দিনাজপুর বোর্ড ২০২৩

এইচএসসি · মনোবিজ্ঞান ১ম পত্র

দিনাজপুর বোর্ড ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মনোবিজ্ঞানের বিষয়বস্তু

  • আচরণ
    • C
    • D
    • বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ
  • B
১. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
পরীক্ষণে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কেন?
উদ্দীপকে প্রদত্ত 'B' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উদ্দীপকে প্রদত্ত 'C' ও 'D' এর তুলনামূলক বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
মনোবিজ্ঞান হলো এমন এক ধরনের বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে অনুধ্যান করে ।
(খ)
পরীক্ষণে অনির্ভরশীল চলের প্রভাব নির্ভরশীল চলে বোঝার জন্য অন্যান্য প্রাসঙ্গিক চলের অনাকাঙ্ক্ষিত প্রভাব কমানো প্রয়োজন। একই নির্দেশ, উপযুক্ত তুলনাদল, দৈবায়ন ও মানসম্মত পরিমাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। নিয়ন্ত্রণ মানে শুধু দুই চলের সম্পর্ক নয়; বিকল্প ব্যাখ্যা সীমিত করা। সব গবেষণায় ল্যাবরেটরির মতো পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব বা প্রয়োজন নয়, তবে নকশার সীমা বিবেচনা জরুরি।
(গ)
উদ্দীপকে প্রদত্ত 'B' চিহ্নিত অংশটি হলো মানসিক প্রক্রিয়া। মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপের প্রভাব অপরিসীম মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। চল্লিশ লক্ষ টাকার লটারীর পুরস্কার প্রাপ্তির সংবাদ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার খবর মানস জগতে আলোড়ন সৃষ্টি করে । অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্র-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায় । এমনি করে নিরন্তন চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ।
(ঘ)

উদ্দীপকে 'C' ও 'D' চিহ্নিত স্থানগুলো হলো যথাক্রমে সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ এবং ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ । নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো :

কোনো আচরণকে আমরা সামগ্রিক বা খণ্ডিতাকারেও দেখে থাকি। সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে একক হিসেবে ধরা হয়। আর খণ্ডিত আচরণের ক্ষেত্রে খণ্ড খণ্ড উপাদানে বিশ্লেষণ করা হয়। অপরদিকে ঐচ্ছিক বা অনৈচ্ছিক আচরণ ব্যক্তি বা প্রাণীর ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে ।

আবার সামগ্রিক ও খণ্ডিত আচরণের উদাহরণ হলো যথাক্রমে ক্লাসে কোনো শিক্ষকের লেকচার প্রদান এবং লেকচার প্রদানের সময় শিক্ষকের মুখের পেশী সঞ্চালন, ঠোঁট নাড়া, চোখের পলক ফেলা। অন্যদিকে, ঐচ্ছিক আচরণের উদাহরণ হলো হাঁটা, কথা বলা ইত্যাদি। এবং অনৈচ্ছিক আচরণ হলো শ্বাস-প্রশ্বাস, হৃৎপিণ্ডের ক্রিয়া ইত্যাদি।

দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিবর্তন

প্রাচীন যুগ, মধ্য যুগ, C।

দৃশ্যকল্প-২:

ঘর উৎসে দেওয়া কাজ
A সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক উন্নয়ন ও আচরণ পরিবর্তনে সহায়তা
B কর্মচারী নির্বাচন, কর্ম ও কর্মবিশ্লেষণ এবং উৎপাদন বৃদ্ধি
২. বিজ্ঞান কী?
বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্যকরী সংজ্ঞার প্রয়োজন কেন?
দৃশ্যকল্প-১ এর প্রদত্ত 'C' কে ব্যাখ্যা কর ।
দৃশ্যকল্প-২ এর 'A' ও 'B' চিহ্নিত অংশগুলো মনোবিজ্ঞানের কোন শাখার সাথে সম্পর্কিত? বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান ।
(খ)
যে বিষয়ের ওপর অনুধ্যান করা হচ্ছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে সহজে পর্যবেক্ষণ করে ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা প্রদান। বৈজ্ঞানিক যখন কোন বিষয়বস্তু সম্পর্কে গবেষণা করেন তখন তিনি উক্ত বিষয়ের একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করেন। কার্যকরী সংজ্ঞা ছাড়া গবেষণার বিষয়বস্তু অস্পষ্ট হয়ে পড়ে এবং উক্ত বিষয় সম্পর্কে কোন • দ্ব্যর্থহীন সিদ্ধান্ত পাওয়া যায় না। মনোবিজ্ঞানীর গবেষণার বিষয় হচ্ছে প্রাণীর আচরণ। তিনি প্রাণীর বহুবিধ আচরণের মধ্যে যে আচরণটি গবেষণার জন্য বেছে নেন, তা সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে বর্ণনা করেন। তাই বলা যায় যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্যকরী সংজ্ঞার প্রয়োজন।
(গ)

