পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাখনের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতাসাধারণের নিকট প্রেরণ করা হয়। ফলে প্রতিষ্ঠান পণ্যের চাহিদা সৃষ্টি করে এবং প্রতিযোগী পণ্যের তুলনায় নিজস্ব পণ্যকে অধিক আকর্ষণীয় করে তুলে ধরতে পারে। তাই বিজ্ঞাপনকে অপচয় বলা যায় না; বরং তা ভবিষ্যতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ হিসেবে কাজ করে।
স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা ইত্যাদির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়।
উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। ক্রেতাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করার জন্য এই প্রতিষ্ঠান অমৃত সরিষার তেল এবং অমৃত মরিচের গুঁড়া একত্রে ৭০ টাকায় বিক্রি করে। পৃথকভাবে দুইটির দাম ৮০ টাকা। উক্ত কাজের মাধ্যমে তারা ভোক্তাদের জন্য উদ্দীপনা সৃষ্টি করে যা তাদের স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি করবে। তাই বলা যায়, তাদের গৃহীত কার্যক্রমটি বিপণন প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলের অন্তর্গত।
উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। ক্রেতাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করার জন্য এই প্রতিষ্ঠান অমৃত সরিষার তেল এবং অমৃত মরিচের গুঁড়া একত্রে ৭০ টাকায় বিক্রি করে। পৃথকভাবে দুইটির দাম ৮০ টাকা। এছাড়াও এটি পাইকার ও খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাট্টা দেয়। প্রাথমিক পর্যায়ে তারা ভোক্তদের জন্য বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করলেও বর্তমানে তারা মধ্যস্থব্যবসায়ীদের জন্য উদ্দীপনামূলক ব্যবস্থা করে।
ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীদের ভূমিকা 'অপরিসীম। তাই প্রতিষ্ঠানকে ক্রেতাদের পাশাপাশি মধ্যস্থব্যবসায়ীদের জন্যও প্রসারমূলক ব্যবস্থা নিতে হয়। মধ্যস্থব্যবসায়ীদের ভূমিকা ছাড়া ক্রেতার কাছে পণ্য পৌঁছানো প্রায় অসম্ভব। তাই বণ্টনপ্রণালিতে এরূপ বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সহজেই পণ্যটি ক্রেতাসাধারণের কাছে পৌঁছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বণ্টনপ্রণালির সদস্য পাইকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য বাট্টার ব্যবস্থা করে। উক্ত ব্যবস্থাটি মধ্যস্থব্যবসায়ীদের উদ্দীপনা সৃষ্টিপূর্বক বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম হবে।