চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৫

এইচএসসি · মনোবিজ্ঞান ২য় পত্র

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

**দৃশ্যকল্প-১ : **আরমান এর বয়স ১০ বছর ৬ মাস হলেও সে ১২ বছর ৮ মাস বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে।
দৃশ্যকল্প-২:

**

বুদ্ধি অভীক্ষা → বাম শাখা ক; ডান শাখা দলগত।

**

১. বুদ্ধ্যঙ্ক কী?
IQ নির্ণয়ের জন্য মানসিক বয়স গুরুত্বপূর্ণ কেন?
দৃশ্যকল্প-১ এ আরমানের IQ নির্ণয় কর।
দৃশ্যকল্প-২-এর “ক” চিহ্নিত স্থানের ধরনগুলোর তুলনামূলক বিবরণ দাও।
সমাধান ও উত্তর
(ক)
IQ-এর পূর্ণরূপ Intelligence Quotient, বাংলায় বুদ্ধ্যাঙ্ক। পুরোনো অনুপাতভিত্তিক পদ্ধতিতে $IQ=(MA/CA)\times100$; $MA$ মানসিক এবং $CA$ প্রকৃত বয়স। আধুনিক অভীক্ষায় সাধারণত সমবয়সী মানদণ্ডভিত্তিক স্কোর ব্যবহৃত হয়।
(খ)

জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে প্রকৃত বয়স বলা হয় এবং কেউ সে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাই হলো তার মানসিক বয়স। বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন হয়, কেননা বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের জন্য ব্যক্তির মানসিক বয়সকে প্রকৃত বয়স দ্বারা ভাগ দিয়ে ১০০ দ্বারা গুণ করা হয়।

বুদ্ধ্যঙ্কের সূত্র হলো- বুদ্ধ্যঙ্ক $=\frac{\text { মানসিক বয়স }}{\text { প্রকৃত বয়স }} \times$ ১০০

সুতরাং বলা যায়, উপরের পুরোনো অনুপাতভিত্তিক পদ্ধতিতে মানসিক বয়স প্রয়োজন; সব আধুনিক মানদণ্ডভিত্তিক IQ-তে আলাদা মানসিক বয়সের অনুপাত লাগে না। এজন্য বুদ্ধ্যঙ্ক (IQ) নির্ণয়ের জন্য মানসিক বয়স প্রয়োজন।

(গ)

দেওয়া আছে,
আরমানের প্রকৃত বয়স = ১০ বছর ৬ মাস
অর্থাৎ (১০ × ১২) মাস + ৬ মাস
= ১২৬ মাস
আরমানের মানসিক বয়স = ১২ বছর ৮ মাস
= (১২ × ১২) মাস + ৮ মাস
= ১৪৪ + ৮ মাস
= ১৫২ মাস

সুতরাং আরমানের বুদ্ধ্যঙ্ক, $\mathrm{IQ}=\frac{\text { মানসিক বয়স }}{\text { প্রকৃত বয়স }} \times$ ১০০
$=\frac{১৫২}{১২৬} \times ১০০$
= ১২০.৬৩
সুতরাং আরমানের বুদ্ধ্যঙ্ক = ১২০.৬৩।

(ঘ)

দৃশ্যকল্প ২ এর ক চিহ্নিত অংশটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষাকে নির্দেশ করে।
যে সকল বুদ্ধি অভীক্ষার সাহায্যে একই সাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় সে সকল অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়। এর জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। তিনি অভীক্ষার্থীর ওপর নির্দিষ্ট অভীক্ষা পরিচালনা করেন এবং অভীক্ষার্থীর প্রক্রিয়াসমূহ রেকর্ড করেন। এ ধরনের অভীক্ষা পরিচালনায় বেশি সময় লাগতে পারে এবং ব্যয় বেশি হয়, তবে ব্যবহার বেশি হলেও প্রয়োজনভেদে ব্যক্তিভিত্তিক বা দলগত অভীক্ষা উপযোগী; একটি সর্বদা বেশি গ্রহণযোগ্য নয়। উনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি সরকারের নির্দেশক্রমে আলফ্রেড বিনে ও তার সহযোগী থিওডোরসিমো ১৯০৫ সালে প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি ও অভীক্ষা তৈরি করেন। এই অভীক্ষাটি পরবর্তীতে বিনে-সিমো অভীক্ষায় নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে স্টার্নফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষার চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়।
বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য বহুল ব্যবহৃত একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা হলো ওইয়েকসলার বুদ্ধি অভীক্ষা। যা ১৯৩৯ সালে প্রণীত হয়।

