রাজশাহী সরকারি মহিলা কলেজ ২০২৫

এইচএসসি · যুক্তিবিদ্যা ২য় পত্র

রাজশাহী সরকারি মহিলা কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

তথ্য-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী।

তথ্য-২: ছাত্র হয় শিক্ষার্থী।

তথ্য-৩: বেদনা নয় আনন্দদায়ক।

১. যৌক্তিক সংজ্ঞা কী?
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
তথ্য-১ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা কর।
তথ্য-২ ও তথ্য-৩-এর মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।
(খ)

প্রচলিত জাতি-বিভেদক সংজ্ঞায় একটি শ্রেণির পূর্ণ জাত্যর্থ প্রকাশ করা হয়। স্বকীয় নাম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলে সেই একই পদ্ধতিতে নামটির অর্থকে শ্রেণিগত বৈশিষ্ট্যের সমষ্টি হিসেবে ধরার সীমা আছে।

কিন্তু নামধারী ব্যক্তিকে অন্যদের থেকে পৃথক করা যায় না—এ দাবি ভুল। পরিচায়ক বর্ণনা, পরিচিতি ও প্রাসঙ্গিক তথ্য দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে চেনানো সম্ভব।

(গ)

উদ্দীপকে তথ্য-১ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-

কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলেআমরা কোনো একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুসারে সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে যার মধ্যে একটি হলো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যখন কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তখন অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। কেননা এক্ষেত্রে সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়।

তেমনি উদ্দীপকের তথ্য-১ এ মানুষ পদের সংজ্ঞায় মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী এ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থের অতিরিক্ত শিক্ষিত গুণটি উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের তথ্য-১ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

এখানে শিক্ষিত বলতে অর্জিত শিক্ষা বোঝালে শিক্ষাবঞ্চিত মানুষ বাদ পড়ে; এই নির্দিষ্ট কারণেই অব্যাপকতা ঘটে। অতিরিক্ত যেকোনো গুণ যোগ করলেই ব্যক্ত্যর্থ কমবে এমন নয়—গুণটি সব সদস্যের হলে তা শুধু বাহুল্যও হতে পারে।

(ঘ)

তথ্য-২ ছাত্রকে শিক্ষার্থী বলে সমার্থক শব্দে ব্যাখ্যা করেছে। পরিচিত সমার্থক শব্দ দিয়ে অচেনা শব্দের অর্থ বোঝানো শব্দগত সংজ্ঞা হতে পারে; শুধু সমার্থক বলেই চক্রক প্রমাণিত হয় না। একই অজানা অর্থের ওপর ঘুরে নির্ভরতা থাকলে তবেই চক্রের সমস্যা হবে।

তথ্য-৩ বেদনা আনন্দদায়ক নয় বলে একটি নঞর্থক বৈশিষ্ট্য জানিয়েছে। কিন্তু আনন্দদায়ক নয় এমন সব অবস্থা বেদনা নয়; নিরপেক্ষ অবস্থাও হতে পারে। তাই পূর্ণ সংজ্ঞা হিসেবে এটি অপর্যাপ্ত।

পার্থক্যটি সমার্থক অর্থব্যাখ্যা ও অপর্যাপ্ত নেতিবাচক বর্ণনার মধ্যে। সব প্রতিশব্দ-সংজ্ঞা চক্রক বা সব নঞর্থক সংজ্ঞা ভ্রান্ত—উৎসের এমন সাধারণ নিয়ম গ্রহণ করা যায় না।

দৃশ্যকল্প-১: মানুষ হয় সৃষ্টির মুকুট।
দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
দৃশ্যকল্প-৩: বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।
২. বাহুল্য সংজ্ঞা কী?
অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?
দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য করো।
সমাধান ও উত্তর
(ক)
পদের পূর্ণ অপরিহার্য অর্থ প্রকাশের পর এমন অনুসৃত উপলক্ষণ যোগ করা, যা নতুন প্রয়োজনীয় পার্থক্য বা ক্ষেত্রসীমা দেয় না, তাকে প্রচলিত আলোচনায় বাহুল্য সংজ্ঞা বলা হয়। বাড়তি বিচ্ছেদ্য গুণে কিছু সদস্য বাদ পড়লে সেটি অব্যাপকতা হতে পারে—দুটি ত্রুটি এক নয়।
(খ)

সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে।
যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী একটি পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

নির্ণায়ক হলো সংজ্ঞার্থের প্রযোজ্য ক্ষেত্র সংজ্ঞেয়কে ছাড়িয়ে যাওয়া; শুধু শব্দ বা গুণের সংখ্যা কম হওয়া নয়।

(গ)

দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত দৃষ্টান্তটি হলো রূপক সংজ্ঞা।
যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে, 'কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদ থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে। এ কারণে সংজ্ঞার্থ, পদে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এই ত্রুটিপূর্ণ সংজ্ঞা হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মানুষ হয় সৃষ্টির মুকুট। এখানে মানুষকে সৃষ্টির সেরা জীব বোঝাতে 'সৃষ্টির মুকুট' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। যা সুস্পষ্টই সংজ্ঞার নিয়ম বিরুদ্ধ। তাই দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।

উক্তিটি সাহিত্যিক বা মূল্যায়নমূলক অর্থে ব্যবহৃত হতে পারে; পূর্ণ যৌক্তিক সংজ্ঞা হিসেবে স্পষ্ট শ্রেণিসীমা দেয় না—এই উদ্দেশ্যেই সমালোচনা।

(ঘ)

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ইঙ্গিতকৃত বিষয়টি একটি যথার্থ যৌক্তিক সংজ্ঞা। অপরপক্ষে দৃশ্যকল্প-৩ এর ইঙ্গিতকৃত বিষয়টি বর্ণনা। নিচে যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য নির্ণয় করা হলো-
কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করার মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করার মাধ্যমে নিছক বিবৃতি দেওয়া হয়। দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, 'বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।' এটি বাঘ সম্পর্কে নিছক বিবৃতি। এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত।
যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেসব নিয়ম অনুসরণ করতে হয়। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়।

সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি, তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।

বর্ণনা নিছক অর্থহীন নয়; বাঘের শ্রেণি ও আকার সম্পর্কে তথ্য দিতে পারে, যদিও সব প্রয়োজনীয় বৈশিষ্ট্যের পূর্ণ সংজ্ঞা নয়। বর্ণনাতেও যথার্থতা লাগে এবং সংজ্ঞারও একাধিক সমতুল্য বাক্যরূপ সম্ভব।

'দৃশ্যকল্প-১: 'মানুষ হয় শিক্ষিত জীব।'

দৃশ্যকল্প-২ : 'মানুষ হয় জীব।'

দৃশ্যকল্প-৩: সংগীত হচ্ছে দুর্মূল্য কোলাহল।

৩. সংজ্ঞেয় পদ কাকে বলে?
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক আলোচনা করো।
সমাধান ও উত্তর
(ক)
যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।
(খ)
স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। বিশিষ্ট ব্যক্তিকে পরিচয় বা নির্দেশ দিয়ে আলাদা করা যায়; কিন্তু স্বকীয় নাম সাধারণ শ্রেণির মতো পূর্ণ জাত্যর্থ প্রকাশ করে না। স্বকীয় নামবাচক পদের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ, পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। যেহেতু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না, তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না।
(গ)

উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

আমরা জানি, কোনো পদের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার এই নিয়মগুলোর কোনো একটি ভঙ্গ করলেই সংজ্ঞা ভ্রান্ত হয়। উদ্দীপকের এ সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে: সংজ্ঞায় কোন রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।" এ নিয়মটি লঙ্ঘন করে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয় যথা-১. দুর্বোধ্য সংজ্ঞা ও ২. রূপক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে পরিষ্কার করা কিন্তু এরুপ ধরনের শব্দ ব্যবহার করলে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয় না। উদ্দীপকে সংগীত পদের সংজ্ঞায় বলা হয়েছে "সংগীত হচ্ছে দুর্মূল্য কোলাহল" এখানে দুর্মূল্য কোলাহল নামক দুর্বোধ্য শব্দ ব্যবহার করায় পদের অর্থ পরিষ্কার না হয়ে আরও দুর্বোধ্য হয়ে গেছে। এ সংজ্ঞাটি উপরিউক্ত যৌক্তিক সংজ্ঞার নিয়মটি লঙ্ঘন করেছে এবং ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এ ভ্রান্ত সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা।

