ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই মৌলিক কাজগুলো ধারাবাহিক ও চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এক্ষেত্রে ব্যবস্থাপনার প্রত্যেকটি কাজ একটি অন্যটির উপর নির্ভরশীল। অর্থাৎ একটি কাজের সাথে অন্য আরেকটি কাজ সম্পর্কযুক্ত।
যে স্তরে প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করা হয় ঐ স্তরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে জনাব আমজাদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি 'সুবাস্ত কোম্পানি লিঃ' নামক একটি বৃহদায়তন প্রতিষ্ঠানে অনেক দিন কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি চাকরি ছেড়ে বন্ধুদের সহযোগিতায় একটি আধুনিকমানের টেক্সটাইল মিল স্থাপন করেন। বন্ধুরা পরিচালক হলেও তিনিই নির্বাহী পরিচালক। নির্বাহী পরিচালক উচ্চ স্তরের ব্যবস্থাপক বলে 'উদ্দীপকে জনাব আমজাদও উচ্চ স্তরের ব্যবস্থাপক।
মানব সম্পদ বলতে মানসম্মত ও দক্ষ জনসংখ্যাকে বোঝায়। জনসংখ্যার এই অংশ উৎপাদন বা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদকে দক্ষ হতে হয়। কারণ এরাই প্রতিষ্ঠানের উপকরণগুলো যথাযথভাবে পরিচালনা করে। উদ্দীপকে জনাব আমজাদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। চাকরি ছেড়ে তিনি তার বন্ধুদের সহযোগিতায় একটি আধুনিকমানের টেক্সটাইল মিল স্থাপন করেন। বন্ধুরা পরিচালক হলেও তিনিই নির্বাহী পরিচালক। তার ধারণা উন্নত প্রযুক্তি বসানো গেলে এ খাতের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন দেখছেন উন্নত যন্ত্রপাতির চাইতে মানব সম্পদ অধিক গুরুত্বপূর্ণ, যা এই যন্ত্রপাতিকে চালনা করে। তাই তিনি এর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন।উদ্দীপকে যন্ত্রপাতি চালনার জন্য মানব সম্পদকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানব সম্পদ একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। কারণ প্রতিষ্ঠানে উন্নত যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালানোর মতো মানুষ না থাকলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য নিয়োগকৃত কর্মীদের মানব সম্পদে রূপান্তরের জন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় এটি অত্যন্ত মূল্যবান সম্পদ।