সোনার বাংলা কলেজ ২০২৪

এইচএসসি · বিপণন ২য় পত্র

সোনার বাংলা কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব রাজু আহমেদ ভোগ্য পণ্যের একজন বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ নিজেই সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করেন ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে বিভিন্ন সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
১. অভাব কি?
"বিপণন একটি সমন্বিত প্রক্রিয়া"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বিপণনয়ের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?।
"রাজু আহমেদ কার্যক্রম এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে"- তুমি কি একমত? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে।
(খ)

সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বাজার ধরে রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।

বিপণন একটি সমন্বিত প্রক্রিয়া। ভোক্তার সন্তুষ্টির জন্য বিপণনকারীর একার পক্ষে সকল কাজ সম্পাদন করা সম্ভব না। ভোক্তা সন্তুষ্টির বিধানের জন্য বিপণনয়ের কাজগুলোকে বিভিন্নভাগে ভাগ করে প্রতি বিভাগের দায়-দায়িত্ব নির্দিষ্ট করতে হয় এবং এই সকল প্রতিটি বিভাগের সমন্বিত প্রয়াসের মাধ্যমে কেবল বিপণন এর উদ্দেশ্যে অর্জন সম্ভব হয়। এ কারণে বিপণকারী কার্য বিভাজনের পাশাপাশি উক্ত কার্যগুলোর মধ্যে সমন্বয়েরও ব্যবস্থা করেন। তাই বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়।

(গ)

উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ফুটে উঠেছে।

বিপণনের প্রত্যেক পর্যায়ে পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন, প্রেষণা, নিয়ন্ত্রণ , ইত্যাদি কার্য সম্পাদন হয়ে থাকে। বিপণন মিশ্রণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

উদ্দীপকে দেখা যায় জনাব রাজু আহমেদ ভোগ্য পণ্যের একজন বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ নিজেই সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করেন ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে বিভিন্ন সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এখানে দেখা যাচ্ছে তিনি তার প্রতিষ্ঠানে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজ সম্পাদন করে থাকে যা ব্যবস্থাপনা হিসেবে পরিচিত। অর্থাৎ তার কাজ থেকে বুঝা যাচ্ছে তিনি বিপণনের ব্যবস্থাপকের প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

(ঘ)

হ্যাঁ! রাজু আহমেদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে এ বিষয়ে আমি একমত।

উন্নয়নশীল দেশ বলতে একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার গতিশীলতাকে বোঝায়। বিশ্বের যে কয়টা উন্নয়নশীল দেশ হয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই তাদের অর্থনৈতিক উন্নয়ন রয়েছে। বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ হলো বেকার। অদক্ষ এবং কর্মক্ষম ছাড়া অসংখ্য শিক্ষিত ও অশিক্ষিত জনগোষ্ঠী আমাদের দেশে রয়েছে। বিপণনের মাধ্যমে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ও মান নির্ধারণ ইত্যাদি কাজে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করতে পারে।

উদ্দীপকে দেখা যায় জনাব রাজু আহমেদ ভোগ্য পণ্যের একজন বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ নিজেই সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করেন ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে বিভিন্ন সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এর মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক আয় বৃদ্ধি করেন। আধুনিক বিশ্বের কোন দেশেই পণ্য বা সেবা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ নয়। তেমনি বাংলাদেশের ওপর নির্ভর করে তারা ভোগ্য পণ্য আমদানি করে থাকেন। আর রাজু আহমেদ ভোগ্য পণ্য বিপণন করে থাকেন। তাই বুঝা যায় তার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।

