উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। একটি প্রতিষ্ঠান সর্বদা তার উৎপাদনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করে। কেননা উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পূর্বের তুলনায় কম শ্রম ও কাঁচামাল ব্যবহার করে অধিক উৎপাদন করা যায়। ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে মুনাফাও বৃদ্ধি পায়।
পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকে জনাব ফিরোজ রাজশাহী থেকে আম এনে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করেন। জনাব ফিরোজ পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করছেন। যার মাধ্যমে তিনি এক জায়গার উৎপাদিত পণ্য অন্য জায়গার ভোক্তাদের ব্যবহারের জন্য পণ্যের উপযোগ বৃদ্ধি করছেন। একই ধরনের পণ্য সকল জায়গায় উৎপাদিত হয় না। তাই পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সুতরাং জনাব ফিরোজ স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
কাঁচামালের আকার-আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করার মাধ্যমে, রূপগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের জনাব ফিরোজ প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে রাজশাহী থেকে ঢাকায় আম সরবরাহ করেন। কিন্তু চলতি বছরে আমের ফলন বেশি হওয়ায় বাজারে আমের দাম অনেক কম হয়ে যায়। এমন পরিস্থিতিতে আমের মূল্য কম পাওয়ার আশঙ্কায় তিনি এ বছর জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আম সরবরাহের সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্তের ফলে একদিকে তিনি যেমন আমের একটি নির্দিষ্ট ও ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে পারবেন তেমনি 'জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে আমের ভোগ বৃদ্ধি পাবে। এতে জনাব হাসান এবং জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান উভয়ের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। এসব বিবেচনায় জনাব হাসানের সিদ্ধান্তটি সঠিক ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। সে শুধু তার মধ্যে উপযোগ তৈরি করে। প্রকৃতপ্রদত্ত সম্পদকে রুপগত পরিবর্তন করে তার মধ্যে উপযোগ বৃদ্ধি করে ব্যবহার উপযোগী করে তোলা হয়। যার মাধ্যমে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি করে ব্যাপক মুনাফা অর্জন করা সম্ভব হয়। একইভাবে উদ্দীপকের জনাব ফিরোজ তার পণ্যটি সরাসরি পাইকারি বাজারে বিক্রয় না করে দাম কম পাওয়ার আশঙ্কায় জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট বিক্রি করেছেন। এতে উভয়ে লাভবান হবেন বিধায় সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।