ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোনো কাজের ধারাবাহিক আবর্তনকে বুঝায়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্রও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে।
ব্যবস্থাপনার যে পর্যায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন। ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। এগুলো বাস্তবায়নের জন্য তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের কাজটি ব্যবস্থাপনার উচ্চপর্যায়ের কাজের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, মি. রিয়াজ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত।
উদ্দীপকের মি. রিয়াজ উচ্চপর্যায়ের ব্যবস্থাপক এবং মি. মালেক নিম্নপর্যায়ের ব্যবস্থাপক। উভয়ের কাজের মধ্যে মি. রিয়াজের কাজে মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি।
ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে।
উদ্দীপকে মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে মি. মালেক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।
মি. রিয়াজ প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন, যা মানসিক শ্রমের অন্তর্গত। অন্যদিকে মি. মালেক মি. রিয়াজের দেওয়া পরিকল্পনা, নীতি ও কৌশলগুলো বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন, যার সাথে শারীরিক শ্রম বেশি জড়িত। তাই বলা যায়, মি. রিয়াজ ও মি. মালেকের কাজের মধ্যে মি. রিয়াজের কাজে মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি।