দৃশ্যকল্প-১: পাখি নয় পশু।
দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
দৃশ্যকল্প-৩: বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।
প্রচলিত জাতি-বিভেদক সংজ্ঞায় একটি শ্রেণির আবশ্যিক অর্থ প্রকাশ করা হয়। বিশিষ্ট ব্যক্তির নাম সেইভাবে একটি শ্রেণির জাত্যর্থ বহন না করায় ঐ নির্দিষ্ট পদ্ধতিতে তার সংজ্ঞা দেওয়া হয় না।
তবে নাম অর্থহীন নয়; তার নির্দিষ্ট নির্দেশ্য থাকে এবং পরিচয়, বর্ণনা বা নামকরণের ব্যাখ্যা দেওয়া যায়। তাই নামবাচক পদ অর্থহীন চিহ্নমাত্র—উৎসের এ অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য নয়।
দৃশ্যকল্প-১ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি 'পাখি নয় পশু' একটি নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। নিচে তা ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে- সদর্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনই নঞর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরুপ সংজ্ঞার নাম নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের মধ্যে থাকা সাধারণ ও আবশ্যকীয় গুণ, প্রকাশ করা। সেটি শুধুমাত্র সদর্থক ভাষা ব্যবহারের মাধ্যমেই সম্ভব। কিন্তু নঞর্থক ভাষার উক্ত গুণগুলো প্রকাশিত হয় না বরং সংজ্ঞায়িত পদটি কী নয় সেটি প্রকাশিত হয়।
তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পাখি পদের সংজ্ঞা 'পাখি নয় পশু' নঞর্থক। ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে পাখির মধ্যে কী কী সাধারণ ও আবশ্যকীয় গুণ আছে সেটি প্রকাশিত হয়নি, পাখি কী নয় সেটি প্রকাশিত হয়েছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং 'নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি' ঘটেছে।
সব নঞর্থক সংজ্ঞা ত্রুটিপূর্ণ নয়; যথার্থ অভাববাচক ধারণা ব্যতিক্রম। পাখি নয় পশু কথায় পশু দৈনন্দিন সংকীর্ণ অর্থে নিলেও পাখির পূর্ণ পরিচয় পাওয়া যায় না; বিস্তৃত প্রাণী অর্থে নিলে পাখিও প্রাণীর অন্তর্ভুক্ত। তাই শব্দটির অর্থ ও সংজ্ঞার উদ্দেশ্য নির্দিষ্ট রাখতে হবে।
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩ বর্ণনা বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-
দৃশ্যকল্প-২-এ মানুষ পদের পূর্ণ জাত্যর্থ অর্থাৎ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' প্রকাশিত হওয়ায় এটি যৌক্তিক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩-এ বাঘকে বন্যপ্রাণী, বিড়ালের মতো, অনেক বড় আকার বলায় এটি বর্ণনাকে নির্দেশ করে। কারণ বাঘের জাত্যর্থ প্রকাশিত হয়নি। নিচে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য করা হলো- যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়। অন্যদিকে, বর্ণনায় কখনো উপলক্ষণ, কখনো অবান্তর লক্ষণ, আবার কখনো জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করা হয় সংজ্ঞা নিয়মকানুনের ওপর নির্ভরশীল। একটি পদের মাত্র একটিই সংজ্ঞা হয়। কিন্তু বর্ণনার কোনো ধরাবাঁধা নিয়মকানুন নেই। এটি বর্ণনাকারীর মনোভাব ও প্রকাশের ক্ষমতার ওপর নির্ভর করে। কাজেই বর্ণনা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন প্রকারের হতে পারে। সংজ্ঞায় পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ উল্লেখ করায় মূল্য সব সময়ই সমান। কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বিবৃত গুণগুলো যত বেশি গুরুত্বপূর্ণ হয়, বর্ণনা ততবেশি মূল্যবান হয়। কেবলমাত্র জাতিবাচক পদের সংজ্ঞা দান সম্ভব। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কোনো সংজ্ঞা হয় না। কিন্তু বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বর্ণনা দেওয়া যায়।
একই ধারণার সমতুল্য ভিন্ন ভাষার যথার্থ সংজ্ঞা থাকতে পারে; কেবল একটি শব্দবিন্যাসই সম্ভব নয়। বর্ণনারও যথার্থতা ও প্রাসঙ্গিকতার মানদণ্ড আছে। পার্থক্যটি মূলত অর্থসীমা নির্ধারণ বনাম পরিচায়ক বৈশিষ্ট্য জানানোর উদ্দেশ্যে।