খুলনা পাবলিক কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

খুলনা পাবলিক কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মি. আজম ও তালাত দুই বন্ধু। তালাত ২০১০ সালে 'নিশান ব্যাংক'-। এর লালবাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২ বছর পর মি. আজম ঐ ব্যাংকের গোয়ালাবাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দুজনই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৮ সালে ব্যাংক কর্তৃক দুজনের কর্মদক্ষতা মূল্যায়ন করে মি. তালাতকে উচ্চপদে পদোন্নতি দেন। মি. আজম পদোন্নতি না পেয়ে হতাশ হন।
১. পদোন্নতি কী?
সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
মি. তালাতকে কীসের ভিত্তিতে মি. আজমের আগে পদোন্নতি দেওয়া হয়? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর 'নিশান ব্যাংক'-এর পদোন্নতি প্রক্রিয়াটি একটি যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত? ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর কোনো পদে উন্নীত করাকে পদোন্নতি বলে।
(খ)
প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।
সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা, কর্মী এবং তাদের কার্যাবলি বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। সংগঠন ছোট-বড় যাই হোক না কেন তার কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এরূপ উদ্দেশ্যাবলি অর্জনের জন্যই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগ কাজ করে। এরূপ কাজ যদি সমন্বিত না হয়, প্রত্যেকেই যদি যার যার খেয়াল-খুশিমতো কাজ করে তবে কখনই সেই উদ্দেশ্যগুলো অর্জিত হতে পারে না। তাই সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য।
(গ)

জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে মি. তালাতকে মি. আজমের আগে পদোন্নতি দেওয়া হয়।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা উভয়ের সংমিশ্রণে যে পদোন্নতি দেয়া হয় তাকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। এটি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর। এতে জ্যেষ্ঠত্বের সাথে সাথে কর্মীদের যোগ্যতা ও মেধাকে সমভাবে গুরুত্ব দেয়া হয়। এ পদ্ধতিতে একাধিক কর্মী সমমেধা ও যোগ্যতার অধিকারী হলে তাদের মধ্যে অপেক্ষাকৃত জ্যেষ্ঠত্বকেই পদোন্নতি দেওয়া হয়।

মি. আজম ও তালাত দুই বন্ধু। তালাত ২০১০ সালে 'নিশান ব্যাংক'-এর লালবাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২ বছর পর মি. আজম ঐ ব্যাংকের গোয়ালাবাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দুজনই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৮ সালে ব্যাংক কর্তৃক দুজনের কর্মদক্ষতা মূল্যায়ন করে মি. তালাতকে উচ্চপদে পদোন্নতি দেন। অর্থাৎ তালাতকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তাই বলা যায়, জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে মি. তালাতকে মি. আজমের আগে পদোন্নতি দেওয়া হয়।

(ঘ)
নিশান ব্যাংকের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি প্রক্রিয়াটি যৌক্তিক বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা উভয়ের সংমিশ্রণে যে পদোন্নতি দেয়া হয় তাকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলে। এক্ষেত্রে একাধারে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার বিচার করা হয়। এটি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর। -মি. আজম ও তালাত দুই বন্ধু। তালাত ২০১০ সালে 'নিশান ব্যাংক'-এর লালবাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২ বছর পর মি. আজম ঐ ব্যাংকের গোয়ালাবাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দুজনই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৮ সালে ব্যাংক কর্তৃক দুজনের কর্মদক্ষতা মূল্যায়ন করে মি. তালাতকে উচ্চপদে পদোন্নতি দেন। মি. আজম পদোন্নতি না পেয়ে হতাশ হন।
জ্যেষ্ঠ্যত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতিতে জ্যেষ্ঠত্বের সাথে সাথে কর্মীদের যোগ্যতা ও মেধাকেও সমভাবে গুরুত্ব দেওয়া হয়। এ পদ্ধতিতে একাধিক কর্মী সমমেধা ও যোগ্যতার অধিকারী হলে তাদের মধ্যে অপেক্ষাকৃত জ্যেষ্ঠত্বকেই পদোন্নতি দেওয়া হয়। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ কম থাকে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাই নিশান ব্যাংকের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি প্রক্রিয়াটি যৌক্তিক বলে আমি মনে করি।
মিসের রুমানা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য না থাকায় তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। হঠাৎ একটি পদ শূন্য হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী মিসেস রুমানাকে উক্ত পদে নিয়োগ দেন। নতুন নিয়োগের ফলে বেতন বৃদ্ধিসহ দামি গাড়ি ও সুসজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বেড়েছে।
২. পদোন্নতির ভিত্তি কয়টি?
'কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে মিসেস রুমানাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ করা হয়েছে? ব্যাখ্যা কর।
মাসলোর চাহিদা, সোপান তত্ত্ব অনুযায়ী মিসেস রুমানার পরবর্তী চাহিদাটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পদোন্নতির ভিত্তি ৩টি।
(খ)
সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।
প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য যেসব যোগ্যতা ও কর্মদক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেই মতো কর্মী বাছাই ও নিয়োগ কার্যকে নির্বাচন বলা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দিয়ে দেওয়া হয়। তাই কর্মী নির্বাচনকে ঋণাত্মক প্রক্রিয়া বলা হয়।
(গ)
উদ্দীপকে প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ পদোন্নতি উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন কোনো পদে উন্নীত করাকে পদোন্নতি বলে। বর্তমান বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতি প্রদান মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। পদোন্নতি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস।
উদ্দীপকে রুমানা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য না থাকায় তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। হঠাৎ একটি পদ শূন্য হওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী রুমানাকে উক্ত পদে নিয়োগ প্রদান করে। প্রতিষ্ঠানের নিচের পদ থেকে উপরের পদে পদায়ন করাকে পদোন্নতি বলে। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ পদোন্নতি উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
(ঘ)

মাসলোর চাহিদা সোপান তত্ত্বানুযায়ী মিসেস রুমানার পরবর্তী চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা।

মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী আত্মপ্রতিষ্ঠার চাহিদা মানব চাহিদার সর্বশেষ কিংবা সর্বোচ্চ ধাপ। এ পর্যায়ে একজন মানুষ সভা-সমিতিতে বক্তব্য প্রদান, শিল্প সাহিত্যে অবদান, সমাজ সেবা ইত্যাদি কাজের মাধ্যমে নিজের সৃজনশীলতা ও বিশেষ গুণের বিকাশ ঘটিয়ে এ ধরনের চাহিদা পূরণ করতে সচেষ্ট হয়। এই পর্যায়ে সে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যেনো মানুষ মৃত্যুর পরও তাকে স্বরণে রাখে।

উদ্দীপকের রুমানাকে শূন্যপদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়।নতুন নিয়োগের ফলে বেতন বৃদ্ধিসহ দামী গাড়ী ও সু-সজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে।

মাসলোর চাহিদা সোপান তত্ত্বের পাঁচটি স্তর। এ স্তরগুলোর মধ্যে রুমানা বর্তমানে আত্মতৃপ্তির চাহিদার মধ্যে অবস্থান করছেন। কারণ আত্মতৃপ্তির চাহিদায় ব্যক্তি নিজেকে সমাজের অন্য সকল থেকে একটু উচ্চ মর্যাদায় নিয়ে যেতে চায়। এর পরবর্তী চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এর পর মানুষের মধ্যে আর কোনো চাহিদা থাকতে পারে না। এ চাহিদায় ধারণা করা হয় মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণে রাখে।

মিসেস হেলালী প্রতিষ্ঠানের সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি অধীনস্থদের মতামতের কোনো গুরুত্ব দেন না এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অধীনস্থদের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। মিসেস হেলালীর ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ্য প্রবল হওয়ার সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি জ্বনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।
৩. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে?
স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কী বোঝায়?
মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
মিসেস হেলালীর নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ কুর।
সমাধান ও উত্তর
(ক)
যে নেতৃত্বে কর্মীর কর্মফল বা উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয় তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে।
(খ)
স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা ক্ষমতা কুক্ষিগত করে রাখে। ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে, ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে। গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।
(গ)
মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের দূরদৃষ্টি বা দূরদর্শিতার গুণটি পরিলক্ষিত হয়।
ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো ব্যবস্থাপক হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি দূরদৃষ্টিসম্পন্ন হন। এই কারণেই একজন ব্যবস্থাপককে দূরদৃষ্টি জ্ঞানসম্পন্ন হতে হয়। উদ্দীপকের মিসেস হেলালীর মধ্যে ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ্য প্রবল। তিনি ভবিষ্যৎ অবস্থা উপলব্ধি করতে পারেন। এতে তিনি ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়ে আগেই অনুমান করেন। এরপর এর সম্ভাবনা যাচাই করে সিদ্ধান্ত নেন। তাই তিনি সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। তার এ ভবিষ্যৎ উপলব্ধি করার সামর্থ্য একজন ব্যবস্থাপকের দূরদৃষ্টি বা দূরদর্শিতা গুণাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের দূরদৃষ্টি বা দূরদর্শিতার গুণটি পরিলক্ষিত হয়।
(ঘ)

মিসেস হেলালীর নেতৃত্বকে অধীনস্থদের এক অংশ অপছন্দ করে, কারণ তার নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একা গ্রহণ করেন, এমনকি কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।
উদ্দীপকের মিসেস হেলালী প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তিনি তার অধীনস্থদের মতামতের কোনো গুরুত্ব দেন না এবং অধস্তনদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ করিয়ে নেন।'
মিসেস হেলালীর এ ধরনের নেতৃত্বে কর্মীদের মতামতের কোনো মূল্যায়ন করে না। তাই তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এতে তার প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ থাকে না। কর্মীদের ভয় ও চাপ দিয়ে কাজ করানোতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে না। এ কারণে এ নেতৃত্ব কর্মীদের কাছে অপছন্দনীয়। আবার, এ নেতৃত্ব কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো ফলাফল দিতে পারে না। সুতরাং বিভিন্ন বাধ্যবাধকতার কারণে মিসেস হেলালীর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অধীনস্থদের এক অংশ অপছন্দ করে।

ট্রাস্ট ব্যাংক লি. বিজ্ঞাপন দিয়ে ১০ জন নতুন অফিসার নিয়োগ দেয়। এ অফিসারদের প্রশিক্ষকের অধীনে এক বছরের জন্য কাজ করতে দেওয়া হয়। এর ফলে তারা দক্ষতা অর্জন করে এবং পরবর্তীতে বিচক্ষণতার সাথে ব্যাংকিং কাজ করতে পারেন।
৪. কর্মী সংগ্রহ কী?
ঘটনা পদ্ধতিতে প্রশিক্ষণ বলতে কী বোঝায়?
উদ্দীপকে ট্রাস্ট ব্যাংক লি. কোন ধরনের উৎস থেকে অফিসার নিয়োগ করে?
উদ্দীপকে নতুন অফিসারদের প্রশিক্ষকের অধীনে কোন ধরনের প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করেন ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসাকে কর্মী সংগ্রহ বলে।
(খ)
প্রশিক্ষণার্থীদের সামনে কোনো একটি বিশেষ ঘটনা উপস্থাপন করে এর সমস্যার সম্ভাব্য সমাধান তৈরির মাধ্যমে শিক্ষা দেওয়াকে ঘটনা পদ্ধতি বলে।
এই ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহীতাগণকে কোনো একটি। বিশেষ ঘটনা বা সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়। প্রশিক্ষণার্থিগণ উক্ত ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বাস্তব জ্ঞান আহরণ করে থাকে।
(গ)
উদ্দীপকে ট্রাস্ট ব্যাংক লি. বাহ্যিক উৎস থেকে অফিসার নিয়োগ করে। এ উৎসের মাধ্যমে প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে ট্রাস্ট ব্যাংক লি. বিজ্ঞাপন দিয়ে নতুন অফিসার নিয়োগ দেয়। উক্ত ব্যাংক নিয়োগের জন্য যে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে তা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ট্রাস্ট ব্যাংক লি. বাহ্যিক উৎস থেকে অফিসার নিয়োগ করে।
(ঘ)
উদ্দীপকে নতুন অফিসারগণ প্রশিক্ষকের অধীনে প্রবেশনা পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করেন।
এ প্রশিক্ষণ পদ্ধতিতে নির্ধারিত শিক্ষায়তনে একটি নির্দিষ্ট শিক্ষা কোর্সে প্রার্থীদেরকে ভর্তি করে তাদেরকে তত্ত্বমূলক জ্ঞান দান করা হয় এবং মাঝে মাঝে তাদেরকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে ঐ সম্পর্কে বাস্তব জ্ঞান দেওয়া হয়।
উদ্দীপকে ট্রাস্ট ব্যাংক লি. বিজ্ঞাপন দিয়ে নতুন অফিসার নিয়োগ দেয়। এ অফিসারদের প্রশিক্ষকের অধীনে এক বছরের জন্য কাজ করতে দেওয়া হয়। এর ফলে তারা দক্ষতা অর্জন করে এবং পরবর্তীতে বিচক্ষণতার সাথে ব্যাংকিং কাজ করতে পারেন।
উদ্দীপকে নিয়োগকৃত অফিসারদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতি। এরূপ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে নতুন অফিসারগণ প্রশিক্ষকের অধীনে যে প্রবেশনা পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়েছে তা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

খুলনা পাবলিক কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।