তুলনায়, বিনে–সিমোঁ ছিল শিশুদের শিক্ষাগত সহায়তার প্রয়োজন মূল্যায়নে বয়সস্তরভিত্তিক প্রাথমিক ঐতিহাসিক অভীক্ষা। স্ট্যানফোর্ড–বিনে তার পরবর্তী মানসম্মত রূপান্তর ও সংস্করণের ধারায় বিভিন্ন জ্ঞানগত দক্ষতা মূল্যায়ন করে। ওয়েক্সলার ধারায় বয়সোপযোগী পৃথক স্কেল ও একাধিক দক্ষতার স্কোর ব্যবহৃত হয়; সব সংস্করণের উপ-অভীক্ষা বা বয়সসীমা এক নয়। তিনটিই ব্যক্তিভিত্তিক মূল্যায়নের ধারার উদাহরণ, তবে আধুনিক প্রয়োগে নির্দিষ্ট সংস্করণ ও মানদণ্ড জরুরি।

**দৃশ্যকল্প-১: **মাসুম গোলগোল ও মেদবহুল দেহের অধিকারী। সে সহজেই আনন্দিত হয়। আবার বিষাদগ্রস্থ হয়ে পড়ে।
**দৃশ্যকল্প-২: **

**

প্রক্ষেপণমূলক অভীক্ষা → বাম শাখা A; ডান শাখা B।

**

২. ব্যক্তিত্ব কী?
ব্যক্তিত্ব মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এ মাসুমের মধ্যে ব্যক্তিত্বের যে ধরন লক্ষণীয় তা ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে A ও B এর গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।
(খ)
ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়নের প্রয়োজনীয়তা অনেক। ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের প্রচেষ্টা অতীতকাল থেকেই চলে আসছে। আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিত্বের মূল্যায়ন পরিমাপ করে থাকি। সঠিক কাজের জন্য সঠিক লোক বাছাই করার জন্য, বিভিন্ন পেশায় উপযুক্ত কর্মী নিয়োগের জন্য, মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিত্বের মূল্যায়নের প্রয়োজন রয়েছে। আমাদের দেশের লোকপ্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রভৃতি ক্ষেত্রে অফিসার নির্বাচনের জন্য মনোবৈজ্ঞানিক অভীক্ষা বিশেষত ব্যক্তিত্বের অভীক্ষা এক বিশেষ ভূমিকা পালন করে আসছে।
(গ)

দৃশ্যকল্প-১ এ মাসুমের মধ্যে ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী সাইক্লোয়েড শ্রেণির ব্যক্তিত্ব লক্ষণীয়।
সাইক্লোয়েড মেজাজের ব্যক্তি কখনো অতি বিষণ্ণ, আবার কখনো অতি উল্লাসিত থাকে। এ ধরনের মেজাজের ব্যক্তিদের মধ্যে ম্যানিক-ডিপ্রেসিভ সাইকোসিস নামক একপ্রকার ব্যাধি লক্ষ করা যায়। এ শ্রেণির লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এবং এরা সামাজিক, উত্তেজনাপ্রবণ, বাস্তববাদী ও সহিষ্ণু হয়ে থাকে। সাইক্লোয়েড ব্যক্তিরা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। উদ্দীপকের মাসুমের মধ্যেও উক্ত সাইক্লোয়েড ব্যক্তিত্ব বিদ্যমান। কারণ সে মেদবহুল ও গোলগাল ধরনের এবং সহজেই আনন্দিত বা বিষাদগ্রস্ত হয়ে পড়ে, যা উপরে বর্ণিত বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, মাসুম ক্রেৎসমারের সাইক্লোয়েড ব্যক্তিত্বের অধিকারী।

