সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকায় গোচারণ ভূমি থাকায় জেলার গ্রাম অঞ্চলে অনেক বাড়িতে ছোট ছোট দুগ্ধ খামার গড়ে উঠেছে। মি. অনুপ ঘোষ একজন দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা, এ কারণে সবাই তাকে সম্মান করে। তিনি সিরাজগঞ্জ জেলার গ্রামাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে শহরে বাসায় বাসায় সে দুধ শিশুখাদ্য 'হিসাবে বিক্রি করেন। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি চিন্তা করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে।
১. ব্যবসায় কী?
চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলে কেন?
উদ্দীপকে বর্ণিত মি. অনুপ ঘোষ ব্যবসায়ের কোন দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
(খ)
চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। তাই চুক্তিকে অংশীদারি কারবারের ভিত্তি বলা হয়।
চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি অর্থাৎ অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই সেক্ষেত্রে সদস্যদের মধ্যে একটি চুক্তি থাকতে হবে। কয়েকজন মিলে একটি ব্যবসায় আরম্ভ করে উক্ত ব্যবসায়ের মুনাফা পরস্পরের মধ্যে ভাগ করে নিলেও সেখানে চুক্তির অবর্তমানে তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। অর্থাৎ চুক্তিবিহীন কোনো ব্যবসায় অংশীদারি ব্যবসায় নয়। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়।
(গ)
উদ্দীপকে বর্ণিত মি. অনুপ ঘোষ ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছে।
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ।উদ্দীপকে মি. অনুপ ঘোষ একজন দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা, এ কারনে সবাই তাকে সম্মান করে। তিনি সিরাজগঞ্জ জেলার গ্রামাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে শহরের বাসায় বাসায় সে দুধ শিশু খাদ্য হিসাবে বিক্রয় করে। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি চিন্তা করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে। তার এই কাজগুলো ব্যবসায়ের সামাজিক দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি. অনুপ ঘোষ ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছে।
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতাসম্পন্ন।

উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।

উদ্দীপকের মি. অনুপ ঘোষ একজন দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা, এ কারনে সবাই তাকে সম্মান করে। তিনি সিরাজগঞ্জ জেলার গ্রামাঞ্চল, থেকে দুধ সংগ্রহ করে শহরের বাসায় বাসায় সে দুধ শিশু খাদ্য হিসাবে বিক্রয় করে। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি চিন্তা করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে।

অনুপ ঘোষ একজন সমাজ হিতৈষি মানুষ। তিনি গ্রাহক তথা শিশুদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে এবং ভালো মানের দুধ বিক্রয় করেন। তিনি কখনই ওজনে কম দেন না এবং দুধে ভেজাল মেশান না। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতাসম্পন্ন।

