ঢাকা সিটি কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

ঢাকা সিটি কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দি ফাইনারী কোম্পানি লিমিটেড এর কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন 'বিক্রয় কর্মকর্তা ও উৎপদান ব্যবস্থাপক নিয়োগ দেন। এই নিয়োগের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় দিন দিন কমতে থাকে। পরবর্তীতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এই সমস্যা দূর করার জন্য দেশের জাতীয় পত্রিকায় ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।
১. কর্মী সংগ্রহ কী?
কর্মী সংগ্রহ বলতে কী বোঝায়?
উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের পরবর্তীতে গৃহীত সিদ্ধান্ত যথোপযুক্ত। তোমার উত্তরের পক্ষে মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
আবেদকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসাকে কর্মী সংগ্রহ বলে।
(খ)
যে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ ও উন্নয়নসংক্রান্ত কাজকে কর্মীসংস্থান বলে।
প্রতিষ্ঠানের কার্যাবলি সুন্দরভাবে সম্পাদন করতে হলে প্রয়োজনীয় কর্মী বা মানবসম্পদ প্রয়োজন। যথাস্থানে যথোপযুক্ত কর্মী ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, পুঁজি, কাঁচামাল ও অন্যান্য উপকরণ যতই মানসম্পন্ন হোক না কেন কর্মী যদি যোগ্য ও দক্ষ না হয় তবে তাদের কার্যকর ব্যবহার কখনই সম্ভব হয় না। তাই ভালো কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি অত্যাবশ্যকীয় কাজ। আর এই কর্মীসংস্থান করতে হয় প্রতিষ্ঠানের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। পদ্ধতিটি অবশ্যই বিজ্ঞানসম্মত ও যৌক্তিক হতে হবে।
(গ)
উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় যদি প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয় তখন তাকে অভ্যন্তরীণ উৎস বলে। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা শ্রমিক সংঘের সুপারিশ প্রভৃতি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ বলে গণ্য হয়।
উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড এর কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন বিক্রয় কর্মকর্তা ও উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেন। উক্ত নিয়োগ প্রক্রিয়াটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।
(ঘ)

দি ফাইনারী কোম্পানি লিমিটেড পরবর্তীতে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্ত নেয়, যা প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।

উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড এর কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন বিক্রয় কর্মকর্তা ও উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেন। উক্ত নিয়োগের পর প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় দিন দিন কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এই সমস্যা দূর করার জন্য দেশের জাতীয় পত্রিকায় ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেয়।

কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যাছাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম হবে।

জনাব আকবর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পস করা ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাস্তব কাজ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই তিনি ভাবছেন তাদেরকে কাজে সংশ্লিষ্ট করে প্রত্যেকের কাজ সম্পর্কে বাস্তব ধারণা দিতে।
২. কর্মী নির্বাচন কী?
'প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের কোন ধরনের উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আকবর তার কর্মীদের যে ধরনের প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করেছেন তা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে কিনা? যৌক্তিক মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
আবেদকারীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে।
(খ)
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে।
প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদেরকে কার্যোপযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। প্রশিক্ষণের মাধ্যমে কোনো কর্মীকে কোনো বিষয়ে হাতেনাতে শিক্ষা দেয়া হয়। এর ফলে কর্মী তার কাজে দক্ষ হয়ে ওঠে।
(গ)
উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।
প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।
উদ্দীপকে জনাব আকবর একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ কার্যক্রম বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।
(ঘ)

উদ্দীপকে জনাব আকবর তার কর্মীদের প্রবেশনা পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়েছেন, যা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক।

এ প্রশিক্ষণ পদ্ধতিতে একজন প্রশিক্ষণার্থীকে একজন উচ্চ পর্যায়ের নির্বাহী বা বিশেষজ্ঞ কর্মীর অধীনে রেখে কার্যক্ষেত্রে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রবেশনা পদ্ধতিতে কর্মীদের তত্ত্বমূলক জ্ঞান এবং মাঝে মাঝে তাদেরকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে ঐ সম্পর্কে বাস্তব জ্ঞান দেওয়া হয়।

উদ্দীপকে জনাব আকবর একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাস্তব কাজ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই তিনি ভাবছেন তাদেরকে কাজে সংশ্লিষ্ট করে প্রত্যেকের কাজ সম্পর্কে বাস্তব ধারণা দিতে, অর্থাৎ প্রশিক্ষণ দিতে।

