সিলেট বোর্ড ২০২৪

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

সিলেট বোর্ড ২০২৪

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. যে বিক্রিয়ার ফলে সূর্যে শক্তি উৎপন্ন হয়-
  1. ক
    ফিশন
  2. খ
    শৃঙ্খল
  3. ফিউশন
  4. ঘ
    রাসায়নিক
২. তড়িৎ ফ্লাক্সের একক-
  1. ক
    $\mathrm{Nm}^{-2} \mathrm{C}$
  2. খ
    $\mathrm{Nm}^2 \mathrm{C}$
  3. গ
    $\mathrm{N}^{-1} \mathrm{~m}^2 \mathrm{C}$
  4. $\mathrm{Nm}^2 \mathrm{C}^{-1}$
ব্যাখ্যা

তড়িৎ ফ্লাক্স, $\phi=\frac{q}{\epsilon_0}$

$[\Phi_E]=[q]/[\epsilon_0]$।

$=\frac{\mathrm{C}}{\mathrm{C}^2 \mathrm{~N}^{-1} \mathrm{~m}^{-2}}=\mathrm{Nm}^2 \mathrm{C}^{-1}$

৩. নিচের কোনটি সর্বজনীন গেট?
  1. ক
    NOT
  2. NOR
  3. গ
    Ex-OR
  4. ঘ
    AND
ব্যাখ্যা
NOR এবং NAND গেইট সার্বজনীন গেইট। OR, AND এবং NOT মৌলিক গেইট।
৪. নিচের কোনটি সঠিক নয়?
  1. ক
    সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য
  2. রুদ্ধতাপীয় পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে
  3. গ
    সমোষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয়
  4. ঘ
    রুদ্ধতাপীয় লেখ সমোষ্ণ লেখ অপেক্ষা বেশি খাড়া
ব্যাখ্যা
  • ক (সঠিক) : কৃতকাজ $W = P\Delta V$। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না ($\Delta V = 0$), ফলে কৃতকাজ $W = 0$।
  • খ (সঠিক নয়) : বয়েলের সূত্র ($PV = \text{ধ্রুবক}$) কেবল তাপমাত্রা স্থির থাকলে বা সমোষ্ণ প্রক্রিয়ায় খাটে। অন্যদিকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র হলো $PV^\gamma = \text{ধ্রুবক}$। তাই এটি বয়েলের সূত্র মানে না।
  • গ (সঠিক) : এনট্রপির পরিবর্তন $\Delta S = \frac{Q}{T}$। সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকলেও তাপের ($Q$) আদান-প্রদান ঘটে, তাই $\Delta S \neq 0$ (এনট্রপি বাড়ে বা কমে)।
  • ঘ (সঠিক): গাণিতিক প্রমাণ অনুযায়ী, রুদ্ধতাপীয় রেখার ঢাল = $\gamma \times$ (সমোষ্ণ রেখার ঢাল)। গ্যাসের ক্ষেত্রে $\gamma > 1$ হওয়ায় রুদ্ধতাপীয় লেখ সবসময় বেশি খাড়া হয়।

সিলেট বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।