ব্যবসায় হল মুনাফা অর্জনের জন্য বৈধভাবে পরিচালিত সকল ধরনের অর্থনৈতিক কাজের সমষ্টি।
ব্যবসায়ের সমীকরণটি হল,
B= ΣI+ ΣT+ ΣAT+ ΣDS, অথবা, B= ΣI+ ΣT+ ΣAT
এখানে,
B= business (ব্যবসায়)
Σ= summation (সমষ্টি)
T= trade (পণ্য বিনিময়)
উদ্দীপকে কার্পেট হল প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং অক্টেন হল বিশ্লেষণ শিল্প।
যে শিল্পে একাধিক স্তর বা প্রক্রিয়া ব্যবহার করে কোন একটি পূর্ণাঙ্গ দ্রব্য তৈরি করা হয়, তাকে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলে। তুলা থেকে সুতা, সুতো থেকে কাপড়, কাপড় থেকে পোশাক। একই ভাবে বিভিন্ন উপাদান থেকে কার্পেট তৈরি হয় ইত্যাদি।
অন্যদিকে, যে প্রক্রিয়ায় কোন দ্রব্য বা পদার্থ বিশ্লেষণ করে একাধিক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন: অশোধিত খনিজ তেল থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেন প্রভৃতি তৈরি করা হয়।
উদ্দীপকে দেখা যায়, পৃথিবী জুড়ে ব্যবসায় বাণিজ্যের প্রসার। একেক পণ্য বা দ্রব্য একই স্থানের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমানে কার্পেট শিল্পের প্রসার দেখা যাচ্ছে। অকটেনের কারণে যানবাহনে জ্বালানি খরচ কম হচ্ছে।
এখানে যে শিল্প গুলো দেখানো হচ্ছে সেগুলো হল প্রক্রিয়া ভিত্তিক শিল্প ও বিশ্লেষণ শিল্প।
সিমেন্ট হল যৌগিক বা সংশ্লেষণ শিল্প এবং রপ্তানি হলো বৈদেশিক বাণিজ্য।
একাধিক পৃথক পদার্থ একত্র বা সংমিশ্রণ করে নতুন কোন দ্রব্য তৈরির প্রক্রিয়াকে যৌগিক শিল্প বলে। চর্বি ওতেলের সাথে ক্ষারের সংযোগে সাবান তৈরি, সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে লবণ তৈরি, লৌহ আকরিক, ম্যাগাজিন ও চুনাপাথর নিচে ইস্পাত তৈরি, একইভাবে সিমেন্ট ও সার উৎপাদন প্রভৃতি যৌগিক শিল্পের উদাহরণ।
উদ্দীপকে দেখা যায়, পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্যের প্রসার। একেক পণ্য বা দ্রব্য একই স্থানের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমানে কার্পেট শিল্পের প্রসার দেখা যাচ্ছে। অকটেনের কারণে যানবাহনে জ্বালানি খরচ কম হচ্ছে। বর্তমানে বাংলাদেশে উন্নত মানের সিমেন্ট প্রস্তুত করছে এবং তাদের দেশে রপ্তানি হচ্ছে।
অন্যদিকে, বিদেশি কোন ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য বিক্রি করাকে রপ্তানি বলে। অর্থাৎ, বিক্রির জন্য পণ্য সামগ্রী বিদেশে পাঠানো কে রপ্তানি বলে। কোন দেশের রপ্তানির পরিমাণ আমদানির চেয়ে বেশি হলে, সেই দেশ অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারে। সাধারণত চাহিদার চেয়ে উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়।
তাই বলা যায় সিমেন্ট হল যৌগিক শিল্প আর এটি রপ্তানি করে দেশের অনেক উন্নতি হচ্ছে।