(ঘ)

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ পদের সংজ্ঞায় অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। নিম্নে এদের তুলনামূলক আলোচনা করা হলো-

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ উভয় সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার একই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এ নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়।" সংজ্ঞার এ নিয়ম অনুযায়ী পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে বেশি গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে আবার কম গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে।

দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় শিক্ষিত জীব।' এ সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণটি উল্লেখ করা হয়েছে। এ অতিরিক্ত গুণটি হলো মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় জীব।' এ সংজ্ঞায় মানুষের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়েছে বিধায় সংজ্ঞার্থ জীব শ্রেণি মানুষ শ্রেণির চেয়ে ব্যাপক হয়েছে; অন্য জীবও এর মধ্যে পড়ে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অতিব্যাপক সংজ্ঞা। তবে উভয়ই ভ্রান্ত সংজ্ঞা হলেও এদের মধ্যে পার্থক্য আছে। যেমন অব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে উল্লেখ করা হয়। কিন্তু অতিব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়।

শিক্ষিত জীব বলে মানুষকে সংজ্ঞায়িত করলে অশিক্ষিত মানুষ বাদ পড়েন; এটি মানবমর্যাদা বা বাস্তব সদস্যতা অস্বীকার নয়, সংজ্ঞার সমব্যাপকতার ত্রুটি।

চিত্র মূল পদ শাখা
চিত্র-১ মানুষ পরিশ্রমী মানুষ; অলস মানুষ; অসৎ মানুষ
চিত্র-২ মানুষ বাংলাদেশি মানুষ; অ-বাংলাদেশি মানুষ
৪. যৌক্তিক বিভাগ কী?
অতিব্যাপক বিভাগ বলতে কী বোঝ?
চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
চিত্র-২ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি উচ্চতর জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।
(খ)
অতিব্যাপক বিভাগ হলো এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম হলো- 'বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে।' অর্থাৎ এক্ষেত্রে শ্রেণির ব্যক্ত্যর্থ = উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ। এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো শ্রেণিকে এমনভাবে ভাগ হয় যে, বিভাজ্য শ্রেণিটির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয়, তাহলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে অনুপপত্তি ঘটে। আর এ প্রকার অনুপপত্তিকে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি বা Fallacy of Too Wide Division বলে।
(গ)

চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-

একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো একটি জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের যে নিয়ম রয়েছে সেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।

তেমনি উদ্দীপকের চিত্র-১ এ দেখা যাচ্ছে, মানুষ পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে পরিশ্রমের প্রবণতা ও সততা—এই দুটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। ফলে এতে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই বলা যায় যে,চিত্র-১ এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

চিত্রের শেষ শব্দটি পূর্ণ সাদা-পটভূমির ছবিতে অসৎ মানুষ। পরিশ্রমী/অলস একই মানদণ্ডের বিপরীত মূল্য হতে পারে, আর অসৎ সততার পৃথক মানদণ্ড; একজন পরিশ্রমী মানুষ অসৎও হতে পারেন। তাই মিশ্রতা সংখ্যার চেয়ে মানদণ্ডের ভিন্নতায়।

(ঘ)

চিত্র-২-এ মানুষকে বাংলাদেশি ও অবাংলাদেশিতে ভাগ করা হয়েছে। নাগরিকত্ব বা সংশ্লিষ্ট পরিচয়ের একই নির্দিষ্ট অর্থ ধরে দুটি ভাগ পরিপূরক হলে এটি দ্বিকোটিক বিভাগের কাঠামো। প্রশ্নে অনুপপত্তি ধরেই নেওয়া হলেও এই গঠনটিতে নিজে কোনো নিশ্চিত অনুপপত্তি দেখা যায় না।

তবে মানদণ্ড ও পরিসর স্পষ্ট করতে হবে এবং সদস্য নির্ণয়ে বাস্তব তথ্য লাগতে পারে। দ্বিকোটিক নাম দিলেই নিয়মহীন, অনুপপত্তিহীন বা নিখুঁত হয়ে যায় না।

রাজশাহী সরকারি মহিলা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।