সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ২০২৫

এইচএসসি · যুক্তিবিদ্যা ২য় পত্র

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দৃশ্যকল্প-১: বাংলার শিক্ষক হন জ্ঞানী।

রসায়ন বিদ্যার শিক্ষক হন জ্ঞানী।
দর্শনের শিক্ষক হন জ্ঞানী।
অতএব, সকল শিক্ষক হন জ্ঞানী।
দৃশ্যকল্প-২: আমি এ যাবত যত বক দেখেছি, তাদের সবই সাদা। অতএব, সকল বক হয় সাদা।

১. সাদৃশ্যমূলক অনুমান কী?
আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-২ এ কোন প্রকারের আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলে সাদৃশ্যমূলক অনুমান।
(খ)
আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয় সেটি হলো আরোহমূলক লম্ফ। যেহেতু আরোহমূলক লম্ফ ছাড়া আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না। তাই আরোহাত্মক লম্ফকে আরোহ অনুমানের প্রাণ বলা হয়।
(গ)

দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
যে প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। আর কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বাংলা, রসায়ন, দর্শন শিক্ষকের জ্ঞানের বিষয়টি প্রত্যক্ষ করে 'সকল শিক্ষক হয় জ্ঞানী' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা, করা হয়েছে। এখানে শিক্ষক ও জ্ঞানী হওয়ার মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক রয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।

তবে প্রাপ্ত তিনটি শিক্ষকশ্রেণির উদাহরণ কোনো নিয়ন্ত্রিত কারণগত অনুসন্ধান দেখায় না। তাই শুধু এগুলো থেকে বৈজ্ঞানিক আরোহের সব শর্ত পূর্ণ বলা যায় না; প্রদত্ত যুক্তি সরল গণনামূলক সাধারণীকরণ। শিক্ষক হওয়া ও জ্ঞানী হওয়ার মানদণ্ড না দেখিয়ে আবশ্যিক কারণগত সম্পর্ক দাবি অতিরিক্ত।

(ঘ)

দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। কেননা, এখানে কেবল অনুকূল অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ। এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। অনুকূল অভিজ্ঞতা এখানে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। তাই বলা যায়, যে প্রকৃত আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয় বিধায় এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আর কোনো কোনো ক্ষেত্রে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে থাকে। কেননা কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সাদা বক দেখে 'সকল বক হয় সাদা' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। বস্তুত সাদা বক ছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন রঙের বক রয়েছে। যা দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানে বিবেচনা করা হয়নি। তাই এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।
পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ শুধু অনুকূল দৃষ্টান্তের আলোকেই বলা হয়েছে 'বক হয় সাদা'। এ কারণেই এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহ হিসেবে পরিগণিত।

প্রকৃত আরোহ

তীরের শুরু সরাসরি শাখা
প্রকৃত আরোহ প্রথম ?
প্রকৃত আরোহ দ্বিতীয়: অবৈজ্ঞানিক আরোহ
প্রকৃত আরোহ তৃতীয় ?
২. আরোহ কী?
বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয় কেন?
তৃতীয় '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? তার বৈশিষ্ট্য লেখো।
প্রথম '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের নির্দেশিত বিষয়টির সাথে দ্বিতীয় বিষয়টির পার্থক্য বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।
(খ)
আরোহমূলক লম্ফের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়।
যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক উল্লম্ফন বিদ্যমান থাকে সেগুলোকে প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এই আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে আরোহমূলক লম্ফ বা বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এসব কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়।
(গ)

উদ্দীপকের তৃতীয় '?' চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে।
প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে সর্বশেষটি হলো সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে এই প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এখানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যানুমান প্রথমে দুটি বিষয় বা ঘটনার মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করা হয়। তারপর ঐ সাদৃশ্যের ভিত্তিতে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।

উদ্দীপকের চিত্রটিতে প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রথম '?' চিহ্ন বা বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উল্লেখ করে সর্বশেষ শ্রেণিবিভাগের ক্ষেত্রে দেখানো হয়েছে। আমরা জানি, প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। তাই উদ্দীপকের শেষ '?' চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমান বসবে।

