তড়িচ্চালক শক্তি ও বিভব পার্থক্যের মধ্যে তফাৎ:
| তড়িচ্চালক শক্তি | বিভব পার্থক্য |
|---|---|
| ১। কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে তরিচ্চালক শক্তি বলে। | ১। একক ধনাত্মক আধানকে বর্তনীয় একক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমান কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলে। |
| ২। তড়িচ্চালক শক্তি পোটেনশিওমিটার এর সাহায্যে মাপা হয়। | ২। বিভব পার্থক্য ভোল্ট মিটার এর সাহায্যে মাপা হয়। |
| ৩। তড়িচ্চালক শক্তি বর্তনীর রোধের উপর নির্ভর করে না। | ৩। বিভব পার্থক্য বর্তনীর রোধের উপর নির্ভর করে । |
এখানে,
P = 4Ω,
Q = 7Ω,
R = 12Ω
S = ?
আমরা জানি,
$\begin{aligned} & \frac{\mathrm{P}}{\mathrm{Q}}=\frac{\mathrm{R}}{\mathrm{S}} \\ & \Rightarrow \frac{4}{7}=\frac{12}{S} \\ & \therefore S=21 \Omega\end{aligned}$