প্রজনন শিল্পের মাধ্যমে গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করা হয়। যেমন- নার্সারি, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মৎস্য উৎপাদন হ্যাচারি ইত্যাদি। এতে প্রকৃতিপ্রদত্ত সম্পদ লালন-পালন করে সেগুলোর বংশ বৃদ্ধি বা স্বাভাবিক ফলনের মাধ্যমে সম্পদ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে সেবা গ্রাহকদের সরাসরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। পণ্যের মতো এরূপ সেবা বিক্রয় বা এর মালিকানা হস্তান্তর করা যায় না। যেমন চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক ইত্যাদি।
উদ্দীপকের আরিফ আর্কিটেক ইঞ্জিনিয়ারিং পাস করার পর কারো অধীনে চাকরি না করে 'আরিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' নামে একটি ফার্ম গঠন করেন। উক্ত ফার্মটি প্রত্যক্ষ সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রয়োজন বিজ্ঞাপন।
অর্থ প্রদত্ত যেকোনো গণমাধ্যমে মুদ্রিত উপায়ে বা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে কোনো পণ্য বা সেবার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য দর্শক শ্রোতাদের জন্য প্রচারিত সংবাদকেই বিজ্ঞাপন বলে। অন্যদিকে ব্যক্তিগতভাবে বা সংবাদ মাধ্যমগুলোতে একান্ত ব্যক্তি উপস্থাপনা হিসেবে পণ্য বা সেবার বক্তব্যকে প্রচার বলে।
উদ্দীপকে আরিফ আর্কিটেক ইঞ্জিনিয়ারিং পাস করার পর কারো অধীনে চাকরি না করে 'আরিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' নামে একটি ফার্ম গঠন করেন। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যার পরিমাণ খুবই কম। এছাড়াও প্রতিষ্ঠানটি অল্প কিছু দিনের মধ্যে গ্রাহকদের প্রত্যাশা পূরণে সমর্থ হলেও স্থানীয় লোকজন এ ব্যাপারে না জানার কারণে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে আরিফের বিজ্ঞাপন না হয় প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। কারণ পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার অন্যতম উপায় হচ্ছে বিজ্ঞাপন বা প্রচার। এর মাধ্যমে গ্রাহকদের জ্ঞানগত বা প্রচারগত বাধা দূর হয়। এর ফলে গ্রাহক পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে এবং সেবা ক্রয়ে উদ্বুদ্ধ হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রয়োজন বিজ্ঞাপন।