মি. পলক সরকারি মধ্যস্থ ব্যবসায়ী না হয়েও পণ্য বিপণন পরোক্ষভাবে সহায়তা করে থাকেন। তিনি দেশের এক প্রান্তের পণ্য অন্য প্রান্তে নিয়ে যান। "এমভি পলক" নামে তার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ, গলন্দ ইত্যাদি নদী বন্ধন হয়ে বিভিন্ন বন্দরে পৌঁছে দেয়। তাদের মতো ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য বহন করলে একদিকে যেমন একত্রে অধিক পরিমাণে পণ্য পরিবহন করা যায়, অন্যদিকে তেমনি একক প্রতি পন্যে বহন খরচ ও হ্রাস পায়। এতে ক্রেতারা সল্পমূল্যে পণ্য ক্রয় এর সুবিধা লাভ করে।
২. প্রাইভেট গুদাম কি?
"কৃষি পণ্যের ক্ষেত্রে সময় গত উপযোগ গুরুত্বপূর্ণ"- ব্যাখ্যা কর।
মি. পলকের পরিবহন ব্যবসায়টি কোন ধরনের পথ ব্যবহার করে? ব্যাখ্যা কর।
ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে উল্লেখিত সংখ্যাটির গুরুত্ব ও উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
একটি ব্যক্তিগত গুদাম মালিকানাধীন এবং পরিবেশক, নির্মাতা এবং পাইকারী বিক্রেতাদের দ্বারা পরিচালিত হয়,তাকে প্রাইভেট গুদাম বলা হয়।
(খ)

উৎপাদনের সময় হতে ভোগের সময় পর্যন্ত পণ্য সামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে।

আর গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ বলতে বিশেষ কোন ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থা কে বোঝায়। সাধারণত পণ্য উৎপাদনের পর পরই তা ভোগ বা ব্যবহার করার জন্য গুদামজাতকরনের ব্যবস্থা করতে হয়। এজন্য প্রয়োজন সুষ্ঠু সংরক্ষণ ব্যবস্থা। গুদামজাতকরন পন্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং মান সংরক্ষণের প্রধান ভূমিকা পালন করে পন্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায় কৃষি পণ্যের ক্ষেত্রে সময়গত উপযোগ গুরুত্বপূর্ণ।

(গ)

মি. পরিবহন ব্যবসায়ীটি নৌপথ বা নদীপথ ব্যবহার করেন।

যে মাধ্যম ব্যবহার করে পণ্য সামগ্রী একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা আনা নেওয়া করা হয় তাকে পরিবহন বলে। সহজ অর্থে,একজন উৎপাদনকারী কর্তৃক পণ্য সামগ্রী উৎপাদনের পর দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের নিকট পণ্য পৌঁছানোর লক্ষ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই পরিবহন। পরিবহন ক্রেতা এবং বিক্রেতা দূরত্ব কমিয়ে আনে পণ্য এবং সেবা সামগ্রীর স্থানগত উপযোগ সৃষ্টি করে। সড়ক পথ, রেলপথ, আকাশ পথ, সমুদ্রপথ, নদীপথ ও ভূগর্ভস্থ পথ ইত্যাদি পরিবহন ব্যবস্থার মাধ্যম হিসেবে কাজ করে।

উদ্দীপকে দেখা যায় মি. পলক সরকারি মধ্যস্থ ব্যবসায়ী না হয়েও পণ্য বিপণন পরোক্ষভাবে সহায়তা করে থাকেন। তিনি দেশের এক প্রান্তের পণ্য অন্য প্রান্তে নিয়ে যান। "এমভি পলক"এখানে তিনি দেখা যাচ্ছেন তাদের নামে তার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ, গলন্দ ইত্যাদি নদী বন্ধন হয়ে বিভিন্ন বন্দরে পৌঁছে দেয়।

এখানে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন বন্দর হয়ে তার পণ্যটি একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করেন । যা পরিবহনের নদীপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে হিসেবে কাজ করে।

(ঘ)

ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে উল্লেখিত সংখ্যাটির গুরুত্ব অপরিসীম।