এটি ক্রেৎসমারের ঐতিহাসিক শরীর-মেজাজ সম্পর্কের বর্ণনা; শরীর গোলাকার বা মেজাজ ওঠানামা করলেই bipolar disorder বা অন্য রোগ নির্ণয় করা যায় না। ক্লিনিক্যাল মূল্যায়নের প্রয়োজনীয় সময়কাল, তীব্রতা ও অন্যান্য তথ্য উদ্দীপকে নেই।

(ঘ)

উৎসের গৃহীত ক্রমে A ও B-কে যথাক্রমে রোরশাক ও কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা ধরা হয়েছে। ছবিতে দুটি শাখাই নামহীন, তাই নির্দিষ্ট ক্রম নিশ্চিত নয়।
**রোশাক কালির ছাপ অভীক্ষা: **রোশাক অভীক্ষায় বিভিন্ন আকৃতি ও বর্ণের ১০টি কালির ছাপ ব্যবহার করা হয়। এর মধ্যে ৫টি কালির ছাপ কালো ও ধূসর বর্ণের, ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন। পরীক্ষণপাত্রকে একসঙ্গে একটি কার্ড দেখানো হয়। পরীক্ষণপাত্র কার্ড দেখে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকে তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যথা-
১. পরীক্ষণপাত্র কর্তৃক প্রতিটি কার্ডের সামগ্রিক বর্ণনা এবং কোনো কোনো কার্ডের আংশিক বর্ণনা প্রদান।
২. ছবির রং, আকৃতি বা অন্যকিছু প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করা।
৩. মানুষের ছবি, জীবজন্তুর ছবি বা অন্য কিছুর ছবির বর্ণনা।
**কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা: **TAT-এর মূল সেটে৩১টি কার্ড, যার একটি ফাঁকা; প্রচলিত কিছু প্রয়োগে২০টি নির্বাচিত কার্ড ব্যবহৃত হয়। ছবিগুলো দ্ব্যর্থবোধক। অভীক্ষার্থীর সামনে এক এক করে কার্ডগুলো উপস্থাপন করা হয়। ছবিগুলোর নানারকম ব্যাখ্যা সম্ভব। অভীক্ষার্থীকে প্রতিটি ছবি দেখে একটি করে গল্প বলতে বা লিখতে বলা হয়। গল্প লিখবার ধারা হবে-ছবিতে কী ঘটছে, লোকগুলো কী ভাবছে, কাহিনীর সৃষ্টি হয় কীভাবে * এবং কাহিনীর পরিণতি কী হবে। ছবি দেখে গল্প রচনার মধ্যে অভীক্ষার্থীর অভিজ্ঞতা ও প্রবণতার প্রতিফলন অনুসন্ধান করা হয়।
পরীক্ষার্থীর বা পরীক্ষণপাত্রের গল্পগুলোতে নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ করে সাফল্যাঙ্ক প্রদান করা হয়:
১. গল্পের স্টাইল, দৈর্ঘ্য, ভাষা, মৌলিকতা, বিষয়বস্তুর বৈচিত্র্য, সংগঠন ক্ষমতা ইত্যাদি।
২. গল্পের মূল বক্তব্য, ব্যর্থতা, দ্বন্দ্ব, পিতামাতার কর্তৃত্ব ইত্যাদি।
৩. গল্পের উপসংহারের সঙ্গে অন্যান্য অংশের সম্পর্ক।
৪. একাত্তীকরণ, নায়ক নির্বাচন ইত্যাদি।
৫. কর্তৃত্বসম্পন্ন ব্যক্তি ও যৌন সম্পর্কে ব্যক্তির প্রতিক্রিয়া।

