হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ২০২৫

এইচএসসি · বিপণন ১ম পত্র

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ব্রাহ্মণবাড়িয়ার রোজ ফার্ম প্রতিবছর প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সমপরিমাণ ধান উৎপাদন করে। এক্ষেত্রে কাঁচামাল ও অন্যান্য উপকরণের মূল্য বাবদ ব্যয় হয় ২ লক্ষ টাকা, শ্রমিক ব্যয় ৫০ হাজার টাকা। অপরদিকে ১,০০০ ঘণ্টা যাবৎ যে যন্ত্রপাতি ও অন্যান্য সম্পত্তি ব্যবহৃত হয় তার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। বিবিধ খাতে খরচ বাবদ ব্যয় হয় ৫০ হাজার টাকা। সার্বিক বিবেচনায় কোম্পানির ব্যবস্থাপক জনাব আহমদ ফার্মটি আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন।
১. স্বত্বগত উপযোগ কী?
শ্রমের উৎপাদনশীলতা ব্যাখ্যা কর।
রোজ ফার্মের মোট উৎপাদনশীলতা নির্ণয় কর।
তুমি কি মনে কর রোজ ফার্মটি তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পেরেছে? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
পণ্যদ্রব্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে।
(খ)
কী পরিমাণ শ্রম ব্যয় করে কী পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার ওপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য উক্ত শ্রমের ফলে যতটুকু পণ্য বা সেবা উৎপাদিত হয়েছে তাকে উৎপাদিত পণ্যের জন্য ব্যয়িত শ্রম দিয়ে ভাগ করলেই উক্ত পণ্যের শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়।
(গ)

রোজ ফার্মের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো:

এখানে,
মোট উৎপাদনের মূল্য = ৩০,০০,০০০ টাকা

শ্রমিকদের ব্যয় = ৫০,০০০ টাকা

যন্ত্রপাতি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক মূল্য = ৭০,০০০ টাকা

বিবিধ খরচ = ৫০,০০০ টাকা

∴ মোট উপকরণের মূল্য (কাঁচামাল + শ্রমিকদের ব্যয় + যন্ত্রপাতি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক মূল্য + বিবিধ খরচ)

= (২,০০,০০০ + ৫০,০০০ + ৭০,০০০ + ৫০,০০০) = ৩,৭০,০০০ টাকা

মোট উৎপাদনশীলতা

= মোট উৎপাদনমূল্য ÷ মোট উপকরণ মূল্য।

$=\frac{৩০,০০,০০০}{৩,৭০,০০০}$

= ৮.১১ প্রায়

∴ রোজ ফার্মের বছরে মোট উৎপাদনশীলতা হলো প্রায় ৮.১১।

(ঘ)

রোজ ফার্মের প্রদত্ত বার্ষিক উৎপাদনের মূল্য ৩০,০০,০০০ টাকা এবং মোট উপকরণ ব্যয় ২,০০,০০০ + ৫০,০০০ + ৭০,০০০ + ৫০,০০০ = ৩,৭০,০০০ টাকা। তাই মোট উৎপাদনশীলতা = ৩০,০০,০০০ ÷ ৩,৭০,০০০ ≈ ৮.১১। অর্থাৎ প্রতি ১ টাকা উপকরণ ব্যয়ে প্রায় ৮.১১ টাকার উৎপাদন পাওয়া যাচ্ছে।

প্রদত্ত হিসাব অনুকূল উৎপাদন-উপকরণ অনুপাত দেখায়। কিন্তু আগের বছর বা অনুরূপ প্রতিষ্ঠানের তুলনা ছাড়া শুধু এই অনুপাত থেকে সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার কিংবা শ্রমিকের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত বলা যায় না। যন্ত্রপাতির ৭০,০০০ টাকা যদি সম্পদের ক্রয়মূল্য হয়, তবে বার্ষিক ব্যয়ের ভিত্তিতে যথাযথ অবচয় বা ব্যবহারের ব্যয় নেওয়াও প্রয়োজন।

সম্প্রসারণের আগে বাজারের চাহিদা, উৎপাদন ব্যয়, সক্ষমতা ও অর্থায়নের ঝুঁকি মূল্যায়ন করতে হবে। এসব বিবেচনা অনুকূল হলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত যৌক্তিক হতে পারে।

মুহিত অ্যান্ড কোং-এর ২০১৮ অর্থবছরে উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১০,০০,০০০ টাকা। এ সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল ও অন্যান্য ৪,০০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা ও অন্যান্য ১,০০,০০০ টাকা। ২০১৭ সালে তাদের মোট উৎপাদনশীলতা ছিল ১.২০।
২. উপযোগ কী?
স্বত্বগত উপযোগ বলতে কী বোঝায়?
উদ্দীপকের আলোকে মুহিত অ্যান্ড কোং এর কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় কর।
মুহিত অ্যান্ড কোং এর ২০১৮ সালের অবস্থা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান রয়েছে তাকে ঐ সামগ্রীর উপযোগ বলে।
(খ)

