তাই রবীন্দ্রনাথের ব্যক্তিগত বিচারদক্ষতাকে অনিবার্য শ্রেণিলক্ষণ বলে প্রতিষ্ঠা করতে অতিরিক্ত ব্যাখ্যা প্রয়োজন।

চিত্র ক ঘর খ ঘর
চিত্র-১ রেখাঙ্কিত ফাঁকা
চিত্র-২ রেখাঙ্কিত রেখাঙ্কিত
চিত্র-৩ ফাঁকা রেখাঙ্কিত
৪. যুক্তিবাক্য কাকে বলে?
সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না কেন?
চিত্র-১ এ কোন ধরনের বাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
যুক্তিবিদ্যার আলোকে চিত্র-২ ও চিত্র-৩ এর পারস্পরিক সম্পর্কের তুলনা করো।
সমাধান ও উত্তর
(ক)
দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে।
(খ)
প্রশ্ন, আদেশ, অনুরোধ বা নিছক আবেগসূচক উক্তি সাধারণত সত্য-মিথ্যা দাবি করে না; তাই সব বাক্য যুক্তিবাক্য নয়। শ্রেণিগত যুক্তিবাক্যকে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় দিয়ে বিশ্লেষণ করা হয়। তবে সংযোজক উহ্য থাকলেও “আকাশ নীল” একটি সত্য-মিথ্যাযোগ্য বক্তব্য; শুধু প্রকাশ্য “হয়” না থাকায় তা বাদ যায় না।
(গ)

চিত্র-১ এ সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে।

গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A-যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। যেমন— 'সকল ফুল হয় সুন্দর' । এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে । তাই এটি একটি সার্বিক সদর্থক বা A- যুক্তিবাক্য। A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। পাশাপাশি এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়।

চিত্র-১ এর চিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে উদ্দেশ্য পদকে ব্যাপ্য এবং বিধেয় পদকে অব্যাপ্য দেখানো হয়েছে। তাই চিত্র-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।

চিত্রে ক/খ চিহ্ন ও ছায়াঙ্কনের অর্থ আলাদা করে লেখা নেই। উৎসের উত্তর অনুসারে ছায়াঙ্কনকে ব্যাপ্যতার চিহ্ন এবং ক-কে উদ্দেশ্য, খ-কে বিধেয় ধরলে এই পাঠ প্রযোজ্য; অনুলিখিত নির্দেশিকাকে নিশ্চিত তথ্য বলা যায় না।

(ঘ)

চিত্র-২ মাধ্যমে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায় এবং চিত্র-৩ মাধ্যমে বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায়।

চিত্র-২ সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যকে প্রকাশ করে। E-যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে । ব্যাপ্যতার নিয়মানুযায়ী সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে E- যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে E- যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই ব্যাপ্যতার নিয়মানুযায়ী সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য।

অপরপক্ষে, চিত্র-৩ বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্যকে প্রকাশ করে। O যুক্তিবাক্য পরিমানের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, O-যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী O-যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে O-যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী O-যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।

সুতরাং দেখা যাচ্ছে যে, E ও O-যুক্তিবাক্য উভয়ই নঞর্থক কিন্তু একটি সার্বিক এবং অন্যটি বিশেষ। ফলে E-যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য কিন্তু O-যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।

চিত্রে ক/খ চিহ্ন ও ছায়াঙ্কনের অর্থ আলাদা করে লেখা নেই। উৎসের উত্তর অনুসারে ছায়াঙ্কনকে ব্যাপ্যতার চিহ্ন এবং ক-কে উদ্দেশ্য, খ-কে বিধেয় ধরলে এই পাঠ প্রযোজ্য; অনুলিখিত নির্দেশিকাকে নিশ্চিত তথ্য বলা যায় না।

ঢাকা সিটি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।