ত্রিভুজে $A$ নিচের-বামে, $B$ নিচের-ডানে, $C$ ওপরে। $AB=0.04\ \mathrm m$অনুভূমিক; $A,B$-তে যথাক্রমে $q_1,q_2$।
উপরের চিত্রে A ও B বিন্দুতে যথাক্রমে q₁ ও q₂ চার্জ স্থাপিত।
$\angle A C B=90, A B=0.04 m, q_1=40 \mu C, q_2=-20 \mu C$ এবং দূরত্ব AC:BC=2:1
প্রকৃতিতে কোনো বস্তুর সর্বমোট আধান একটি নির্দিষ্ট নূন্যতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। ইলেক্ট্রনের আধান e হলে,
মোট আধান, q=ne
এখানে, n হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণসংখ্যা। কোনো বস্তুতে যেকোনো মানের আধান থাকতে পারে না। মোট আধানের পরিমাণ e=1.6×10⁻¹⁹C এর পূর্ণসংখ্যা
গুণিতক হয়। এখানে, বস্তুর মোট আধান, q=2×10⁻¹⁹C
এক্ষেত্রে, q=ne
$\therefore n=\frac{q}{e}=\frac{2 \times 10^{-19}}{1.6 \times 10^{-19}}=1.25$,যা পূর্ণসংখ্যা নয়। তাই কোনো বস্তুর আধান 2×10⁻¹⁹C হতে পারে না।
এখানে, A বিন্দুর চার্জ, q₁=40 μC=40×10⁻⁶C
B বিন্দুর চার্জ, q₂=-20 μC=-20×10⁻⁶ C
A ও B এর মধ্যবর্তী দূরত্ব, r=0.04 m
বল, F=?
আমরা জানি, $F=\frac{1}{4 \pi \varepsilon_0} \times \frac{q_1 q_2}{r^2}$
$\begin{gathered}=9 \times 10^9 \mathrm{Nm}^2 \mathrm{C}^{-2} \times \frac{\left(40 \times 10^{-6}\right) \times\left(-20 \times 10^{-6}\right)}{(0.04)^2} \\ =-4500 \mathrm{~N}\end{gathered}$
∴ ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল বুঝায়।
∴A ও B বিন্দুতে স্থাপিত চার্জদ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বল 4500 N
$BC=0.04/\sqrt5\ \mathrm m$এবং $AC=0.08/\sqrt5\ \mathrm m$। $C$-তে ধনাত্মক1Cআধানের ওপর $A$-এর বিকর্ষণ $\vec{AC}$দিকে $F_A=k(40\times10^{-6})/(AC)^2=2.8125\times10^8\ \mathrm N$। $B$-এর আকর্ষণ $\vec{CB}$দিকে $F_B=k(20\times10^{-6})/(BC)^2=5.625\times10^8\ \mathrm N$।
বলদ্বয় পরস্পর লম্ব, তাই $F=\sqrt{F_A^2+F_B^2}=6.28894\times10^8\ \mathrm N\ne0$। লব্ধি $\vec{AC}$দিক থেকে $\vec{CB}$দিকে $\tan^{-1}(F_B/F_A)=63.435^\circ$কোণে। স্থির উৎস-আধানের আদর্শ মডেলে অবশ্যই বল অনুভব করবে।