যে প্রক্রিয়ায় বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট পণ্যের স্বত্ব হস্তান্তরের মাধ্যমে অভাব মোচনের চেষ্টা করা হয় তাকে স্বত্বগত উপযোগ বলে।

ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্য-দ্রব্যের স্বত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত করা হয়। অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে পণ্যদ্রব্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। যেমন, যেকোনো বিক্রয়ের মাধ্যমে মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হলে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।

(গ)

মুহিত অ্যান্ড কোং- এর কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয়:

আমরা জানি,

কাঁচামালের উৎপাদনশীলতা = মোট উৎপাদনমূল্য ÷ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য।

$=\frac{১০,০০,০০০}{৪,০০,০০০}=২.৫$

(ঘ)

উৎপাদিত পণ্যের মূল্য ১০,০০,০০০ টাকা এবং মোট উপকরণ ব্যয় ৭,০০,০০০ টাকা ধরে মোট উৎপাদনশীলতা = ১০,০০,০০০ ÷ ৭,০০,০০০ ≈ ১.৪৩।

২০১৭ সালের অনুপাত ১.২০-এর তুলনায় ২০১৮ সালের অনুপাত বেশি। প্রতি টাকা উপকরণ ব্যয়ের বিপরীতে প্রায় ১.৪৩ টাকা মূল্যের উৎপাদন পাওয়া গেছে। তবে এই অনুপাত একাই প্রতিষ্ঠানের সর্বোত্তম দক্ষতা বা নিট মুনাফার পরিমাণ নিশ্চিত করে না; দাম ও অন্যান্য প্রাসঙ্গিক ব্যয়ের পরিবর্তনও বিবেচনা প্রয়োজন।

মি. আনছার একজন জেলে। তিনি রাজশাহীর চলনবিল এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি চলন বিলে পানি কমে যাওয়ায় ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। দক্ষতার সাথে রিকশা চালানোর লক্ষ্যে তিনি ট্রাফিক কর্তৃপক্ষের নিকট তিন দিনের ট্রেনিং গ্রহণ করেন।
৩. মূলধন কী?
'শ্রম একটি জীবন্ত উপাদান'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে শ্রমের কোন ধরনের গতিশীলতা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
প্রশিক্ষণ গ্রহণ শ্রমের দক্ষতা উন্নয়নে কী ভূমিকা রাখে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবসায়-বাণিজ্য, আয়-উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে মূলধন বলে।
(খ)
উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
শ্রমের উৎস হলো মানুষ। তাই শ্রমকে শারীরিক, মানসিক, জীবন্ত ও সক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। জীবনের অস্তিত্ব ছাড়া কোনো ধরনের শ্রম প্রদান করা সম্ভব নয়।
(গ)

উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে পেশাগত শ্রমের গতিশীলতা ফুটে উঠেছে।

শ্রমিকরা যখন এক পেশা ছেড়ে অন্য পেশায় যোগদান করে তখন তাকে পেশাগত শ্রম গতিশীলতা বলে। শ্রমের প্রাথমিক অবস্থায় সাধারণত পেশাগত শ্রম গতিশীলতা বেশি হয়ে থাকে।

উদ্দীপকের মি. আনছার একজন জেলে। তিনি রাজশাহীর চলন বিল এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি চলন বিলে পানি কমে যাওয়ায় ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। মি.. আনছারের পেশা পরিবর্তনের কাজটি শ্রমের পেশাগত গতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে শ্রমের পেশাগত গতিশীলতা ফুটে উঠেছে।

(ঘ)

প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের শ্রমের দক্ষতার উন্নয়ন ঘটে, উক্তিটির সাথে আমি একমত।

যে প্রক্রিয়ায় মানুষকে কাজে দক্ষ করে গড়ে তোলা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের দক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে, দ্রব্যের গুণগতমান অক্ষুণ্ণ রেখে কোনো সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার সক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

উদ্দীপকের মি. আনছার একজন জেলে। তিনি রাজশাহীর চলন বিল এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি চলন বিলে পানি কমে যাওয়ায় ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। দক্ষতার সাথে রিকশা চালানোর লক্ষ্যে তিনি ট্রাফিক কর্তৃপক্ষের নিকট হতে ৩ দিনের ট্রেনিং গ্রহণ করেন।