প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মীদের কাজ সম্পর্কে বাস্তব ধারণা না থাকায় তাদেরকে কাজে সংশ্লিষ্ট করে প্রবেশনা পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে অধিক যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা সম্ভব। যা প্রতিষ্ঠানিক উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

A ও B দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মি. রাসেল তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর পরামর্শ গ্রহণ করেন। এতে শ্রমিক-কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয় যা প্রতিষ্ঠানের উৎপাদনকে ক্রমাগত বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। অপরদিকে ৪ নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মি. নজরুল তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ গ্রহণ করেন না, একাই সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে তা বাস্তবায়নে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে।
৩. নির্দেশনা কী?
লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. রাসেলের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
মি. নজরুলের নেতৃত্বের ধরন দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে- উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
পরিকল্পনা অনুযায়ী কার্যাবলি সম্পাদনের জন্য কর্মীদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শদান ইত্যাদি কার্যকে নির্দেশনা বলে।
(খ)
যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে।
লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে দূরে রাখে। এরূপ নেতা শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ করে দেয় 'কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। অধস্তনরাই কার্যাকার্য নির্ধারণ করে তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। তাই বলা হয়, লাগামহীন নেতৃত্ব প্রতিষ্ঠানে কার্যকর হয় না।
(গ)
উদ্দীপকে মি. রাসেলের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব পরিলক্ষিত হয়। এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করেন।
উদ্দীপকে বলা হয়েছে A ও B দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। মি. রাসেল A নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর সাথে পরামর্শ গ্রহণ করেন। এতে শ্রমিক কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মি. রাসেলের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. রাসেলের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব পরিলক্ষিত হয়।
(ঘ)

মি. নজরুলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানকে। ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আমি মনে করি।

এ নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন, তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।

উদ্দীপকে বলা হয়েছে A ও B দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। মি. নজরুল B নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন না। তিনি একাই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য সকলকে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্রমাগত হ্রাস পেতে থাকে।

উদ্দীপকে মি. নজরুলের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনার করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পেতে থাকে। তাই আমি মনে করি, মি. নজরুলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে।

মি. রশীদ একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে তার কাজ করেন এবং প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা সমাধানে অধীনস্থ কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। এর ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন এবং কর্তৃপক্ষের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক জগতে সফলতা অর্জন করতে সক্ষম হয়।
৪. পিতৃসুলভ নেতৃত্ব কী?
নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন?
উদ্দীপকের মি. রশীদের প্রতিষ্ঠানে কোন ধরনের নির্দেশনা কার্যকর? ব্যাখ্যা কর।
তুমি কী মনে কর উদ্দীপকের নির্দেশনা যথাযথ পদ্ধতি অনুসরণই প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
যে নেতৃত্বে নেতা একাই সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের সাথে পিতা-পুত্রের ন্যায় আচরণ করে তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে।
(খ)
পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের কাজে আদেশ-নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে।
নির্দেশনা হলো সংগঠনের চালিকাশক্তি। ইঞ্জিন যেভাবে চালু করে এতে গতি সঞ্চার করা হয়। ব্যবস্থাপনায়ও লক্ষ্যার্জনে প্রয়োজনীয় উপায়-উপকরণকে সংহত করে একে সচল করতে নির্দেশনা কার্যক্রম পরিচলনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের গতিশক্তি শুধু নির্দেশনার ওপর নির্ভরশীল। তাই কার্যকর নির্দেশনা ছাড়া ব্যবস্থাপনার সকল আয়োজন ব্যর্থ হবে। এজন্যই নির্দেশনাকে 'প্রশাসনের হৃৎপিন্ড' বলা হয়।
(গ)
উদ্দীপকে মি. রশীদের প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা কার্যকর।
এ নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন।
উদ্দীপকে মি. রশীদ একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করেন এবং প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা সমাধানে অধীনস্থ কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। এর ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে এবং কর্তৃপক্ষের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। মি. রশীদের এমন কার্যক্রম পরামর্শমূলক নির্দেশনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে মি. রশীদের প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা কার্যকর।
(ঘ)

পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহারের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।-এর সাথে আমি একমত।

এ নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন।

উদ্দীপকে মি. রশীদ একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করেন এবং প্রতিষ্ঠানের নানাবিধ 'সমস্যা সমাধানে অধীনস্থ কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। এর ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে এবং কর্তৃপক্ষের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। এতে অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক জগতে সফলতা অর্জন করতে সক্ষম হয়।

উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে মি. রশীদ পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে অধস্তনদের মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এর ফলে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহারের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।

ঢাকা সিটি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।