নটরডেম কলেজ ২০২৫

এইচএসসি · যুক্তিবিদ্যা ১ম পত্র

নটরডেম কলেজ ২০২৫

৪১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. যুক্তিবিদ্যা কোন ধরনের বিভাগ?
  1. ক
    স্মৃতিমূলক
  2. খ
    অবধারণমূলক
  3. গ
    কল্পনামূলক
  4. অনুমানমূলক
ব্যাখ্যা
যুক্তিবিদ্যা প্রধানত অনুমান বা যুক্তি নিয়ে আলোচনা করে। অনুমানের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তা হল পরোক্ষ জ্ঞান। এ পরোক্ষ জ্ঞান প্রমাণ সাপেক্ষ। অর্থাৎ এর প্রমাণের, প্রয়োজন হয়। কিন্তু ইন্দ্রিয়লব্ধ জ্ঞান হল প্রত্যক্ষ জ্ঞান যার প্রমাণের প্রয়োজন হয় না। কাজেই পরোক্ষ জ্ঞান বা অনুমানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তাই যুক্তিবিদ্যা হলো অনুমানমূলক বিভাগ।
২. এরিস্টটল কোন গ্রন্থে বিধেয়ক নিয়ে আলোচনা করেন?
  1. ক
    Organon
  2. Topika
  3. গ
    An Introduction to Logic
  4. ঘ
    A System of Logic
ব্যাখ্যা
এরিস্টটলের বিধেয়কচর্চার নির্দিষ্ট গ্রন্থ Topics বা Topika, যা Organon সঙ্কলনের অন্তর্ভুক্ত। নির্দিষ্টতার বিচারে Topika প্রস্তাবিত; সঙ্কলন ও অংশ একত্র বিকল্পে থাকায় প্রশ্নটি পর্যালোচনাসাপেক্ষ।
৩. পর্যাপ্তহেতু নিয়মসহ যৌক্তিক চিন্তার মূলসূত্র কয়টি?
  1. ক
    দুই
  2. খ
    তিন
  3. চার
  4. ঘ
    ছয়
ব্যাখ্যা
যুক্তিবিদ্যার চিন্তার মূলসূত্র বলতে সেসব নিয়মকে বোঝায় যা নির্ভুল চিন্তার জন্য অপরিহার্য। এরিস্টটলের মতে, তিনটা মূলসূত্র বা নিয়ম আছে; যথা- ১. অভেদ বা অভিন্নতা নিয়ম (Law of Identity), ২। বিরোধ নিয়ম (Law of Contradiction) ও ৩। মধ্যম রহিত বা নির্মধ্যম নিয়ম (Law of Excluded Middle)। এ তিনটি নিয়মের সাথে লাইবনিজ চতুর্থ একটা নিয়ম যোগ করেছেন; যথা- পর্যাপ্তহেতু নিয়ম (Law of sufficient reason)।
৪.

যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো-

i. জ্ঞান আহরণ

ii. সত্যতা অর্জন

iii. বৈধতা নির্ধারণ

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. i, ii ও iii

নটরডেম কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।