ছকের প্রাচীন ও মধ্যযুগের পর C আধুনিক যুগ বোঝায়। ১৮৭৯সালে লাইপজিগে উইলহেম উন্ডের পরীক্ষাগার প্রতিষ্ঠা স্বতন্ত্র পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাইলফলক। সেখানে শুধু সংবেদন নয়, প্রত্যক্ষণ ও প্রতিক্রিয়ার সময়সহ নানা প্রশ্ন নিয়ে কাজ হয়।

শেখেনভ ও প্যাভলভের স্নায়ুতন্ত্র ও শিক্ষণ-সংক্রান্ত গবেষণা এ বিকাশে গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের কাজ থেকে প্রত্যেক মানসিক ক্রিয়াই শুধু শর্তায়িত প্রতিবর্তের ফল—এ সার্বজনীন সিদ্ধান্ত প্রমাণিত হয় না। আত্মা, মন, আচরণ ও চেতনাকে ব্যাখ্যার বিভিন্ন ঐতিহাসিক মতকে তাদের সময়ের তত্ত্ব হিসেবে পড়তে হবে; উৎসের দর্শন-সংক্রান্ত বক্তব্যকে পরীক্ষায় প্রতিষ্ঠিত সর্বশেষ বৈজ্ঞানিক সত্য বলা যাবে না।

(ঘ)

দৃশ্যকল্প-২ এর 'A' ও 'B' চিহ্নিত অংশগুলো হলো যথাক্রমে কাউন্সেলিং মনোবিজ্ঞান ও শিল্প মনোবিজ্ঞান ।

মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা ধরনের সমস্যা এবং তা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন উপদেশ প্রদান ও পরামর্শ দান সম্পর্কিত আলোচনা করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বা উপদেশনামূলক মনোবিজ্ঞান বলা হয়। এখানে ব্যক্তির স্বাভাবিক জীবনের সার্বিক উন্নয়নে পরামর্শ দেওয়া হয়ে থাকে যা উদ্দীপক-২ এর 'A' চিহ্নিত অংশ ফুটে উঠেছে।

' অপরদিকে 'B' চিহ্নিত অংশে কর্মচারী নির্বাচন, কর্ম বিশ্লেষণ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক তথ্য তুলে ধরা হয়েছে যা মনোবিজ্ঞানের শিল্প মনোবিজ্ঞান শাখাকে ইঙ্গিত করছে। এ শাখায় কর্মদক্ষতা, কর্মীর সুস্থতা ও নিরাপত্তা এবং সংগঠনের কার্যকারিতা বিবেচনা করা হয়; শুধু উৎপাদন বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়। এছাড়াও এখানে কর্মচারী নির্বাচন কর্মদক্ষতা বৃদ্ধি, শিল্পে প্রশিক্ষণ, কর্ম সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধি ইত্যাদি কার্যাবলি সংঘটিত হয়ে থাকে । উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপক-২ এর 'A' ও 'B' চিহ্নিত অংশগুলো যথাক্রমে মনোবিজ্ঞানের কাউন্সিলিং মনোবিজ্ঞান, এবং শিল্প মনোবিজ্ঞান শাখার সাথে সম্পর্কিত।

