আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন অধঃস্থন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দিবে।
আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করবে এবং কাজের রিপোর্ট ওই ঊর্ধ্বতন এর কাছে প্রদান করতে বাধ্য থাকবে। নির্দেশ সর্বদা উপর স্তর থেকে নিম্নস্তরের দিকে নেমে আসে। এ নীতি কে "আদেশের ঐক্য" বলা হয়। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দৈত্য আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদের একটি কাজের জন্য একাধিক ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না। উর্ধ্বতন বা আদেশদাতা একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ অনুসরণের সমস্যা হয় এবং প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ নীতির বক্তব্য হলো কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ঊর্ধ্বতন থেকে আদেশ গ্রহণ করবে। একজন অধঃস্থন কর্মীর কাছে একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ এলে কর্মী কোন আদেশ পালন করবে তা স্থির করতে পারে না।
উদ্দীপকে মি. মুখার্জি নিম্ন স্তরের কর্মকর্তা ।
যে স্তরের ব্যবস্থাপকগণ মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে তাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে।
ব্যবস্থাপনা কার্যাবলী বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয় নিম্ন স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের সুপারভাইজার, তত্ত্ববোধক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যায়ে উপরের পর্যায় থেকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক গণ প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের জন্য শ্রমিকদের কার্যাবলী দক্ষতার সাথে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন। তাদের নিচে ব্যবস্থাপনা পর্যায়ে কোন ধরনের কর্মী থাকে না বিধায় এরাই নির্ণয় পর্যায়ের ব্যবস্থাপক।
উদ্দীপকে দেখা যায়মি. মুখার্জি ওই কোম্পানির একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।
এখানে দেখা যাচ্ছে তিনি প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়নের সাথে জড়িত, যা একমাত্র নিম্নস্তরের ব্যবস্থাপনায় করে থাকে । তাই বলা যায় মি. মুখার্জি হল নিম্ন স্তরের কর্মকর্তা।
মি. ব্যানার্জি হল উচ্চ স্তরের কর্মকর্তা এবং মুখার্জি হল নিম্ন স্তরের কর্মকর্তা,এবং তাদের উভয়ের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিতে প্রতিষ্ঠিত বলে আমি মনে করি।
ব্যবস্থাপনার শীর্ষ বা সর্বোচ্চ স্তরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার এই স্তরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিষ্ঠা,নীতি নির্ধারণ, মূল পরিকল্পনা প্রণয়ন করা হয়। মধ্যস্তরের কর্মকর্তারা তাদের অধীনে কাজ করে বৃথা এদেরকে উচ্চ স্তরের কর্মকর্তা বলা হয়।
অন্যদিকে, যারা উচ্চ স্তরের কর্মকর্তা এবং মধ্যস্থ স্তরের কর্মকর্তার নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য শারীরিকভাবে কাজ করে থাকে তাদেরকে নিম্ন স্তরের কর্মচারী বলে।
উদ্দীপকে দেখা যায়, মি. ব্যানার্জি এবিসি কোম্পানি লি. এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে মি. মুখার্জি ওই কোম্পানির একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।
উচ্চস্তরের কর্মকর্তারা পরিকল্পনা প্রণয়ন করে দেয় এবং নিম্ন স্তরের কর্মকর্তারা সেই পরিকল্পনা অনুযায়ী কার্যটি সম্পন্ন করে থাকেন। যদি উচ্চ স্তরের কর্মকর্তারা পরিকল্পনা না করতো তাহলে নিম্ন স্তরের কর্মচারীরা তাদের খেয়ালখুশে মত কাজ করতো ফলে প্রতিষ্ঠান লোকসানের মুখোমুখি হত। তাই তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে প্রতিষ্ঠানটি সফল হবে। তাই বলা যায়, মি. ব্যানার্জি ও মি. মুখার্জির সম্মানিত পরিশ্রমের ফলে কোম্পানিটি আজ প্রতিষ্ঠিত।