অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ করাকে বোঝায়। এরূপ ব্যবসায়ের নিবন্ধন না করলে চুক্তিজাত অধিকার আদায়ে অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না, পাল্টা পাওনা দাবিতে মামলা করা যাবে না, পাওনা আদায়ে মামলা করা যাবে না। কিন্তু অংশীদারি ব্যবসায়টি নিবন্ধিত হলে উক্ত সুবিধাগুলো ভোগ করতে পারে। তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়।
যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছার ওপর নির্ভরশীল তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা মেয়াদের জন্য গঠিত হয়ে উদ্দেশ্য বা মেয়াদ শেষ হওয়ার পরও ব্যবসায়টি চলতে থাকলে ব্যবসায়টি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়। লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এরূপ ব্যবসায়ের অবসায়ন ঘটে।
উদ্দীপকের সুমন, রহিম ও রওনক তিন বন্ধু তিন লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হন। তারা তাদের ব্যৱসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ আদনানকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। আদনান মূলধন বিনিয়োগ না করেই অংশীদার হন। ব্যবসায়টি ২০২৩ সালে ১,২০,০০০ টাকা লোকসান করে। উদ্দীপকের ব্যবসায়টি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়।
উদ্দীপকে সুমন ও রওনক সাধারণ অংশীদার, রহিম ঘুমন্ত অংশীদার। এবং আদনান কর্মী অংশীদার হিসেবে এদের প্রত্যেকের দায় অসীম।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ অংশীদার বলে। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। অন্যদিকে যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধু শ্রম বা দক্ষতা দেয় তাকে কর্মী অংশীদার বলে।
উদ্দীপকের সুমন, রহিম ও রওনক তিন বন্ধু তিন লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হন। তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ আদনানকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। আদনান মূলধন বিনিয়োগ না করেই অংশীদার হন। ব্যবসায়টি ২০২৩ সালে ১,২০,০০০ টাকা লোকসান করে। ব্যবসায়ে সুমন ও রওনক অংশগ্রহণ করলেও রহিম ব্যবসায়ে অংশগ্রহণ করে না।
অংশীদারি আইন অনুযায়ী সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার এবং কর্মী অংশীদার এদের প্রত্যেকের দায় অসীম। অসীম দায় বলতে বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হওয়াকে বোঝায়। এক্ষেত্রে কোনো দেউলিয়া অংশীদারের দায়ও অন্যদের বহন করতে হয়। এবং কোনো পাওনাদার যেকোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারে।