বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

১০টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ডেল্টা কোম্পানির পদস্থ কর্মকর্তা মি. জামিল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. আকাশকে নির্দেশ দেন। মি. আকাশ নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
১. প্রশাসন কি?
ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কী বোঝায়?
উদ্দীপকে মি. আকাশ কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. আকাশ ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সংগঠনের অধীনে নিয়োজিত থেকে যে স্তরে প্রাতিষ্ঠানিক নীতিমালা, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণীত হয় তাকে প্রশাসন বলে।
(খ)

সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগ যোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে।

ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দ কে বোঝায়। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অবশ্যকতা যেমনই দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানে লাভবান হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট বড় সব প্রতিষ্ঠানকেই উপায়ে উপকরণাদের সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই বলা হয় ব্যবস্থাপনা সর্বজনীন।

(গ)

উদ্দীপকে মি. আকাশ মধ্য স্তরের কর্মকর্তা।

যে স্তরের ব্যবস্থাপকগণ উঁচু ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপক বলে

মধ্যস্তরীয় ও বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। ব্যবস্থাপনার এই স্তরে শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা করতে গৃহীত নীতি ও পরিকল্পনার আলোকে নিজ নিজ বিভাগীয় পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। তাছাড়া উচ্চস্তরীয় ব্যবস্থাপনাকে সার্বিক সহায়তা প্রধান এবং উচ্চ ও নিম্ন স্তরের মধ্যে যোগসূত্র স্থাপন করাও এই স্তরের কাজ।

উদ্দীপকে দেখা যায়, ডেল্টা কোম্পানির পদস্থ কর্মকর্তা মি. জামিল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. আকাশকে নির্দেশ দেন।

এখানে আকাশকে দেখা যায় সে উচ্চ স্তরের কর্মকর্তাদের নিয়ম-নীতি অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। আর তার এ পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে সে একটি প্রতিষ্ঠানের মধ্যস্তরের কর্মকর্তা।

(ঘ)

উদ্দীপকে আকাশ ব্যবস্থাপনার কর্মী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাছাই করে যোগ্যতা সম্পন্ন কর্মী নির্বাচন করা হয়। উক্ত নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট পদে যোগদানের জন্য লিখিত নির্দেশ প্রদানের মাধ্যমে কর্মী নিযুক্তি লাভের প্রক্রিয়ায় হল কর্মী নিয়োগ। অর্থাৎ কর্মী নিয়োগ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্বাচিত কর্মীদের কে কাজে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এক্ষেত্রে কর্মীদের কাজের যোগ্যতা, দক্ষতা, পদমর্যাদা ইত্যাদি বিবেচনা করে বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়। অতঃপর যার যার কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়।

উদ্দীপকে দেখা যায়, ডেল্টা কোম্পানির পদস্থ কর্মকর্তা মি. জামিল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. আকাশকে নির্দেশ দেন। মি. আকাশ নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। এখানে তিনি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেন। প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের সাধারণত বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিচের স্তরের কর্মীদের সাধারণত অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অতঃপর বিভিন্ন প্রশিক্ষণ শেষে কর্মী তার দায়িত্ব পালনের সমর্থ হলে পরিপূর্ণভাবে অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। তাই বলা যায় উদ্দীপকে জনাব আকাশ কর্মী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

জনাব শাকিল আহমেদ একটি গার্মেন্টস পরিচালনা করেন। গার্মেন্টসটিতে ১০০ জন কর্মী নিয়োজিত। বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক থাকলেও কেউ বিশেষজ্ঞ নন। তবে তিনি দক্ষ বলে উপর থেকে নিচ পর্যন্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে দেন। এতে শৃঙ্খলা ও কাজের গতি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিটি বিভাগের বিশেষজ্ঞ ব্যবস্থাপক দ্বারা কাজ করানোর জন্য সিদ্ধান্ত দেন যা বাস্তবায়ন করলে গার্মেন্টিতে বিশেষায়নের সুজা লাভ করে।
২. পরামর্শমূলক নির্দেশনা কি?
প্রবেশনা পদ্ধতি বলতে কী বোঝায়?
উদ্দীপকে জনাব শাকিল প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো পরিচালনা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের পরবর্তীতে সংগঠন কাঠামোটি গঠন করে কিভাবে প্রতিষ্ঠানের সফলতা আনতে পারবেন? তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
(খ)
যে প্রশিক্ষণ পদ্ধতিতে নির্ধারিত শিক্ষায়তনে একটি নির্দিষ্ট শিক্ষা কোর্সে প্রার্থীদেরকে ভর্তি করে তাদেরকে তথ্যমূলক জ্ঞান দান করা হয় এবং মাঝে মাঝে তাদেরকে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়ে ওই সম্পর্কে বাস্তব জ্ঞান দেওয়া হয় তাকে প্রশিক্ষণের প্রবেশনা পদ্ধতি বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর তত্ত্ব ও প্রয়োগ উভয় প্রকার জ্ঞান অর্জন করতে পারে। আমাদের দেশে BBA, এমবিএ এবং নার্স ডিগ্রিধারীদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। একজন উচ্চ পর্যায় নির্বাহী যা বিশেষ অধীনে রেখে এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা উত্তম।
(গ)

উদ্দীপকের জনাব শাকিল প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো ব্যবহার করেছিলেন।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব উচ্চ পর্যায়ে থেকে ক্রমান্বয়ে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন পর্যায়ে হতে উচ্চপর্যায়ে হস্তান্তরিত হয় তাকে সরল রৈখিক সংগঠন বলে।

এই সংগঠন কাঠামো অনেকটা সরলাকৃতির মত মনে হওয়ায় এর নাম হচ্ছে সরলরৈখিক সংগঠন। সাময়িক সংগঠনে আদেশ দানের সরলরৈখিক গতি রাখার প্রতি যে বিশেষ গুরুত্ব রোপ করা হয় সে ক্ষেত্রে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো এবং ছোট আয়তনে বিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন বেশি ব্যবহৃত হয়।

উদ্দীপকে দেখা যায়, জনাব শাকিল আহমেদ একটি গার্মেন্টস পরিচালনা করেন। গার্মেন্টসটিতে ১০০ জন কর্মী নিয়োজিত। বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক থাকলেও কেউ বিশেষজ্ঞ নন। তবে তিনি দক্ষ বলে উপর থেকে নিচ পর্যন্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে দেন। এতে শৃঙ্খলা ও কাজের গতি বৃদ্ধি পেয়েছে।

এখানে তিনি উপর থেকে নির্দেশনা দেওয়ার ফলে ক্রমান্বয়ে নিম্ন স্তরে সরলাকৃতির মত তার সংগঠন কাঠামো কার্যক্রম হয়। তা থেকে বুঝা যায় জনাব শাকিল সরলরৈখিক সংগঠন কাঠামো পরিচালনা করতেন।

(ঘ)

উদ্দীপকে পরবর্তী সংগঠন কাঠামোটিতে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন কাঠামো ব্যবহার করার ফলে প্রতিষ্ঠানটিতে সফলতা আনতে পারবে বলে আমি মনে করি।

যে সংগঠনে সরলরৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মীর নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। এ ধরনের সংগঠনের প্রতিষ্ঠানে দু ধরনের কর্মী থাকে, যথা: স্বরচিত নির্বাহী এবং পদস্ত বা সহযোগী কর্মী। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হল স্বরল রৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য এ ধরনের সংগঠন কাঠামো খুবই উত্তম।

উদ্দীপকে, বর্তমানে প্রতিটি বিভাগের বিশেষজ্ঞ ব্যবস্থাপক দ্বারা কাজ করানোর জন্য সিদ্ধান্ত দেন যা বাস্তবায়ন করলে গার্মেন্টিতে বিশেষায়নের সুবিধা লাভ করে।

সরলরৈখিক ও উপদেষ্টার সংগঠনের রৈখিক নির্বাহের বেশ কিছু দায়িত্ব উপদেষ্টা কর্মীর মাধ্যমে হ্রাস করা হয়। কারণ, এক্ষেত্রে বিশেষজ্ঞ কর্মীগণ পরিকল্পনা প্রণয়নসহ অন্যান্য কাজে সরলরৈখিক কর্মকর্তাগণ কে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এরূপ সংগঠনের বিশেষজ্ঞ ব্যবহারের সুযোগ থাকে। এতে সংগঠনের নতুন নতুন চিন্তাভাবনা ও ধ্যান ধারণার বিকাশ ঘটে। ফলে যে কোন পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সম্ভব হয়।