মি. আনছার ট্রাফিক কর্তৃপক্ষ থেকে যে ৩ দিনের ট্রেনিং গ্রহণ করেন, তাতে তার কাজে দক্ষতা বৃদ্ধি পাবে। দক্ষতা বৃদ্ধি পেলে সে তার কাজকে আরও সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে পারবে। কারণ দক্ষতা বৃদ্ধির সাথে শ্রমের দক্ষতার মিল রয়েছে। তাই আমি মনে করি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের শ্রমের দক্ষতার উন্নয়ন ঘটে।

সামির সাহেব একটি গ্রুপ অব কোম্পানির মালিক। তাঁর সুগার মিলে কর্মরত কিছু শ্রমিককে জুট মিলে নিয়োগ দেওয়া হয়। কেননা উক্ত শ্রমিকেরা নতুন বিধায় দক্ষতা ছিল না বললেই চলে। জুট মিলে গিয়েও শ্রমিকরা কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারল না। সামির সাহেব তাঁর একজন বন্ধুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে বন্ধুটি এভাবে প্রতিষ্ঠান পরিবর্তন না করে শ্রমিকের দক্ষতা বাড়ানোর জন্য করণীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
৪. ব্যবসায় জোট কী?
শ্রমের উৎপাদনশীলতা উদাহরণসহ ব্যাখ্যা কর।
সামির সাহেবের কোম্পানিতে কোন ধরনের শ্রম গতিশীলতা সৃষ্টি হয়?
স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের জন্য শ্রমদক্ষতা অর্জন কেন প্রয়োজন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায় কতকগুলো ব্যবসায় বা কোম্পানি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে ব্যবসায় জোট বলে।
(খ)

মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে।

কী পরিমাণ শ্রম ব্যয় করে কী পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে। তার ওপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের পরিমাণ হিসাবে শ্রমব্যয়কে বা শ্রমঘণ্টাকে হিসাবে নেওয়া হতে পারে। মোট উৎপাদনের হিসাবে মোট উৎপাদনের আর্থিক পরিমাণকে বা মোট উৎপাদনের একককে হিসাবে নেওয়া যায়, এক্ষেত্রে সূত্র হলো-

শ্রমের উৎপাদনশীলতা = মোট উৎপাদন একক ÷ মোট শ্রমঘণ্টা।

শ্রমের উৎপাদনশীলতা = মোট উৎপাদনমূল্য ÷ মোট শ্রম ব্যয়ের পরিমাণ।

(গ)

সামির সাহেবের কোম্পানিতে শিল্পগত শ্রম গতিশীলতা সৃষ্টি হয়।

কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে নিয়োজিত হলে তাকে শিল্পগত শ্রম গতিশীলতা বলে। যেমন- চিনি শিল্পের একজন শ্রমিক তার বর্তমান কর্মস্থল ত্যাগ করে গার্মেন্টস শিল্পে নিয়োজিত হলে তাকে শিল্পগত শ্রম গতিশীলতা বলা হবে।

উদ্দীপকের সামির সাহেব একটি গ্রুপ অব কোম্পানির মালিক। তাঁর সুগার মিলে কর্মরত কিছু শ্রমিককে স্থানান্তর করে জুট মিলে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে উক্ত শ্রমিকরা সুগার মিল থেকে জুট মিল তথা এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়োজিত হন। অর্থাৎ সামির সাহেবের কোম্পানিতে শিল্পগত শ্রম গতিশীলতা সৃষ্টি হয়।

(ঘ)

স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের জন্য শ্রমদক্ষতা প্রয়োজন কেননা শ্রমদক্ষতা অর্জিত হলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা সম্ভব।

অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রমদক্ষতা বা শ্রমিকের দক্ষতা। শ্রমিকের দক্ষতা পৃথিবীর সব দেশের জন্যই এক বিরাট সম্পদ। শ্রমের মোট যোগান শ্রমিকের কর্ম দক্ষতার ওপর বিশেষভাবে নির্ভর করে।

উদ্দীপকের সামির সাহেব তার সুগার মিলে কর্মরত কিছু শ্রমিককে জুট মিলে স্থানান্তর করেন। কেননা উক্ত শ্রমিকরা নতুন বিধায় দক্ষ ছিল না। জুট মিলে গিয়েও তারা কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারল না। সামির সাহেব তার এক বন্ধুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে বন্ধু এভাবে এক শিল্প থেকে শ্রমিকদের অন্য শিল্পে স্থানান্তর না করে তাদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। শ্রমিকের কর্মদক্ষতার ওপরই শ্রমের যোগান নির্ভর করে। তাই শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে অথবা শ্রমিককে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর না করে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে শ্রমের যোগান বৃদ্ধি করা যায় এবং সর্বোচ্চ উপযোগিতা লাভ করা যায়। শ্রমদক্ষতার দ্বারা উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব হয়।

সুতরাং বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানের জন্য শ্রমদক্ষতা প্রয়োজন। কেননা শ্রমদক্ষতা অর্জিত হলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।