ঢাকা কমার্স কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

ঢাকা কমার্স কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রাজশাহী তানোর গ্রামের স্বশিক্ষিত নূর মোহাম্মদ একজন কৃষি বিজ্ঞানী।তার উদ্ভাবিত প্রায় ২০০ জাতের ধান রয়েছে। এ ধানগুলোর জীবনকাল কম, উচ্চ ফলনশীল, সরু, সুগন্ধিযুক্ত ও খরাসহিষ্ণু হওয়ায় দেশে ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক কৃষক গবেষক সম্মেলনে অংশগ্রহণের পর তার উদ্ভাবিত ধানের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে।
১. সামাজিক ব্যবসায় ধারণার প্রবক্তা কে?
মোড়কিকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ?
উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব নূর মোহাম্মদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ইতিবাচক প্রভাব অর্থনৈতিক উন্নয়নের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসায় ধারণার প্রবক্তা।
(খ)
পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখা হয় তাকে মোড়কিকরণ বলে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যকে বিভিন্ন আকার ও ওজনে বিভক্ত করতে হয়। সেজন্য সেগুলোকে বিভিন্ন সাইজ অনুযায়ী প্যাকেটজাত করতে হয়। একস্থান হতে অন্যস্থানে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়া থেকে রক্ষার জন্য প্যাকেটজাত করতে হয়। পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য প্যাকেটজাত করতে হয়। সর্বোপরি বর্তমান বিক্রয় বৃদ্ধির জন্য দর্শনীয়ভাবে পণ্য মোড়ককরণ করতে হয়।এসকল কাজ গ্রাহকদের মাঝে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষ আকর্ষণ তৈরি করে বিধায় মোড়কিকরণ এত গুরুত্বপূর্ণ।
(গ)
উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন সেবা পরিবেশক শিল্প।
যে শিল্প মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক ও সহজ করেছে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন- তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, গ্যাস ও পানি সরবরাহ, চলচ্চিত্র, পর্যটন কেন্দ্র। পরিচালনা, ক্লিনিক, হাসপাতাল, প্রকাশনা শিল্প, পরিবহন ব্যবস্থা, বার্তা সংস্থা, টেলিফোন ও মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি। উদ্দীপকে স্বশিক্ষিত নূর মোহাম্মদ একজন কৃষিবিজ্ঞানী। তার জন্ম রাজশাহীর তানোর গ্রামে। তার উদ্ভাবিত প্রায় ২০০ জাতের ধান রয়েছে। উক্ত ধান উদ্ভাবনের কাজটি তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা, যা সেবা পরিবেশক শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন সেবা পরিবেশক শিল্প।
(ঘ)
উদ্দীপকে জনাব নূর মোহাম্মদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি বৈদেশিক বাণিজ্যে জড়িত যেন, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।
এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসসীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি এই তিন ধরনের হয়ে থাকে।
উদ্দীপকের স্বশিক্ষিত নূর মোহাম্মদ একজন কৃষিবিজ্ঞানী। তার জন্ম রাজশাহীর তানোর গ্রামে। তার উদ্ভাবিত প্রায় ২০০ জাতের ধান রয়েছে। এ ধানগুলোর জীবনকাল কম, উচ্চ ফলনশীল, সরু, সুগন্ধিযুক্ত ও খরা সহিষ্ণু হওয়ায় দেশে ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক কৃষক গবেষক সম্মেলনে অংশগ্রহণের পর তার উদ্ভাবিত ধানের চাহিদা বিশ্বাব্যাপী বৃদ্ধি পেয়েছে।
এক দেশের সাথে অন্য দেশের ব্যবসায় কার্যক্রমকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত রপ্তানির পরিমাণ অধিক হলে, সেই দেশ অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারে। উদ্দীপকের নূর মোহাম্মদও এরূপ বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট। তিনি তার এই ব্যবসায়ের মাধ্যমে তার উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাই আমি মনে করি, জনাব নূর মোহাম্মদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি যে বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছেন তা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে জনাব অনির্বাণ ৫ কোটি টাকা বিনিয়োগে সোলার (সৌরবিদ্যুৎ) প্যানেল তৈরির কারখানা স্থাপন করেছেন। অভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা থাকায় তার প্রতিষ্ঠানটি মুনাফার অংশ থেকে তাকে বিনিয়োগকৃত সমপরিমাণ অর্থ ২ বছরের মধ্যে পরিশোধে সমর্থ হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে।
২. পণ্য বিনিময় কী?
ব্যবসায়কে সর্বোত্তম পেশা বলা হয় কেন?
উদ্দীপকে উল্লিখিত জনাব অনির্বাণের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির অবদান মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় বলে।
(খ)
স্বাধীন পেশা বলতে এমন পেশাকে বোঝায় যেখানে এর মালিক অন্যের অধীনে না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে সব কাজ পরিচালনা করতে পারে।
স্বাধীনভাবে কাজ করা ব্যবসায়ের একটি মৌলিক বৈশিষ্ট্য। একজন ব্যবসায়ী তার নিজস্ব চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা অনুযায়ী ব্যবসায়ের কাজ পরিচালনা করেন। তার কাজে তিনি নিজেই সিদ্ধান্ত নেন।এক্ষেত্রে তিনি অন্যের নির্দেশ মানতে বাধ্য নন। এজন্য ব্যবসায় সব সমাজেই স্বাধীন পেশা বা উপজীবিকা হিসেবে গণ্য।
(গ)
উদ্দীপকে উল্লিখিত জনাব অনির্বাণের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করে। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়।
উদ্দীপকে জনাব অনির্বাণ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ৫ কোটি টাকা বিনিয়োগে একটি সোলার (সৌরবিদ্যুৎ) প্যানেল
তৈরির কারখানা স্থাপন করেন। অভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা থাকায় তার প্রতিষ্ঠানটি মুনাফার অংশ থেকে তাকে বিনিয়োগকৃত সমপরিমাণ অর্থ ২ বছরের মধ্যে পরিশোধে সমর্থ হয়। তিনি একাই এই ব্যবসায়টি পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব অনির্বাণের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
(ঘ)
সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করে। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়।
উদ্দীপকের জনাব অনির্বাণ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ৫ কোটি টাকা বিনিয়োগে একটি সোলার (সৌরবিদ্যুৎ) প্যানেল তৈরির কারখানা স্থাপন করেন। অভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা থাকায় তার প্রতিষ্ঠানটি মুনাফার অংশ থেকে তাকে বিনিয়োগকৃত সমপরিমাণ অর্থ ২ বছরের মধ্যে পরিশোধে সমর্থ হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে।
যেকোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সমার্জের মানুষের উপকারসাধন করা যায়। উদ্দীপকের জনাব অনির্বাণও এমন একজন ব্যক্তি যিনি তার ব্যবসায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। এতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই আমি মনে করি, সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নদীমাত্রিক বাংলাদেশের প্রায় সব অঞ্চলের সাথে নদীপথে নারায়নগঞ্জের ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে পড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পাটকল 'আদমজী জুট মিলস'। দেশে প্রচুর পাট জন্মাতো বলে এতে কাঁচামালের কোনো ঘাটতি ছিল না। তবে সেকেলে উৎপাদন পদ্ধতির কারণে টিকতে না পেরে আরও অনেক পাটকলের সাথে এটিও বন্ধ হয়ে যায়।
৩. ব্যবসায় পরিবেশ কাকে বলে?
পরিবেশ দূষণ বলতে কী বোঝায়?