তাই বলা যায় উদ্দীপকের সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন ব্যবহার করলে প্রতিষ্ঠানের সফলতা আসবে বলে আমি মনে করি।

ফ্লোরা লি. এর মহা-ব্যবস্থাপক জনাব কাওসার উৎপাদন, বিপণন এবং ফিন্যান্সসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। মহা-ব্যবস্থাপক সব বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখেন। তিনি তাদের সমস্যাগুলো ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসায় সফলতা অর্জন করছে।
৩. ব্যবস্থাপনার নীতি কি?
ব্যবস্থাপকীয় দক্ষতা গুলো প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপকে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
জনাব কাওসারকে কি আদর্শ ব্যবস্থাপক বলা যায়? উদ্দীপকের আলোকে মন্তব্য কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্যসম্পাদনের দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্যবলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা।
(খ)

কম সময় ও অর্থ ব্যয় যথাযথভাবে ব্যবস্থাপকীয় কাজ করার সামর্থককে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে।

একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলীর সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা বলতে সফলতার সাথে মানসম্মত উপায়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নিয়োজিত আচরণ ও মেধা ব্যবহার কে বোঝায়। ব্যবস্থাপকীয় দক্ষতা উৎপাদন ও সেবার মান উন্নয়ন, পরিমাণ বৃদ্ধি এবং অপচয় রোধে সহায়তা করে। ফলে উৎপাদন ব্যয় কমে যায়, প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।

(গ)

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে।

প্রতিষ্ঠানের উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের মধ্যে সীমাবদ্ধ রাখাকে কেন্দ্রীকরণ বলে।অন্যদিকে প্রতিষ্ঠানের নিম্নস্তরের ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের নিতে দেওয়ার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ বলে ।

উদ্দীপকে ফ্লোরা লিমিটেড এর মহা ব্যবস্থাপক জনাব কাওসার উৎপাদন বিপণন এবং ফিন্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিজে গ্রহণ করে থাকেন যা কেন্দ্রীকরণ এর অন্তর্ভুক্ত।আবার প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করে থাকেন যা বিকেন্দ্রীকরণের অন্তর্ভুক্ত।সুতরাং বলা যায় যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সিদ্ধান্তগ্রহণে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে।

(ঘ)

জনাব কাওসারকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়।

সঠিক ও দক্ষ ভাবে ব্যবস্থাপকীয় কার্য সম্পাদন করতে পারে এবং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সম্পদ সমূহের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ করতে পারে এমন ব্যক্তিকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়।যেকোনো প্রতিষ্ঠানের সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপকের দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।প্রতিষ্ঠানের মানবসম্পদ ও বস্তুগত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ ব্যবস্থাপকীয় দক্ষতার উপর নির্ভরশীল।

উদ্দীপকে জনাব কাওসার ফ্লোরা লি. এর মহাব্যবস্থাপক।তিনি গুরুত্বূর্ণ সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন এবং কম গুত্বপূর্ণ সিদ্ধান্ত নিম্ন পদস্থ দের গ্রহণের সুযোগ দেন।তিনি নিয়মিত কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা গুলো ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনে দ্রুত সমাধান এর চেষ্টা করেন।যার মাধ্যমে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।ফলে প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে সফলতা অর্জন করছে।

একটি প্রতিষ্ঠানের সকল কর্মী এক রকম নয়।এক এক জনের মত ও অভিযোগ ভিন্ন ধরনের।তাই ব্যবস্থাপক কে তাদের প্রত্যেকের মতামত বা অভিযোগ ধৈর্যসহকারে শুনতে হবে এবং আন্তরিকতার সাথে সমাধান দিতে হবে।একজন ব্যবস্থাপক এর এমন দক্ষতা থাকা প্রয়োজন যা তাকে এবং তার প্রতিষ্ঠান কে সাফল্যমণ্ডিত করবে। জনাব কাওসার এর মধ্যে এ ধরনের সকল দক্ষতা আছে বলে তাকে আদর্শ ব্যাবস্থাপক বলা যায়।