উভয় পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষিত প্রয়োগ ও নির্দিষ্ট scoring-এর সীমা বোঝা জরুরি; শুধু উত্তর বা গল্প থেকে সব ব্যক্তিত্ব/রোগ নিশ্চিত করা যায় না। উৎসে রোরশাকের তিনটি প্রধান প্রতিক্রিয়া-দিকের আলোচনা আছে, আধুনিক সব scoringপদ্ধতি কেবল তিনটিতে সীমাবদ্ধ নয়।

দৃশ্যকল্প-১: কর্মভারের লক্ষণ → বাম A; ডান মানসিক।

দৃশ্যকল্প-২: কর্মভার নিরসনের উপায় → বাম থেকে ডানে C; কর্মানুসূচি; D।

৩. কর্মভার কী?
'জলে কুমির, ডাঙ্গায় বাঘ'- কে কোন ধরনের দ্বন্দ্ব বলা হয় এবং কেন?
দৃশ্যকল্প-১ এ 'A' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ 'C' এবং 'D' এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া। বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা।
(খ)
'জলে কুমির ডাঙ্গায় বাঘকে' বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
এ ধরনের দ্বন্দ্বে একজন ব্যক্তি একই সময়ে প্রায় সমশক্তিসম্পন্ন দুটি বিকর্ষণমূলক বা ঋণাত্মক (-) বৈশিষ্ট্যসম্পন্ন লক্ষ্যের দ্বারা তাড়িত হয়। দুটি অপছন্দনীয় লক্ষ্যের মধ্যে থেকে তাকে বাধ্য হয়ে যেকোনো একটিকে বেছে নিতে হবে। অর্থাৎ "জলে কুমির ডাঙ্গায় বাঘ” প্রবাদটি এক্ষেত্রে প্রযোজ্য।
**উদাহরণস্বরূপ: **একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।
(গ)
দৃশ্যকল্প-১ এর A চিহ্নিত অংশটি হলো কর্মভার লক্ষণের অন্তর্ভুক্ত দৈহিক কর্মভার।
কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, ক্লান্তি বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া ও দীর্ঘক্ষণ কাজ করার ফলে মানসিক অবসাদ তৈরি হওয়া। কর্মভারের প্রকারভেদের মধ্যে দৈহিক কর্মভার অন্যতম যা উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তুলে ধরা হয়েছে। দৈহিক কর্মভারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- এর ফলে কতগুলো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যা ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে পারে।
দৈহিক কর্মভারের লক্ষণসমূহ হলো-
শরীর ক্লান্ত লাগা, মাথাভার লাগা, মাথাব্যথা হওয়া, তৃষ্ণার্ত হওয়া, হার্টবিট বেড়ে যাওয়া। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারা। কাজের গতি কমে যাওয়া, শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া, ঘুম ঘুম ভাব, চোখ ব্যথা, প্রকৃতি শারীরিক লক্ষণসমূহ কর্মভারের ফলে প্রকাশ পায়।
(ঘ)

দৃশ্যকল্প-২ এর C ও D চিহ্নিত অংশ উৎসের গৃহীত ক্রমে কর্মভার নিরসনের কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন ও কর্ম পুনর্বিন্যাস পদক্ষেপকে ইঙ্গিত করছে। নিচে এদের বিবরণ তুলে ধরা হলো-

**১. কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন: **কাজের পরিবেশ ক্লান্তির ওপর প্রভাব ফেলতে পারে; কাজের ধরন, বিশ্রাম ও ব্যক্তিগত অবস্থাও ভূমিকা রাখে। কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন করে ব্যক্তির কর্মভার লাঘব করা যায়। যেমন- পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা, তাপমাত্রা স্বাভাবিক রাখা, শব্দ দূষণ রোধ করা। অপর্যাপ্ত আলোতে দীর্ঘসময় কাজ করলে ব্যক্তির চোখে সমস্যা হতে পারে, যা কর্মদক্ষতা উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধিতে বাধা প্রদান করে। কলকারখানায় বায়ু চলাচলের ব্যবস্থা না রাখলেও ব্যক্তি অস্বস্তির সম্মুখীন হয়। তাই কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে।
২. কর্ম পুনর্বিন্যাস: কর্ম পুনর্বিন্যাস বলতে বোঝায় কোনো কর্মকে এমনভাবে পরিকল্পনা করা, যাতে কর্মীর দক্ষতা, কর্মসন্তুষ্টি ও উৎপাদন বৃদ্ধি পায়। পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মের একঘেয়েমি দূর করার চেষ্টা করা হয়। কর্মীর জন্য কোনো বিশেষ কাজ এমনভাবে পুনর্বিন্যাস করা উচিত যাতে কর্ম সম্পাদন করতে কর্মী পূর্ণমাত্রায় তার কর্মক্ষমতা প্রয়োগ করতে পারে।

