নিচের চিত্রটি একটি কার্নোর চক্র নির্দেশ করে। কাযনির্বাহক বস্তু হিসেবে 2 মোল O₂ গ্যাস ব্যবহার করা হলো।
চাপ–আয়তন কার্নো চক্রে $A(P_1,30)$ওপরের-বামে,$B(P_2,45)$ওপরের-ডানে,$C(P_3,60)$নিচের-ডানে,$D(P_4,V_4)$নিচের-বামে। আয়তনের একক cm³। $AB$তে $T_1=600\ \mathrm K$ও $A\to B$তীর;$BC$নিচমুখী,$CD$বামমুখী,$DA$ওপরমুখী।
১০০%, কর্মদক্ষতার কোনো ইঞ্জিন তৈরী করা সম্ভব নয়। কারণ, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা, $\eta=1-\frac{Q_2}{Q_1}$
আমরা জানি, একই তাপমাত্রা পরিসরে ক্রিয়ারত সর্বোচ্চ কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন হলো কার্ণো ইঞ্জিন । যার কর্মদক্ষতা, $\eta=1-\frac{T_2}{T_1}$
; যেখানে T₂ ও T₁ যথাক্রমে তাপ গ্রাহক ও তাপ উৎসের তাপমাত্রা। সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন হলেও কার্ণো ইঞ্জিনের কর্মদক্ষতা ১০০% নয়।
কর্মদক্ষতা ১০০% হওয়া অর্থাৎ = 1 হতে হলে T₂ = 0 K অথবা সীমায় T₁ অসীম হতে হবে; সসীম উৎস ও ধনাত্মক গ্রাহক-তাপমাত্রায় তা হয় না, যা বাস্তবে তৈরী করা, কখনোই সম্ভব নয়। একারণেই ১০০% কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন তৈরী করা সম্ভব নয়।
উদ্দীপক অনুযায়ী,
B থেকে C বিন্দুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংগঠিত হয়।
B বিন্দুতে,
T₁ = 600K
V₁ = 45
C বিন্দুতে, T₂ = ?, V₂ = 60
আমরা জানি,
$\begin{aligned} \mathrm{T}_1 \mathrm{~V}_1^{\gamma-1} & =\mathrm{T}_2 \mathrm{~V}_2^{\gamma-1} \\ \Rightarrow \mathrm{T}_2= & \mathrm{T}_1\left(\frac{\mathrm{V}_1}{\mathrm{~V}_2}\right)^{\gamma-1} \\ & =600 \times\left(\frac{45}{60}\right)^{1.4-1} \\ & =534.78 \mathrm{~K}\end{aligned}$
অর্থাৎ, C বিন্দুর তাপমাত্রা 534.78 K
AB এবং DA ধাপের কৃতকাজ যথাক্রমে W$\{\}_{AB}$ ও W$\{\}_{DA}$হলে-
$\begin{aligned} \mathrm{W}_{\mathrm{AB}}= & \mathrm{nRT}_1 \ln \left(\frac{\mathrm{V}_2}{\nabla_1}\right) \\ & =2 \times 8.314 \times 600 \times \ln \left(\frac{45}{30}\right) \\ & =4045.244 \mathrm{~J}\end{aligned}$
DA ধাপের (রুদ্ধতাপীয়) কৃতকাজ-
$\begin{aligned} \mathrm{W}_{D A}= & \frac{\mathrm{nR}}{\gamma-1}\left(\mathrm{~T}_2-\mathrm{T}_1\right) \\ & =\frac{2 \times 8.314}{1.4-1}(534.78-600) \\ & =-2711.1954 \mathrm{~J}\end{aligned}$
∴ AB ধাপে গ্যাসের সমোষ্ণ প্রসারণে কৃতকাজ 4045.244J এবং
DA ধাপে গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজ – 2711.1954 J.