উৎসে তৃতীয় শাখার প্রশ্নচিহ্ন বোঝানো হয়েছে; চিত্রে দ্বিতীয় শাখায় অবৈজ্ঞানিক আরোহ লেখা, তাই প্রশ্নচিহ্ন মোট দুটি। প্রচলিত তিন শাখার বাম-ডান ক্রম ধরে শেষে সাদৃশ্যানুমান পূরণ করা যায়; প্রশ্নের “তৃতীয় ?” আক্ষরিক সংখ্যা নয়।

(ঘ)

প্রথম '?' চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক আরোহ বসবে। নিচে বৈজ্ঞানিক আরোহের সাথে দ্বিতীয় বিষয়টি বা অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-
বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল ও অনুকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ফলে বৈজ্ঞানিক আরোহে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।

অপরদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়া কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। তাই এ প্রকার আরোহে সিদ্ধান্তের নিশ্চয়তা থাকে না। কেননা এখানে একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়। তাই এই আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য।
সুতরাং দেখা যাচ্ছে, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যা অবৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে না। তাই উভয় প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ বেশি গ্রহণযোগ্য।

বৈজ্ঞানিক অনুসন্ধানের কারণগত সমর্থন শক্তিশালী হতে পারে, কিন্তু বাস্তব সাধারণীকরণ ভুল বা সংশোধনযোগ্য। এখানে নিশ্চিত শব্দটি পাঠ্য আদর্শের ভাষা; সব প্রয়োগ অভ্রান্ত নয়।

জয়া আর কেয়া গ্রামের বাড়িতে বেড়াতে গেল। বাড়িতে একটি ঝুড়িতে ত্রিশটি আম ছিল। জয়া প্রতিটি আম পরীক্ষা করে বললো, ঐ ঝুড়ির সবগুলো আমই হিমসাগর। কেয়া, আমি এ যাবৎ যত ল্যাংড়া আম খেয়েছি সবগুলো আমই মিষ্টি ছিল। সুতরাং সকল ল্যাংড়া আমই মিষ্টি।
৩. প্রকৃত আরোহ অনুমান কত প্রকার?
যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয় কেন?
উদ্দীপকে জয়ার বক্তব্য কোন প্রকার আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে কেয়ার বক্তব্যে আরোহের যে প্রকারের প্রতিফলন ঘটেছে তার মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
প্রকৃত আরোহ অনুমান তিন প্রকার।
(খ)
আরোহমূলক লম্ফ না থাকার কারণে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়।
যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়- এ নীতির ওপর নির্ভর করে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। যুক্তিসাম্যমূলক আরোহকে স্বাভাবিক আরোহ বলে মনে হলেও এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কারণ এ পদ্ধতিটিতে বিশেষ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণের পরিবর্তে সমতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত গ্রহণের সময় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির সাহায্য নেওয়া হয় না। এসব কারণে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়।
(গ)
উদ্দীপকে জয়ার বক্তব্য পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করেছে।
যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। এই আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- একটি বাগানের ৫০টি গাছ পর্যাবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, বাগানের সব গাছই লিচুর। এভাবে পূর্ণাঙ্গ আরোহে কোনো একটি বিষয়ের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করা হয়।
উদ্দীপকে দেখা যায়, জয়া একটি ঝুড়ির প্রতিটি আম পরীক্ষা করে বললো, ঐ ঝুড়ির সবগুলো আমই হিমসাগর। অর্থাৎ সে প্রতিটি আম পরীক্ষা বা যাচাই করে এই বক্তব্য দিয়েছে। এ কারণে বলা যায়, জয়ার বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
(ঘ)

উদ্দীপকে কেয়ার বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে।

যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, কেয়া বলে, 'আমি এ যাবৎ যত ল্যাংড়া আম খেয়েছি সবগুলো আমই মিষ্টি ছিল। সুতরাং সকল ল্যাংড়া আমই মিষ্টি।' এই দৃষ্টান্তে কেয়া শুধু অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।

অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করেই সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই এ প্রকার অবৈজ্ঞানিক আরোহের মূল্য ও গুরুত্ব অপরিসীম। অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক ব্যতীত শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে কতিপয় অনুকূল দৃষ্টান্তের আলোকে সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন অবৈজ্ঞানিক আরোহকে শিশুসুলভ ক্রিয়া বলে অভিহিত করেছেন।
উল্লেখিত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, অবৈজ্ঞানিক আরোহ সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে না পারলেও এ আরোহ একেবারে মূল্যহীন- এ কথা বলা অবান্তর।

যুক্তি-১: মানুষের মত গাছেরও বংশ বৃদ্ধি আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং গাছেরও প্রাণ আছে।
যুক্তি-২: মানুষের মত রেডিও হাসে, কাঁদে এবং গান গায়। মানুষের প্রাণ আছে। সুতরাং রেডিওরও প্রাণ আছে।
যুক্তি-৩: সকল ফুল হয় সুন্দর
গোলাপ হয় একটি ফুল
অতএব, গোলাপ ফুল হয় সুন্দর।
৪. অপ্রকৃত আরোহ কত প্রকার?
অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন?
যুক্তি-৩ এ কোন প্রকার অনুমানের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
যুক্তি-১ এবং ২ এ নির্দেশিত বিষয় দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
অপ্রকৃত আরোহ তিন প্রকার।
(খ)
কার্যকারণ নীতি অনুসরণ না করার কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়।
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্তের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- ঢাকা শহরে কতিপয় কাক দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, 'সকল কাক হয় কালো'। এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়।
(গ)

যুক্তি-৩ এ অবরোহ অনুমানের নির্দেশ করে।
যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান (Deductive Inference) বলে। এ অনুমানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। অর্থাৎ এ অনুমানের গতি নিম্নমুখী। যেমন- সকল মানুষ হয় মরণশীল। সকল কবি হয় মানুষ। অতএব, সকল কবি হয় মরণশীল।
উদ্দীপকের যুক্তি-৩ এ বর্ণিত, 'সকল ফুল হয় সুন্দর। গোলাপ হয় একটি ফুল। অতএব, গোলাপ ফুল হয় সুন্দর।' এখানে সার্বিক বিষয় থেকে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে যুক্তি-৩ এ অবরোহ অনুমানের চিত্র ফুটে উঠেছে।

নির্ভুল মানদণ্ড হলো আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হওয়া অসম্ভব। সব অবরোহ কেবল সার্বিক থেকে বিশেষে নয়; এখানে সেই পরিচিত রূপটি আছে। সব ফুল সুন্দর—এ মূল্যায়ন সত্য কি না আলাদা প্রশ্ন; আশ্রয়বাক্য ধরে গঠনটি বৈধ।

(ঘ)

যুক্তি-১ এবং ২ এ যথাক্রমে সাধু সাদৃশ্যানুমান, এবং অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে। উক্ত নির্দেশিত সাদৃশ্যানুমানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
যুক্তি-১ এ বর্ণিত, 'মানুষের মত গাছেরও বংশ বৃদ্ধি আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং গাছেরও প্রাণ আছে।' এখানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নির্ভর হওয়ার কারণে এরূপ সাদৃশ্যানুমানে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি।
অন্যদিকে, যুক্তি-২ এ বর্ণিত, 'মানুষের মত রেডিও হাসে, কাঁদে এবং গান গায়। মানুষের প্রাণ আছে। সুতরাং রেডিওরও প্রাণ আছে।' এখানে অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এ কারণে এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া।
পরিশেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রথমটিতে প্রাণ অর্থ জৈবিক জীবন, আত্মা বা মানুষের সমান অনুভূতি নয়। দ্বিতীয়টিতে রেডিও মানুষের হাসি-কান্নার শব্দ পুনরুৎপাদন করে; তাই শব্দের মিল থেকে জৈবিক জীবন পাওয়া যায় না। সাদৃশ্যের যথার্থতা লক্ষ্যগুণের সঙ্গে প্রাসঙ্গিকতা দিয়ে বিচার্য।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।