রূপক অনুপপত্তির কারণে "উট হয় মরুভূমির জাহাজ"- সংজ্ঞাটি সঠিক নয়।
কোনো পদের সংজ্ঞায় রূপক বা উপমা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। এ জাতীয় সংজ্ঞাকে 'রূপক সংজ্ঞা' বলা হয়। 'উট হয় মরুভূমির জাহাজ' এখানে উটের পূর্ণাঙ্গ জাত্যর্থ উল্লেখ না করে উটকে 'মরুভূমির জাহাজ' বা রূপক অর্থে পরিচিত করা হয়েছে। ফলে উল্লেখিত সংজ্ঞায় রূপক সংজ্ঞানুপপত্তি'র সৃষ্টি হয়েছে। এ কারণে "উট হয় মরুভূমির জাহাজ"-সংজ্ঞাটি ভুল।
উদ্দীপকে শিমুলের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার আভাস পাওয়া যায়। কারণ সে জাতি ও পার্থক্যসূচক বৈশিষ্ট্য উল্লেখের ভঙ্গিতে 'দার্শনিক' পদের সংজ্ঞা দিয়েছে।
যৌক্তিক সংজ্ঞার নিয়ম পাঁচটি। প্রথম নিয়মটি হলো, 'যে পদের সংজ্ঞা প্রদান করা হবে সেই পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে। কম বা বেশি উল্লেখ করা যাবে না।' যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম হলো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে; সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।
যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম হলো, সংজ্ঞার সজ্ঞেয় পদের কোনো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মটি হলো. 'সংজ্ঞায় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' সর্বোপরি যৌক্তিক সংজ্ঞার পঞ্চম, নিয়ম হলো, সংজ্ঞায় সজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। এসব নিয়ম অনুসরণ করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হয়।
এগুলো প্রচলিত জাতি-বিভেদক সংজ্ঞার নিয়ম। সমার্থক শব্দ তখনই দোষ, যখন তার সাহায্যে অজানা অর্থ ব্যাখ্যা না হয়ে একই অর্থ ঘুরে আসে; সব প্রতিশব্দনির্ভর অর্থব্যাখ্যা নিষিদ্ধ নয়। সম্ভব হলে সদর্থক ভাষা ভালো, কিন্তু নেতিবাচক ধারণার যথাযথ সংজ্ঞায় নঞর্থক ভাষা প্রয়োজন হতে পারে। শিমুলের বক্তব্যের ভঙ্গি সংজ্ঞামূলক হলেও সব দার্শনিকের নিখুঁত অপরিহার্য বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয়েছে—এটি আলাদাভাবে যাচাইযোগ্য।
উদ্দীপকে শিমুল ও শাওনের বক্তব্যে যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয় দুটি ফুটে উঠেছে।
সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে। এ কারণে সংজ্ঞায় পদের অপরিহার্য অর্থ প্রকাশের জন্য সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। বর্ণনার মাধ্যমে কোনো বিষয়ে ধারণা লাভ করা যায়।
সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞার মূল্য সবসময়ই সমান হয়। অপরপক্ষে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। তাই বর্ণনার মূল্য সবসময়ই সমান হয় না। যে পদের কোনো জাত্যর্থ নেই সে পদের কখনো সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু, জাত্যর্থক, অজাত্যর্থক ইত্যাদি সকল পদের বর্ণনা দেওয়া যায়। এছাড়া পদের অর্থ সুনির্দিষ্ট ও সুনির্ধারিত হওয়ার ফলে একটা পদের কেবল একটা সংজ্ঞাই হয়। কিন্তু একটি বস্তুর একাধিক বর্ণনা হতে পারে।
তাই বলা যায়, বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা দুটি পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র বিষয়।
পার্থক্যটি এখানে বক্তব্যের উদ্দেশ্য ও গঠনে: শিমুল অর্থ নির্ধারণ করতে চেয়েছে, শাওন কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছে। কোনো সংজ্ঞা বৈজ্ঞানিক নামে পরিচিত হলেই সমান মূল্যবান বা চূড়ান্ত নয়; একই ধারণার সমতুল্য একাধিক বাক্যরূপও সম্ভব। জাত্যর্থহীন বলে বিবেচিত পদের জাতি-বিভেদক সংজ্ঞার সীমা থাকলেও নির্দেশ, প্রসঙ্গ বা ব্যবহার দিয়ে অর্থ বোঝানো যেতে পারে।