শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি হলো-
শ্রমের উৎপাদনশীলতা
= মোট উৎপাদন একক ÷ মোট শ্রমঘণ্টা
অথবা, শ্রমের উৎপাদনশীলতা
= মোট উৎপাদনের আর্থিক মূল্য ÷ মোট শ্রম ব্যয়ের পরিমাণ
উদ্দীপকে বাবুলাল ঘোষ রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি-এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়।
উদ্দীপকের বাবুলাল ঘোষ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন। মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হয় দুধ, চিনি, ময়দা ইত্যাদি দিয়ে। দুধ, চিনি, ময়দা-এগুলো আলাদা আলাদা পণ্য যা মিষ্টান্ন দ্রব্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ উপাদানগুলো একসাথে মিশিয়ে রূপগত পরিবর্তন করে মিষ্টান্নদ্রব্য তৈরি করা হয়। অর্থাৎ রূপের পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয় বিধায় বলা যায়, মি. বাবুলাল ঘোষ রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
সংকট নিরসনে শ্রী জীবন ঘোষের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। কারণ তিনি স্থানগত উপযোগ সৃষ্টির পদক্ষেপ নিয়েছেন।
একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। এক্ষেত্রে পণ্যের আকার-আকৃতির তেমন কোনো পরিবর্তন হয় না। উৎপাদিত এবং মানুষের ব্যবহার উপযোগী পণ্য একস্থান হতে অন্যস্থানে পরিবহনের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করা হয়।
উদ্দীপকের মিষ্টি ব্যবসায়ী শ্রী জীবন ঘোষের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অপর একজন মিষ্টি ব্যবসায়ী বাবুলাল ঘোষের সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রীত থেকে যায়। এ সমস্যা নিরসনের জন্য তিনি তার প্রতিষ্ঠানের মিষ্টান্নদ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ তিনি স্থানগত উপযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন। সাধারণত পণ্য উৎপাদনের স্থানেই তার ক্রেতা বা ভোক্তারা অবস্থান করে না। তারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এরূপ অবস্থায় ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য পৌছানোর মাধ্যমে নতুন চাহিদার সৃষ্টি করা হয়। এভাবে নতুন স্থানে পণ্যের চাহিদা সৃষ্টি করার মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, যা শ্রী জীবন ঘোষ করেছেন।
সুতরাং সংকট নিরসনে শ্রী জীবন ঘোষ স্থানগত উপযোগ সৃষ্টির যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা যৌক্তিক। কারণ এতে ক্রেতাদের নিকট পণ্যের নতুন চাহিদা সৃষ্টি হয়।