বিনিয়োগকৃত মূলধনের বাইরে ও ব্যক্তিগত দায়ের সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। এক মালিকানা ব্যবসায় মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে ঠিক তেমনি সমস্ত দায় তাকেই বহন করতে হয়। তাই এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম হয়।
এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব প্রণয় প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা নির্বাচন করা সম্পূর্ণ যৌক্তিক।
একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা সীমিত মূলধনের একটি সহজ সংগঠন। যেকোনো ব্যক্তি স্বল্প পরিসরে যে কোনো স্থানে এরূপ ব্যবসা গঠন করতে পারেন।
উদ্দীপকে দেখা যায়,জনাব প্রণয় ১০ হাজার টাকা ধার নিয়ে মোট ২০ হাজার টাকার পণ্য সামগ্রী ক্রয় করে একটি মনিহারী দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। তার ব্যবসা প্রথমে সফল হতে না পারলেও পরবর্তীতে তিনি পরিস্থিতির সাথে পরিবর্তন করে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন।
স্বল্প পুঁজির ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের বিকল্প নেই। এক মালিকানা ব্যবসায়ে মালিক নিজের খেয়াল খুশি মতো ব্যবসা পরিচালনা করতে পারে।পরিস্থিতি অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেমনটি উদ্দীপকের জনাব প্রণয় করেছেন। তাই বলা যায়,উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসায় নির্বাচন করা ছিল সম্পূর্ণ যৌক্তিক।