প্রয়োজনীয় উপকরণ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে।
উৎপাদনের মাধ্যমে সম্পদের সদ্যবহার নিশ্চিত হয়।উৎপাদনে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার উৎপাদনের মাধ্যমে সম্ভব। একটি দেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ আহরণ করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়। ফলে এসব সম্পদের সদ্যবহার করা সম্ভব হয়।
২০২২ সালের জন্য শান লিমিটেড এর কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করা হলো:
এখানে,
প্রতিষ্ঠানটি ২০২২ সালে ২,৭০,০০,০০০ টাকার পণ্য উৎপাদন করে।
অর্থাৎ তাদের মোট উৎপাদনের মূল্য =২,৭০,০০,০০০ টাকা
কাঁচামাল বাবদ ব্যায়=৯০,০০,০০০ টাকা।
আমরা জানি,
কাঁচামালের উৎপাদনশীলতা = মোট উৎপাদনের মূল্য ÷ মোট কাঁচামালের মূল্য
= ২,৭০,০০,০০০÷৯০,০০,০০০ টাকা
= প্রতি ১ টাকা কাঁচামাল ব্যয়ে ৩ টাকার উৎপাদন
সুতরাং, ২০২২ সালের জন্য শান লিমিটেড এর কাঁচামালের উৎপাদনশীলতা হল প্রতি ১ টাকা কাঁচামাল ব্যয়ে ৩ টাকার উৎপাদন।
শান লিমিটেড এর ২০২২সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয়
=মোট উৎপাদন মূল্য ÷ (কাঁচামাল বাবদ ব্যয় +বেতন ও মজুরি ব্যয় +অন্যান্য ব্যয়)
=২,৭০,০০,০০০÷ (৯০,০০,০০০+৩৫,০০,০০০+১০,০০,০০০)
=২,৭০,০০,০০০÷১,৩৫,০০,০০০
= প্রতি ১ টাকা মোট উপকরণ ব্যয়ে ২ টাকার উৎপাদন।
শান লিমিটেড এর ২০২২ সালের মোট উৎপাদনশীলতা দুই টাকা প্রতি একক।
মন্তব্য: দেখা যাচ্ছে ২০২১ সালে কোম্পানির মোট উৎপাদশীলতা ছিল ১.২ টাকা এবং ২০২২ সালের বৃদ্ধি পেয়ে ২ টাকা হয়েছে। অর্থাৎ ২০২২ সালের মোট উৎপাদনশীলতা বেশি হওয়ায় বলা যায় প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতার সন্তোষজনক।
২০২১ সালের অনুপাত ১.২০ থেকে ২০২২ সালে ২ হওয়ায় আপেক্ষিক উন্নতি প্রায় ৬৬.৬৭%। তবে সম্প্রসারণের আগে বাজারের চাহিদা, অর্থায়ন ও সক্ষমতা যাচাই করতে হবে; উৎপাদনশীলতা বৃদ্ধি একাই সম্প্রসারণের চূড়ান্ত অনুমোদন নয়।