উৎসের ছকে C/D নামহীন; পরিবেশ উন্নয়ন বনাম পুনর্বিন্যাসের নির্দিষ্ট ক্রম শুধু অবস্থান থেকে নিশ্চিত নয়। পরিবেশ উন্নয়ন ভৌত পরিস্থিতি বদলায়, পুনর্বিন্যাস কাজের সংগঠন/বৈচিত্র্য বদলায়; দুইটি পরস্পর পরিপূরক হতে পারে।

দৃশ্যকল্প-১: বামে (+) ← ব্যক্তি → ডানে (+)।

দৃশ্যকল্প-২: মাঝের ব্যক্তির ডান পাশে উপরে (+)-এর দিকে ব্যক্তি থেকে তির; ডান পাশে নিচে (−) থেকে ব্যক্তির দিকে তির। ব্যক্তির বাম পাশে আলাদা (+) ও (−) ঘর আছে, কিন্তু সেগুলোর সংযোগকারী তির দেখা যায় না।

৪. মানসিক চাপ কী?
হতাশার উৎস ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এর চিত্রটির ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ চিহ্নিত কর এবং এর মোকাবেলার উপায়সমূহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
দৈনন্দিন জীবনের নানাবিধ চাহিদা অথবা মিথস্ক্রিয়ায় সৃষ্ট নানাবিধ সমস্যা মোকাবেলায় ব্যক্তির মধ্যে যে শারীরিক ও মানসিক প্রক্রিয়াগত পীড়নমূলক অবস্থা তৈরি হয় তাই হলো মানসিক চাপ।
(খ)

লক্ষ্যপূরণে বাধা সৃষ্টি করে এমন অবস্থা থেকে হতাশা বা frustration হতে পারে। পাঠ্যবর্ণনায় পরিবেশগত বাধা, ব্যক্তির নিজের অবস্থা-সম্পর্কিত বাধা ও দ্বন্দ্বের আলোচনা আছে।

যেমন, যাত্রাপথে যানবাহন নষ্ট হওয়া পরিবেশগত বাধা; দক্ষতা ও কাজের চাহিদার অমিল কোনো লক্ষ্য কঠিন করতে পারে; দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্তে অসুবিধা দ্বন্দ্ব তৈরি করতে পারে।

চেহারা বা প্রতিবন্ধিতাকে হেয় করা নয়; প্রবেশগম্যতা, সহায়ক উপকরণ ও সুযোগের অভাবও বাধা হতে পারে। একই ঘটনায় সবার প্রতিক্রিয়া এক নয় এবং frustration-কে learned helplessness বা ক্লিনিক্যাল বিষণ্নতার সমার্থক ধরা যাবে না।

(গ)
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর চিত্রে দ্বন্দ্বের প্রকারভেদের মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে ইঙ্গিত করছে। পরস্পরবিরোধী দুটি শক্তির মুখোমুখী এবং কার্যকরী অবস্থানকে দ্বন্দ্ব বলে। দ্বন্দ্বের মধ্যে অন্যতম একটি শ্রেণিবিভাগ হলো আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব, যা উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তুলে ধরা হয়েছে।
এ ধরনের দ্বন্দ্বে দুটি আকর্ষণীয় বা ধনাত্মক (+) বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষ্যবস্তু সমান শক্তিতে একই সময়ে ব্যক্তিকে আকর্ষণ করে। এক্ষেত্রে ব্যক্তিকে কেবলমাত্র যেকোনো একটি লক্ষ্যকে গ্রহণ করতে হবে। দুটিকে একই সঙ্গে গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ, আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু উপস্থিত থাকে এবং সমান আকর্ষণীয়।
(ঘ)

উৎসের প্রত্যাশিত পরিচয় দ্বৈত আকর্ষণ–বিকর্ষণ দ্বন্দ্ব। কিন্তু ছবিতে ব্যক্তির ডানদিকের +/− জোড়ার তির স্পষ্ট হলেও বামদিকের +/− জোড়ার সঙ্গে ব্যক্তির সংযোগ নেই। তাই দুটি সম্পূর্ণ বিকল্প ও তাদের সম্পর্ক নিশ্চিতভাবে উদ্ধার করা যায়নি; পরিচয়টি শর্তসাপেক্ষ। মানসিক চাপ মোকাবেলা করার কৌশলসমূহ নিচে বর্ণনা করা হলো-

১. চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন: চাপমূলক পরিস্থিতিকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। প্রকৃত সমস্যাটিকে চিহ্নিত করতে হবে এবং নিজের মধ্যে প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন সাধন করতে হবে। পরিশেষে নব উদ্যমে সর্বশক্তি প্রয়োগ করে সমস্যার সমাধানে আত্মনিয়োগ করা। অর্থাৎ চাপমূলক যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সরাসরি সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। সরাসরি মোকাবিলার সাথে উপরোক্ত বিষয়গুলো জড়িত রয়েছে। যে চাপমূলক পরিস্থিতি ব্যক্তি ভোগ করছে সেটিকে উপরোক্তভাবে সরাসরি মোকাবিলা করতে হবে।
**২. পশ্চাৎপসারণ: **যে সমস্যাজনক পরিস্থিতি ব্যক্তির জন্য মানসিক চাপের সৃষ্টি করেছে, তা যদি সমাধান করা ব্যক্তির পক্ষে সম্ভব না হয়, তবে নিজেকে সে ঐ পরিস্থিতি থেকে সরিয়ে নিতে পারে বা অপসারণ করতে পারে। ব্যক্তি পরিস্থিতি ও স্বীয় দক্ষতাকে বাস্তব দৃষ্টিতে যাচাই করে এ যথার্থ পদক্ষেপ গ্রহণ করে।
৩. সমঝোতা: সমঝোতার মাধ্যমে আমরা মানসিক চাপ থেকে রেহাই পেতে পারি। ব্যক্তি সমস্যাজনক পরিস্থিতির কিছুটা পরিবর্তন করে এবং নিজের অভ্যন্তরীণ অবস্থার কিছু পরিবর্তন এনে পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করা যেতে পারে। এক্ষেত্রে ব্যক্তির স্বীয় দক্ষতা ও যোগ্যতা এবং বিরাজমান পরিস্থিতিকে বাস্তব দৃষ্টিতে করে এ সমঝোতার পদক্ষেপ নেয়া হয়।
৪. আত্মরক্ষামূলক কৌশল: প্রকৃত সমস্যার সমাধান না করে কিছু কৌশল প্রয়োগ করে মানসিক চাপের কবল থেকে ব্যক্তি আত্মরক্ষা করার যে প্রচেষ্টা তাকে আত্মরক্ষামূলক কৌশল বলা হয়।
আত্মরক্ষামূলক কৌশল বিভিন্ন রকমের হয়ে থাকে। কয়েকটি উল্লেখযোগ্য কৌশল হলো- অবদমন, অপব্যাখ্যান, প্রতিক্রিয়া সংগঠন, প্রত্যাবৃত্তি, অপস্থাপন ইত্যাদি।

দুটি বিকল্পে ভালো-মন্দ দিক থাকলে তথ্য সংগ্রহ, অগ্রাধিকার ঠিক করা, নিরাপদ পরামর্শ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত সহায়ক হতে পারে। কল্পিত অনুপস্থিত তির বা লক্ষ্য যোগ করা হয়নি; প্রতিরক্ষা কৌশলের তালিকা সব পরিস্থিতিতে সুপারিশ নয়।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।