উদ্দীপকের সংস্থাটি পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্য সামগ্রী একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে। পণ্যের উৎপাদনকারী এবং ভোক্তা একসাথে অবস্থান করে না। ভোক্তার কাছে পণ্য পৌঁছানো না গেলে উৎপাদনের উদ্দেশ্য সফল হয় না। আর পণ্য ও সেবা সামগ্রী উৎপাদনকারী নিকট থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর জন্য পরিবহন প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানের উৎপাদিত পণ্য সারাদেশের ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। এই কাজটির সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। পন্য উৎপাদনের প্রচুর কাঁচামাল সংগ্রহ করতে হয়। এসব কাঁচামাল উৎপাদন স্থলে আনা এবং উৎপাদিত দ্রব্য ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহনের কোন বিকল্প নেই।

উদ্দীপকে দেখা যায় মি. পলক সরকারি মধ্যস্থ ব্যবসায়ী না হয়েও পণ্য বিপণন পরোক্ষভাবে সহায়তা করে থাকেন। তিনি দেশের এক প্রান্তের পণ্য অন্য প্রান্তে নিয়ে যান। "এমভি পলক" নামে তার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ, গলন্দ ইত্যাদি নদী বন্ধন হয়ে বিভিন্ন বন্দরে পৌঁছে দেয়। তাদের মতো ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য বহন করলে একদিকে যেমন একত্রে অধিক পরিমাণে পণ্য পরিবহন করা যায়, অন্যদিকে তেমনি একই প্রতি পন্যের বহন খরচ ও হ্রাস পায়।এতে ক্রেতারা সর্বমূল্যে পণ্য ক্রয় এর সুবিধা লাভ করে ।

উক্ত সংস্থাটির মাধ্যমে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত উৎপন্ন কম খরচে খুব সহজেই তাদের ভোক্তাদের নিকট পৌঁছাতে পারে। এর ফলে পণ্যের এক প্রতি মূল্য কমে যায়। ফলে তাদের পরিবহন গত খরচ কমে যায়। পরিবহনের মাধ্যমে ভোক্তাদের রুচি, চাহিদা ও পছন্দ বিবেচনা করে সময়মতো পণ্য সরবরাহ করা যায়। আবার একাধিক বাজারের মধ্যে কোথাও যদি চাহিদার তুলনায় বেশি পণ্য থাকে কিংবা কোথাও যোগান সঠিক পরিমাণে নেই এমন পরিস্থিতিতে উভয় বাজারে পরিবহনের মাধ্যমে চাহিদা ও দোকানের মধ্যে সমতা বিধান করা যায়। আর এভাবেই ক্রেতা সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে উল্লেখিত সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনাব ইমরান একটি কোল্ড স্টোরেজের মালিক। উক্ত কোল্ডস্টোরেজে বিভিন্ন এলাকায় আলু চাষিরা আলু সংরক্ষণ করেন। উক্ত আলু প্রকৃতিরও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করে সংরক্ষণ করা হয়। এর ফলে ক্রেতারা যেমন তাদের প্রয়োজন ও পছন্দ অনুসারে আলু ক্রয় করতে পারে, তেমনি আলু চাষী ও ব্যবসায়ীরাও উপযুক্ত মূল্য পেয়ে থাকে।
৩. বিক্রয় কি?
গুদামজাতকরণ বলতে কী বোঝায়?
জনাব ইমরানের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য পেতে উদ্দীপকে যে কাজটি করা হয়েছে তার যথার্থ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অর্থ বা সম্মত প্রতিদানের বিনিময়ে পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার কাছে হস্তান্তরের কার্যক্রমকে বিক্রয় বলে।
(খ)

উৎপাদনের সময় থেকে ভোগের সময় পর্যন্ত পণ্য সামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে।

