লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। তাই ইস্পাত যৌগিক শিল্পের উদাহরণ। আবার চর্বি ও তেলের সাথে ক্ষারের সংযোগে সাবান তৈরি, সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে লবণ তৈরি, একইভাবে সিমেন্ট, সার উৎপাদন এরূপ শিল্পের আওতায় আসে।
পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় একসময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্য আরেকটি সময়ে। এই যে সময়ের পার্থক্য এটি ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূরীভূত হয়।
উদ্দীপকের জনাব সুমন চাকরি থেকে অবসর গ্রহণ করে ব্যবসায় শুরু করেন। দিনাজপুর হতে তিনি ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বিক্রয় করেন। জনাব সুমনের এমন সংরক্ষণের কাজটি সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুমন কর্তৃক ধান সংরক্ষণ কার্যক্রম সময়গত উপযোগ সৃষ্টি করে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব সুমনের রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতিকে গতিশীল রাখবে বলে আমি মনে করি।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দেশের পণ্য অন্য দেশে বা অন্য দেশের ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে মূল্যবান। বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশই রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়।
উদ্দীপকের জনাব সুমন চাকরি থেকে অবসর গ্রহণ করে ব্যবসায় শুরু করেন। দিনাজপুর হতে তিনি ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বিক্রয় করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা বেড়ে এখন ১০০ জন। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।
উদ্দীপকের জনাব সুমন-চালের ব্যবসায় করেন। উক্ত চাল তিনি নিজ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করছেন। উক্ত রপ্তানি কাজের মাধ্যমে জনাব সুমন নিজের আয়ের পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি করছেন এবং রপ্তানি বাণিজ্য করার মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সচল হবে। তাই আমি মনে করি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব সুমনের রপ্তানি বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ।