বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে।
বাজেটের আদর্শ মান, বিচ্যুতি নির্ণয়, কার্যকল তুলনা, সংশোধন মূলক ব্যবস্থা প্রবৃত্তি কার্যসম্পাদিত হয়। ফলে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। এছাড়া কাজের মধ্যেও সামান্য আসে। এ ব্যবস্থা সহজে লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। তাই বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে মি. রবি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।
প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপককে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ স্তর সম্পৃক্ত থাকে। কেননা কোম্পানির পরিচালকমন্ডলী, পরিচালক মন্ডলের চেয়ারম্যান, এমডি, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এই স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
উদ্দীপকের আমিন জুট মিলের এমডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি কৌশল নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তার বাস্তবায়নের প্রয়োজনীয় উৎপনাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও করেন। এখানে রবি একজন এমডি এবং তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন, যা উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ। সুতরাং উদ্দীপকে মি. রবি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।
যেকোনো প্রতিষ্ঠানের জন্য “কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি” – উক্তিটি যথার্থ।
ব্যবস্থাপনা হলো যে কোন প্রতিষ্ঠানের পূর্বশর্ত। ব্যবস্থাপকের উপকরণাদীয় সুস্থ ব্যবহার ও ব্যবস্থাপকীয় গুণাবলীর সমন্বয়ে ব্যবস্থাপনা কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়।
উদ্দীপকের আমিন জুট মিলের এমডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি কৌশল নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তার বাস্তবায়নের প্রয়োজনীয় উৎপনাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শ মান অনুযায়ী বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর আমিন জুট মিলে লক্ষের থেকে ২৫% মুনাফা বেশি হয়।
ব্যবস্থাপনা কার্যাদেশের সুষ্ঠুভাবে সম্পাদন করা না হলে মানবীয় বস্তুগত উপকরণ কার্যক্ষেত্রে কোন ফল দিতে পারেনা। প্রয়োজন অনুযায়ী সংগ্রহ, সঠিক নির্দেশনা, আদর্শ মান অনুযায়ী কাজ বাস্তবায়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। আবার কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করতে পারে সেজন্য প্রণোদনার ব্যবস্থা করা। মি. রবি ব্যবস্থাপনার বিষয়টি কার্যকর ভাবে সম্পাদন করতে পেরেছেন বিধায় তার প্রতিষ্ঠানের লক্ষ্যের চেয়ে ২৫% বেশি মুনাফা হয়।
তাই বলা যায়, “কার্যকর ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি”।