ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা।
ব্যবসায় আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে। মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রমের জড়িত হয়। কিন্তু ব্যবসায় ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন ব্যবসায়ী তার ব্যবসায় ঝুঁকি গ্রহণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে এবং ঝুঁকির প্রতিদান স্বরূপ সে মুনাফা অর্জন করে। যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার পরিমানও বেশি। তাই মুনাফা কে ঝুকি গ্রহণের প্রতিদান বলা হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের আমদানি বাণিজ্যের সাথে জড়িত।
বিদেশ থেকে পণ্য সামগ্রি ক্রয় করে আমাকে আমদানি বলে।পৃথিবীর কোন দেশেই স্বয়ংসম্পূর্ণ নয়। তাকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এমতাবস্থায় দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী বিদেশ হতে আমদানি করতে হয়, যা আমদানি বাণিজ্য হিসেবে গণ্য।
উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। উক্ত ক্রয় কার্যক্রম আমদানি বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত আমদানি বাণিজ্যের সাথে জড়িত।
ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ের বীমা সহায়ক কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
মানুষের জীবন ও সম্পত্তি ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা মূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস,পণ্য পচন, মূল্য হ্রাস,দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বীমা করতে হয়।
উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। কিন্তু পরিবহনের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উক্ত চাল ভিজে নষ্ট হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
বীমা হলো বীমা গ্রহীতা ও বীমা কারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এ ধরনের চুক্তির মাধ্যমে বীমা কারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদ ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকে খান এন্টারপ্রাইজও যদি বীমা ব্যবস্থা গ্রহণ করে তবে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এমন ক্ষতির সম্মুখীন হতে হবে না। তাই আমি মনে করি, ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ী বীমা সহায়ক কাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।