গুদামজাতকরণ বলতে বিশেষ ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সামগ্রিক সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে বোঝায়। সাধারণভাবে দেখা যায়, পন্য সামগ্রী উৎপাদনের পর পরই তা ভোগ বা ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন হয় সুষ্ঠু সংরক্ষণ ব্যবস্থার।এক্ষেত্রে পণ্য সামগ্রী গুদামে সংরক্ষণ করে রাখার মাধ্যমে ঘাটতি মৌসুমে জনগণ তাদের পছন্দের পণ্যটি ভোগ ও ব্যবহারের সুযোগ পান। গুদামজাতকরণ পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং এর মান সংরক্ষণে প্রধান ভূমিকা পালন করে পণ্যের সময়গতো উপযোগ সৃষ্টি করে।

(গ)

জনাব ইমরানের কার্যক্রমের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়।

এক সময় উৎপাদিত পণ্য অন্য সময় ব্যবহার করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গতো উপযোগ বলা হয়। এক্ষেত্রে পন্য ও সেবা সামগ্রী গুদামে সংরক্ষণ করে ঘাটতি মৌসুমে ক্রেতারা তার পছন্দের পণ্য যে ক্রয় করতে পারে। গুদামজাতকরণ পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এর মান সংরক্ষণের প্রধান ভূমিকা পালন করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে।

উদ্দীপকে জনাব ইমরান একটি কোল্ড স্টোরেজের মালিক। উক্ত কোল্ডস্টোরেজে বিভিন্ন এলাকায় আলু চাষিরা আলু সংরক্ষণ করেন। এখানে দেখা যায় উক্ত এলাকার চাষীরা গুদামজাতকরণের মাধ্যমে তাদের আলুগুলো বিভিন্ন ভাগে ভাগ করে রাখেন। আর এর মাধ্যমে ক্রেতারা তার পছন্দের পণ্যটি বিভিন্ন সময় পেয়ে থাকে। তাই বলা যায়, জনাব ইমরানের কার্যক্রমের মাধ্যমে সময়গত উপযোগের সৃষ্টি হয়।

(ঘ)

ভোক্তার পছন্দ অনুযায়ী উদ্দীপকে পর্যায়িতিকরণ কাজটি করা হয়েছে।

পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। প্রমিতকরণের যে মান নির্ধারিত হয় তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। এর মাধ্যমে ছোট, বড় ও মাঝারি বিভিন্ন সাইজ, মূল্য ও পরিমান ব্যবহারকারীকে তার পছন্দ অনুযায়ী পণ্যটি পেতে সহায়তা করে।

উদ্দীপকে দেখা যায় জনাব ইমরান একটি কোল্ড স্টোরেজের মালিক। উক্ত কোল্ডস্টোরেজে বিভিন্ন এলাকায় আলু চাষিরা আলু সংরক্ষণ করেন। উক্ত আলু প্রকৃতিরও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করে সংরক্ষণ করা হয়। এর ফলে ক্রেতারা যেমন তাদের প্রয়োজন ও পছন্দ অনুসারে আলু ক্রয় করতে পারে, তেমনি আলু চাষী ও ব্যবসায়ীরাও উপযুক্ত মূল্য পেয়ে থাকে।

এখানে তিনি আলু বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে থাকেন। যা বিপণনের পর্যায়ে তো করনের অন্তর্গত।এর ফলে ভোক্তারা খুব সহজে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজের আলু সংরক্ষণ করতে পারবেন। যা তাদের প্রতিষ্ঠানের ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

নরসিংদীর মাধব নদীতে অবস্থিত বিশাল কাপড়ের বাজার দেখে মেহেদী অবাক।এখান থেকে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ছোট ছোট গার্মেন্টস মালিকরা কাপড় কিনে নিয়ে যায়। সংখ্যায় এরকম হলেও বড় বড় লটে কাপড় ক্রয় করেন।ফলে প্রচুর পরিমাণে অর্থের সমাবেশ ঘটে এ বাজারে। মেহেদির ভাবনা হল এ বাজারের বিক্রেতারা একদিকে যেমন তাদের নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। অন্যদিকে তেমনি গার্মেন্টস, শিল্পের কাঁচামাল সরবরাহ করে পরোক্ষভাবে দেশের শিল্পোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
৪. ভোক্তা বাজার কি?
"বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তার অবস্থান”- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লেখিত কাপড়ের বাজারটি কোন ধরনের বাজার?
শিল্প উন্নয়নে মেহেদির ভাবনার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
সমাধান ও উত্তর
(ক)
চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে।
(খ)