স্টার গ্রুপের প্রধান কর্মকর্তা জনাব সোহেল রানা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও লক্ষ্য স্থির করে থাকেন। তিনি যোগ্য লোকে যথাযথ স্থানে নিয়োগ করেন এবং সঠিক বস্তু ও যন্ত্রপাতির সঠিক স্থানে স্থাপন করেন। কর্মীদের কাজে উদ্দীপনা বৃদ্ধির জন্য সময় মত আর্থিক সুবিধার পাশাপাশি উন্নত কাজের পরিবেশ ও বিনোদনের ব্যবস্থা করেন।
৪. উদ্যোগের নীতি কি?
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
উদ্দীপকের সোহেল রানা ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন।
উদ্দীপকের সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার যে কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করেন- তার যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব স্ব কর্ম ক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয় ভাবতে পারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকে এই ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে।
(খ)

ব্যবস্থাপনায় চিরচারিত পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক উপায়ে তথ্য অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণ করে কতগুলো রীতিনীতি বা তত্ত্ব উদ্ভাবন করাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। এফ ডাব্লিউ টেইলর উত্তম পদ্ধতিতে কর্ম সম্পাদনের জন্য সময়, গতি ও ক্লান্তি নিরীক্ষা এবং শ্রমবিরোধ হ্রাসকল্পে কার্যভিত্তিক প্রণোদনমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন।

এফ ডব্লিউ টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়।

(গ)

উদ্দীপকে সোহেল রানা ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেছেন।

প্রতিষ্ঠানে কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে স্থাপন করাকে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই সেই প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। যে ব্যক্তি যে স্থানে অসিন হবার যোগ্য তাকে সে স্থানে নিয়োগ করলে এবং যে উপকরণ বার সম্পদ যে স্থানে ও যে সময় বিনয় করা দরকার তা যথারীতি সে স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে সুশৃংখল পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এতে করে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্দীপকে দেখা যায়,স্টার গ্রুপের প্রধান কর্মকর্তা জনাব সোহেল রানা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও লক্ষ্য স্থির করে থাকেন। তিনি যোগ্য লোকে যথাযথ স্থানে নিয়োগ করেন এবং সঠিক বস্তু ও যন্ত্রপাতির সঠিক স্থানে স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে তিনি ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতি অনুসরণ করেছেন।

(ঘ)

উদ্দীপকে সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার প্রেষণা কাজটি সম্পন্ন করেন ।

একজন ব্যবস্থাপক শুধু নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মীর কাজের মধ্যে তাড়না সৃষ্টি করতে পারে না। এর জন্য কর্মীদের কাজের প্রয়োজনীয় প্রেষণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয় বিধায় এটি কর্মীদের কাজে মনোবল, ইচ্ছা, আগ্রহ, কর্মশক্তি এবং উদ্দীপনা ইত্যাদি বৃদ্ধির জন্য কর্মীদের কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করার কৌশল কে বোঝায়।

উদ্দীপকে দেখা যায়,কর্মীদের কাজে উদ্দীপনা বৃদ্ধির জন্য সময় মত আর্থিক সুবিধার পাশাপাশি উন্নত কাজের পরিবেশ ও বিনোদনের ব্যবস্থা করেন।

একজন কর্মীর মধ্যে প্রশ্ন সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আর্থিক ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন- বেতন, বোনাস,মুনাফা বণ্টন, কর্ম পরিবেশ, ভালো কাজের যোগদান, বিনোদনমূলক ব্যবস্থায় ইত্যাদি। এসব কর্মসূচি ব্যবহার করার ফলে তাদের মধ্যে আনন্দ অনুভব করেন, ফলে তাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। আর এই কাজটির সম্ভব হয় ব্যবস্থাপনার প্রেষণা কাজের মাধ্যমে।

তাই বলা যায়, জনাব সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার যে কাজটি করেছে সেটি হল প্রেষণা।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।