শফিক বলল, আমাদের দেহের দুটি কিডনীর ওপরে একই প্রকারের দুটি অনালী গ্রন্থি অবস্থিত। অন্যদিকে, রফিক বলল, অপর একটি অনালী গ্রন্থি আমাদের মস্তিষ্কের তলদেশে অবস্থিত। এটি আকারে খুবই ছোট কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
৩. মস্তিষ্কের উর্ধ্বাংশের নাম কী?
অন্তঃক্ষরা গ্রন্থিকে অনালী গ্রন্থি বলা হয় কেন?
শফিক বর্ণিত গ্রন্থিটি ব্যাখ্যা কর।
রফিক বর্ণিত গ্রন্থির নিঃসৃত হরমোন এবং এর কার্যাবলি বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
মস্তিষ্কের ঊর্ধ্বাংশের নাম হলো গুরুমস্তিষ্ক ।
(খ)
অন্তঃক্ষরা গ্রন্থি হলো এক ধরনের নালীবিহীন বা অনালী গ্রন্থি । অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এক প্রকার জৈব-রাসায়নিক গ্রন্থিরস বা হরমোন নিঃসৃত হয়। এ গ্রন্থিরস বা হরমোন সরাসরি রক্ত প্রবাহে মিশে রক্তের প্রয়োজনীয় জৈব-রাসায়নিক উপাদান সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মানবদেহ ও আচরণের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। এ কারণেই অনালী গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় ।
(গ)

শফিকের বর্ণিত গ্রন্থি অ্যাড্রিনাল বা অধিবৃক্ক গ্রন্থি। প্রতিটি কিডনির ওপর একটি করে থাকে। বাইরের কর্টেক্স থেকে কর্টিসল, অ্যালডোস্টেরন ও অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন নিঃসৃত হয়; এগুলো বিপাক, চাপ মোকাবিলা এবং লবণ-পানির ভারসাম্যে ভূমিকা রাখে। পুরোনো “কর্টিন” শব্দটি কর্টেক্সের হরমোনগুলোর সমষ্টিগত নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, পৃথক নির্দিষ্ট তৃতীয় হরমোন নয়।

ভেতরের মেডুলা থেকে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন মুক্ত হয়। জরুরি পরিস্থিতিতে হৃদস্পন্দন ও জ্বালানির প্রাপ্যতা বাড়ানোসহ দেহকে প্রস্তুত করতে সাহায্য করে। ঘাম প্রধানত সহানুভূতিশীল স্নায়ুর নিয়ন্ত্রণে হয়; খিঁচুনি অ্যাড্রেনালিনের স্বাভাবিক আবশ্যিক ফল নয়। গ্রন্থির অতিরিক্ত বা অপর্যাপ্ত কার্যকারিতায় নানা সমস্যা হতে পারে।

(ঘ)

রফিকের বর্ণিত গ্রন্থি পিটুইটারি। সম্মুখ ভাগের প্রধান হরমোন ও কাজ হলো: গ্রোথ হরমোন—বৃদ্ধি ও বিপাক; TSH—থাইরয়েডকে উদ্দীপিত করা; ACTH—অ্যাড্রিনাল কর্টেক্সে প্রভাব; FSH ও LH—জননগ্রন্থির কার্য ও জননপ্রক্রিয়া; প্রোল্যাক্টিন—দুধ উৎপাদনে সহায়তা। সবগুলো হরমোনের কাজ শুধু দৈহিক বৃদ্ধি নয়।

পশ্চাৎ ভাগে সঞ্চিত ও সেখান থেকে রক্তে মুক্ত ADH ও অক্সিটোসিন মূলত হাইপোথ্যালামাসে তৈরি হয়। ADH কিডনিতে পানি পুনঃশোষণে সাহায্য করে। অক্সিটোসিন জরায়ুর সংকোচন ও দুধ নির্গমনে সাহায্য করে; জরায়ুর প্রসারণ ঘটানো তার প্রত্যক্ষ কাজ নয়। মানুষের মধ্যবর্তী অংশ সুস্পষ্ট বড় স্বতন্ত্র কার্যকর ভাগ নয়; MSH-এর অর্থ মেলানোসাইট-উদ্দীপক হরমোন, মেলানোসাইট নামের কোষ নয়।

পিটুইটারি হাইপোথ্যালামাস ও হরমোনীয় প্রতিক্রিয়া-নিয়ন্ত্রণের অধীনে কাজ করে; একে গুরুত্বপূর্ণ বলা হলেও সব অন্তঃক্ষরা গ্রন্থির স্বাধীন সর্বময় নিয়ন্ত্রক বলা ঠিক নয়।

দৃশ্যকল্প-১: সুরুজ মিঞা একজন দিনমজুর। দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতেই তাকে ভীষণ পরিশ্রম করতে হয়। অন্যদিকে নেহাল পরীক্ষায় ১ম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।