বিপণনে "ভোক্ততাই রাজা" এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরে সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।

বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজন গুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ ও অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশনের হাতিয়ারগুলোকে ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বন্টন প্রণালী এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা করতে হয়, যা ভোক্তা কেন্দ্রিক। তাই বলা যায়, বিপণন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ভোক্তার অবস্থান।

(গ)

উদ্দীপকে উল্লিখিত কাপড়ের বাজারটি হল শিল্প বাজার।

যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে।

শিল্প বাজারের ক্রেতারা হল উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ার কারণে কোনো না কোনোভাবে ভোক্তা বাজারের সদস্য। কিন্তু শিল্প বাজার সদস্যরা উৎপাদক কিংবা পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে থাকে। তাই শুধুমাত্র উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এ বাজারের সদস্য।তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। তাদের এই উদ্দেশ্যে অর্জনের জন্য শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তারা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। সকল অঞ্চল বা এলাকাতে শিল্পপণ্যের উৎপাদন ওই সকল অঞ্চল বা এলাকাতে এরূপ বাজার গড়ে ওঠে।

উদ্দীপকে দেখা যায়, নরসিংদীর মাধব নদীতে অবস্থিত বিশাল কাপড়ের বাজার দেখে মেহেদী অবাক।এখান থেকে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ছোট ছোট গার্মেন্টস মালিকরা কাপড় কিনে নিয়ে যায়। সংখ্যায় এরকম হলেও বড় বড় লটে কাপড় ক্রয় করেন।ফলে প্রচুর পরিমাণে অর্থের সমাবেশ ঘটে এ বাজারে।

এখানে দেখা যাচ্ছে এ বাজারে ক্রেতার সংখ্যা কম হলেও তারা বিভিন্ন লটে বিভিন্ন ধরনের পোশাক ক্রয় করে থাকেন। আর তার সম্ভব হয় একমাত্র শিল্প বাজারের কারণে। তাই বলা যায় উদ্দীপকের বাজারটি হল শিল্প বাজার।

(ঘ)

শিল্প উন্নয়নে মেহেদির ভাবনার যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি।

মেয়েদের ভাবনা হল শিল্প বাজারের বিক্রেতারা একদিকে যেমন তাদের নিজের কর্ম সংস্থার সুযোগ করছে, অন্যদিকে তেমনি গার্মেন্টস, শিল্পের কাঁচামাল সরবরাহ করে পরোক্ষভাবে দেশের শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য অথবা সেবা সরবরাহ দেয়ার জন্য এগুলো ক্রয় করে থাকে তাদেরকে শিল্প বাজার বলে। এদেরকে আবার উৎপাদক বাজার বলা হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। শিল্প বাজারের বিক্রেতারা তাদের নিজের উৎপাদন করা পণ্য সামগ্রীগুলো বিভিন্ন ধরনের গার্মেন্টস মালিকদের কাছে বিক্রয় করে থাকেন। আর এর মাধ্যমে তারা তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আর এ বাজারে ক্রেতারা বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করে পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্যটিকে ক্রয় করে থাকে। তাদের ক্রয় কিছু পণ্যটিকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে আবার ভোক্তা বাজারে বিক্রয়ের জন্য ব্যবস্থা করে। আর এর মাধ্যমে তাদের নিজেদেরও আর্থিক উন্নয়ন হয় এবং শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।

উদ্দীপকের মেহেদির ভাবনার সাথে যা সম্পূর্ণভাবে মিলে যায়। তাই বলা যায় শিল্প উন্নয়নে মেহেদীর ভাবনার যৌক্তিকতা রয়েছে।

সোনার বাংলা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।