কুড়িগ্রামে শীতকালে শীতের প্রকোপে দুঃস্থ মানুষেরা মানবেতর জীবনযাপন করে। এটা লক্ষ করে তুহিন নামের এক বস্ত্র ব্যবসায়ী পুরাতন শীতবস্ত্র আমদানিকারকদের থেকে শীতের আগে সংগ্রহ করে রাখেন এবং যতটা সম্ভব সেগুলো কমমূল্যে মানুষের কাছে বিক্রয় করেন।
২. প্রযুক্তিগত পরিবেশ কী?
বাজার গবেষণা কেন করা হয়?
তুহিনের শীতবস্ত্র সংগ্রহ করে রাখা ব্যবসায়ের কোন কার্যাবলির সাথে মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
তুমি কি মনে করো তুহিন শীতার্ত মানুষদের প্রতি কোনো দায়িত্ব পালন করেছেন?
সমাধান ও উত্তর
(ক)
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
(খ)
বাজার সম্পর্কিত পণ্য দ্রব্যাদি ও সেবাসমূহের পর্যায়ক্রমিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণকে বাজার গবেষণা বলে।
বাজার গবেষণার উদ্দেশ্যে হচ্ছে কোনো সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা, যাতে সমস্যার সম্ভাব্য প্রতিকারগুলো চিহ্নিত করে সঠিক কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়। অর্থাৎ বাজার গবেষণা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাজারজাতকরণে সমস্যার সমাধান। পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনকারীকে গবেষণামূলক কার্যাবলি পরিচালনা করতে হয়। এরূপ কাজের মাধ্যমে ব্যবসায়ের গতিপ্রকৃতি অনুধাবন করা যায়।
(গ)
তুহিনের শীতবস্ত্র সংগ্রহ করে রাখা ব্যবসায়ের গুদামজাতকরণ কাজের সাথে মিল পাওয়া যায়।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়।
উদ্দীপকে বলা হয়েছে, কুড়িগ্রামে শীতকালে শীতের প্রকপে দুঃস্থ মানুষেরা মানবেতর জীবনযাপন করে। এটা লক্ষ্য করে তুহিন নামের এক বস্ত্র ব্যবসায়ী পুরাতন শীতবস্ত্র আমদানিকারকদের কাছ থেকে শীতের আগে সংগ্রহ করে রাখেন। উক্ত সংগ্রহের কাজটি ব্যবসায়ের গুদামজাতকরণ কাজের সাথে মিল পাওয়ার যায়। তাই বলা যায়, তুহিনের শীতবস্ত্র সংগ্রহ করে রাখা ব্যবসায়ের গুদামজাতকরণ কাজের সাথে মিল পাওয়া যায়।
(ঘ)
আমি মনে করি তুহিন সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা হলো এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা নীতি। এমন নীতিতে সমাজের প্রতি ব্যবসায় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকে ব্যবসায়ের নিয়মের অন্তর্ভুক্ত মনে করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, কুড়িগ্রামে শীতকালে শীতের প্রকপে দুঃস্থ মানুষেরা মানবেতর জীবনযাপন করে। এটা লক্ষ্য করে তুহিন নামের এক বস্ত্র ব্যবসায়ী পুরাতন শীতবস্ত্র আমদানিকারকদের কাছ থেকে শীতের আগে সংগ্রহ করে রাখেন। অতঃপর শীত মৌসুমে তিনি সেগুলো যতটা সম্ভব কম মূল্যে মানুষের কাছে বিক্রয় করেন।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্ব পালন করতে হয়, যা উদ্দীপকের তুহিন করছে। আমি মনে করি তুহিন সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
মি. রায়হান অল্প পুঁজি নিয়ে সবজির ব্যবসা শুরু করলেন। জৈব সার ব্যবহারকারী কৃষকদের নিকট থেকে স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। কিছুদিনের মধ্যেই সফলতায় অনুপ্রাণিত হয়ে সে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী হয়ে ৫ জন কর্মীকে এ কাজে নিয়োগ দিল।
৩. ব্যবসায় পরিবেশ কী?
একমালিকানা ব্যবসায়ে নমনীয়তা বৈশিষ্ট্যটি বুঝিয়ে দাও।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির সাফল্যের পেছনে কী কারণ? তোমার উত্তরের যৌক্তিকতা দেখাও।
সমাধান ও উত্তর
(ক)
যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
(খ)
একমালিকানা ব্যবসায়ে মালিক একজন। তাই তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। এজন্যে একমালিকানা ব্যবসায়ে নমনীয়তা বেশি থাকে।
পরিবর্তনের সাথে সঙ্গতি বিধানের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের কোনো বিকল্প নেই। কারণ ব্যবসায়ের পরিবেশ-পরিস্থিতি, গ্রাহকদের চাহিদা, রুচি, ক্রয় সামর্থ্য, ভোগপ্রবণতা সবসময় এক জায়গায় থাকে না। কিছু ক্ষেত্র এমন রয়েছে যেখানে দ্রুত পরিস্থিতি পরিবর্তিত হয়। এমন সময় দ্রুত সিদ্ধান্ত না নিতে পারলে মালিককে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়। এমন সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে 'নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। আর একমালিকানা ব্যবসায়ে সবচেয়ে বেশি নমনীয়তার সুযোগ। কারণ এখানে মালিক একজন।
(গ)
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করে। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়
উদ্দীপকের মি. রায়হান অল্প পুঁজি নিয়ে সবজির ব্যবসা শুরু করলেন।জৈব সার ব্যবহারকারী 'কৃষকদের নিকট থেকে স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। 'অল্পকিছু দিনের মধ্যেই সফলতায় অনুপ্রাণিত হয়ে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী হয়ে ৫ জন কর্মী নিয়োগ দেন। তিনি তার এই ব্যবসায়টি একাই পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণেই মি. মামুন সফলতা অর্জন করেন বলে আমি মনে করি যা যৌক্তিক।

একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি থাকে।

উদ্দীপকের মি. রায়হান অল্প পুঁজি নিয়ে সবজির ব্যবসা শুরু করলেন। জৈব সার ব্যবহারকারী কৃষকদের নিকট থেকে স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পকিছু দিনের মধ্যেই সফলতায় অনুপ্রাণিত হয়ে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী হয়ে ৫ জন কর্মী নিয়োগ দেন।

একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের করণেই মি. রায়হান সফলতা অর্জন করেন।

মি. মামুন তার বন্ধু কল্লোলসহ আরও ৭জন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. মামুন বলেন যে, তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না। সর্বসম্মতিক্রমে কল্লোলকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তিতে একজন প্রভাবশালী দেনাদার ৫০,০০০ টাকা না দেয়ায় মি. কল্লোল আইনের আশ্রয় নিয়ে তা আদায় করতে সমর্থ হন।
৪. সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
অংশীদারদের মধ্যকার চুক্তিবন্ধ সম্পর্ক বলতে কী বোঝায়?
উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন ব্যাখ্যা কর।
কি কারণে মি. কল্লোলের পক্ষে আইনের আশ্রয় নেয়া সম্ভব হয়েছিল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জন।
(খ)
চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে চুক্তিবদ্ধ সম্পর্ক বলে।
চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়। এরূপ সম্পর্কের ভিত্তিতেই অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। অংশীদারদের মধ্যে অন্য সম্পর্কও থাকতে পারে তবে ব্যবসায় পরিচালনায় সেই সম্পর্ক মুখ্য বিবেচিত হয় না। ব্যবসায়ের কাজে বা নিজেদের মধ্যকার সম্পর্ক রক্ষা বা দায়-অধিকার প্রতিষ্ঠার কাজে চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয়।
(গ)
উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে সাধারণত অংশীদারি ব্যবসায়।
যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হতে পারে।
উদ্দীপকের মি. মামুন তার বন্ধু কল্লোলসহ আরও ৭ জন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. মামুন ব্যবসায় পরিচালনা করতে পারবে না বলে জানান। সর্বসম্মতিক্রমে কল্লোলকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। উক্ত ব্যবসায়ের প্রত্যেক অংশীদারের দায় অসীম, এই বৈশিষ্ট্যটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে সাধারণত অংশীদারি ব্যবসায়।
(ঘ)

নিবন্ধন থাকার কারণে মি. কল্লোলের পক্ষে আইনের আশ্রয় নেয় সম্ভব হয়েছিল।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম।

উদ্দীপকের মি. মামুন তার বন্ধু কল্লোলসহ আরও ৭ জন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. মামুন ব্যবসায় পরিচালনা করতে পারবে না বলে জানান। সর্বসম্মতিক্রমে কল্লোলকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে একজন প্রভাবশালী দেনাদার ৫০,০০০ টাকা না দেয়ায় মি. কল্লোল আইনের আশ্রয় নিয়ে তা আদায় করতে সমর্থ হন।

অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নিবন্ধন করা ছিল। তাই মি. কল্লোলের পক্ষে আইনের আশ্রয় নেওয়া সম্ভব হয়েছিল।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।