আদমজী জুট মিলস গড়ে ওঠায় কোন পরিবেশের অবদান বেশি ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সমস্যা সমাধানে কী করা উচিত ছিল বলে তুমি মনে করো? ব্যবসায়ের পরিবেশের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
(খ)
বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে।
ব্যবসায়িক কারণে বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। গ্রামের বাজারে হাটের দিন মানুষের কোলাহল, ধুলা-বালিসহ নানানভাবে সেখানে পরিবেশ দূষিত হচ্ছে। বাজারে উচ্চ আওয়াজে গান বাজিয়েছে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও ঔষধ বিক্রেতার মাইকের আওয়াজেও পরিবেশ দূষিত হচ্ছে। শিল্পকারখানার কালো ধোঁয়া পরিবেশ দূষণ করছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব বিস্তার করে।
(গ)
আদমজী জুট মিলস্ গড়ে ওঠায় প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি ছিল।
কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় আয়তন, দেশীর অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। পরিবেশের এমন পার্থক্যের কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল বেশি হয়।
উদ্দীপকে বলা হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব অঞ্চলের সাথে নদীপথে নারায়নগঞ্জের ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে গড়ে ওঠে, বিশ্বের সবচেয়ে বড় পাটকল 'আদমজী জুট মিলস'। উক্ত বন্দর সুবিধা প্রাকৃতিক পরিবেশরই উপাদান। তাই বলা যায়, আদমজী জুট মিলস্ গড়ে ওঠায় প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি ছিল।
(ঘ)
উদ্দীপকের সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন করা উচিত বলে আমি মনে করি।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন করা সম্ভব। উদ্দীপকে বলা হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব অঞ্চলের সাথে নদীপথে নারায়নগঞ্জের ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পাটকল 'আদমজী জুট মিলস'। দেশে প্রচুর পাট জন্মাতো বলে এতে কাঁচামালের কোনো ঘাটতি ছিল না। তবে সেকেলের উৎপাদন পদ্ধতির কারণে টিকতে না পেরে আরও অনেক পাটকলের সাথে এটি বন্ধ হয়ে যায়।
উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত প্রযুক্তির ব্যবহার করা। উক্ত প্রযুক্তি প্রযুক্তিগত পরিবেশেরই উপাদান। উন্নত প্রযুক্তি ব্যবহার করলে প্রতিষ্ঠানটিতে উৎপাদনের ক্ষেত্রে আধুনিকতা চলে আসবে। এতে কম সময় এবং কম ব্যয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হবে। ফলে প্রতি বছরের ন্যায় একে লোকসান গুণতে হবে না। তাই আমি মনে করি, উদ্দীপকের সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন করা উচিত।
জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন সময়ে সে বাসায় বসে অন-লাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। বর্তমানে সে ঢাকার 'একটি শপিংমলে 'গরিবের গ্যাজেট' নামে একটি শোরুম শুরুর উদ্যোগ নেয়। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন হতে তাকে একটি আইনগত দলিল সংগ্রহ করতে হয়েছে।
৪. অসীম দায় কী?
একমালিকানা ব্যবসায়ে কেন স্থায়িত্বের অভাব দেখা দেয়?
জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ব্যবস্থা নিয়েছেন পৌর এলাকার সকল ব্যবসায়ের জন্য তা প্রয়োজন বলে তুমি মনে কর কি? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
(খ)
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে।
একমালিকানা ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। তবে আইনগত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এরূপ ব্যবসায় গঠিত হয় বলে যেকোনো সময় অর্থাৎ মালিকের মৃত্যু, শারীরিক অক্ষমতা, দেউলিয়াত্ব ইত্যাদি যেকোনো কারণে এরূপ ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। তাই একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের অভাব দেখা দেয়।
(গ)
উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করেন। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়।
উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। তিনি একাই এই ব্যবসায়টি পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
(ঘ)
উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন তা পৌর এলাকায় সকল ব্যবসায়ীদের জন্য প্রয়োজন।
যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভেতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। বর্তমানে তিনি ঢাকার একটি শপিংমলে 'গরিবের গ্যাজেট' নামে একটি শোরুম শুরুর উদ্যোগ নেন। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন হতে তাকে একটি আইনগত দলিল সংগ্রহ করতে হয়েছে।
একমালিকানা ব্যবসায় যেকোনো স্থানে গঠন করা যায়। এক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে সিটি কর্পোরেশন এলাকায় এরূপ ব্যবসায় গঠনে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।এরূপ ট্রেড লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা যায়। উদ্দীপকে জনাব শরীফ এরূপ দলিল সংগ্রহের কারণেই ঋণ সহায়তা পেয়েছেন বলে আমি মনে করি।

ঢাকা কমার্স কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।