যশোর বোর্ড ২০২৪

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

যশোর বোর্ড ২০২৪

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি নির্ভর করে নিচের কোন রাশির উপর?
  1. তাপমাত্রা
  2. খ
    চাপ
  3. গ
    আয়তন
  4. ঘ
    এনট্রপি
ব্যাখ্যা
নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল তাপমাত্রার ফাংশন; বাস্তব গ্যাসের জন্য এ দাবি সাধারণভাবে সত্য নয়।
২.

রুদ্ধতাপীয় প্রক্রিয়া-

i. বয়েলের সূত্র মেনে চলে

ii. দ্রুত সংকোচন বা প্রসারণে তাপ বিনিময় নগণ্য হলে এ প্রক্রিয়ার প্রায়োগিক উদাহরণ পাওয়া যায়

iii. সিস্টেমকে শীতল বা উষ্ণ করে

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. ii ও iii
  4. ঘ
    i, ii ও iii
ব্যাখ্যা
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ বিনিময় শূন্য। দ্রুত সংকোচন/প্রসারণে তাপ আদানপ্রদানের সুযোগ কম বলে প্রায় রুদ্ধতাপীয় হতে পারে; সব রুদ্ধতাপীয় প্রক্রিয়া দ্রুত হওয়া আবশ্যক নয়।
৩. কম্পনগত স্বাধীনতা উপেক্ষা করলে আদর্শ অরৈখিক ত্রিপরমাণুক ওজোন গ্যাসের স্থির চাপে মোলার তাপধারণ ক্ষমতা কত? ($R=8.314\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$)
  1. ক
    $16.63\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$
  2. খ
    $24.94\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$
  3. গ
    $29.10\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$
  4. $33.26\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$
ব্যাখ্যা
অরৈখিক অণুর তিনটি স্থানান্তর ও তিনটি ঘূর্ণন স্বাধীনতা ধরলে $C_V=3R$ এবং $C_P=4R=33.256\,\mathrm{J\,mol^{-1}K^{-1}}$।
৪.

নিচের চিত্রে আলোক তড়িৎ ক্রিয়ায় গতিশক্তি বনাম কম্পাঙ্ক লেখচিত্র প্রদর্শিত হয়েছে। লেখচিত্রটির ঢাল কী নির্দেশ করে?

লেখচিত্রের অনুভূমিক অক্ষ কম্পাঙ্ক ν (X), উল্লম্ব অক্ষ সর্বোচ্চ গতিশক্তি eV₀ (Y)। একটি ঊর্ধ্বমুখী সরলরেখা ν₀-তে অনুভূমিক অক্ষ ছেদ করে; ν-তে গতিশক্তি eV₀।

  1. ক
    নিবৃত্তি বিভব
  2. খ
    কার্যাপেক্ষক
  3. প্ল্যাঙ্ক ধ্রুবক
  4. ঘ
    সূচন কম্পাংক
ব্যাখ্যা
গতিশক্তি বনাম কম্পাঙ্ক লেখচিত্রের ঢাল প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে।
$\mathrm{h} f-\mathrm{h} f_0=\mathrm{eV}$
বা, $\mathrm{h}=\frac{\mathrm{eV}}{\left(f-f_0\right)}$.

যশোর বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।