দৃশ্যকল্প-২ : ফরিদ কলেজের বার্ষিক ক্রীড়ায় অংশ নিতে ব্যর্থ হয়। এতেসে মনে কষ্ট পায়। তার রক্তচাপ বেড়ে যায় এবং গলা শুকিয়ে যায়।

৪. প্রেষণা কী?
যূথচারিতা একটি শক্তিশালী সামাজিক প্রেষণা কেন?
দৃশ্যকল্প-২ এ ফরিদের ক্ষেত্রে আবেগের উল্লিখিত দৈহিক পরিবর্তনগুলো ছাড়া তিনটি পরিবর্তন ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এ সুরুজ ও নেহালের অনুভূত প্রেষণার তুলনামূলক বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
প্রেষণা হলো এমন আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহসমূহ, যা প্রাণীকে কর্মে উদ্দীপ্ত বা সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে ।
(খ)
যূথচারিতা বা সঙ্গপ্রিয়তা হলো অন্যদের সঙ্গে থাকা ও দলভুক্ত হওয়ার প্রবণতা। পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে অভিজ্ঞতা এ প্রবণতাকে গড়ে তোলে; নিরাপত্তা, সহায়তা, স্নেহ ও গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষা একে শক্তিশালী করে। তাই পাঠ্যবইয়ে একে সামাজিক প্রেষণা হিসেবে আলোচনা করা হয়। তবে সামাজিক সংযুক্তির জৈবিক ভিত্তিও আছে; একে সম্পূর্ণ জন্মগত ভিত্তিহীন বা শুধু শেখানো প্রবৃত্তি বলা অতিসরল।
(গ)

দৃশ্যকল্প-২ এ ফরিদ কলেজের বার্ষিক ক্রীড়ায় অংশ নিতে ব্যর্থ হয় এবং সে মনে কষ্ট পায় । এতে রক্তচাপ বেড়ে যাওয়া ও গলা শুকিয়ে যাওয়ার মতো দৈহিক পরিবর্তন পরিলক্ষিত হয়। এগুলো ছাড়াও আবেগের আরো তিনটি পরিবর্তন নিচে তুলে ধরা হলো-

১. হৃৎপিণ্ডের পরিবর্তন : আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। অর্থাৎ আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত হতে দ্রুততর হয় ।

২.শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুরিয়ে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়।

৩. ঘর্ম নিঃসরণ : তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। কোন ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে।

এগুলো তীব্র আবেগে সম্ভাব্য পরিবর্তন; প্রতিটি আবেগে সবার হৃদস্পন্দন বাড়ে বা প্রচুর ঘাম হয়—এমন নয়। সুস্থ সাময়িক প্রতিক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে হৃদযন্ত্রের অস্বাভাবিকতা বলা যাবে না।

(ঘ)

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সুরুজ মিয়া ও নেহালের অনুভূত প্রেষণা দুটি হলো যথাক্রমে মৌলিক জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণাভুক্ত কৃতি প্রেষণা ৷

প্রাণী মাত্রই ক্ষুধা একটি মৌলিক জৈবিক প্রেষণা। প্রাণী যখন শরীরে খাদ্যের চাহিদা অনুভব করে তখন তাকে ক্ষুধা বলা হয়। জন্মের পর থেকেই প্রাণী ক্ষুধার তাড়না অনুভব করে এবং মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত এই প্রেষণাটি আবর্তিত হতে থাকে। প্রাণী খাদ্য গ্রহণের মধ্য দিয়ে দৈহিক পুষ্টি, দেহ শক্তি ও কর্ম শক্তি যোগায়। খাদ্যের অভাববোধ থেকে ক্ষুধার অনুভূতি জাগে। উদ্দীপকের সুরুজ মিঞার উক্ত জৈবিক প্রেষণার তাড়নায় কঠোর পরিশ্রম করছে।

অন্যদিকে, নেহাল পড়াশোনায় ভালো । সে কঠোর পরিশ্রম করে ক্লাসে প্রথম হওয়ার জন্য । তার মধ্যে সামাজিক প্রেষণার ‘কৃতি প্রেষণা' লক্ষ করা যায় । কারণ কৃতি প্রেষণা মানুষকে প্রতিযোগী করে তোলে । ফলে মানুষ তার লক্ষ্য অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়।

তাই বলা যায় যে, সুরুজ ও নেহালের অনুভূত প্রেষণা দুটি ভিন্ন শ্রেণিভুক্ত।

দিনাজপুর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।