দিনাজপুর বোর্ড ২০২৫

এইচএসসি · মনোবিজ্ঞান ২য় পত্র

দিনাজপুর বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দৃশ্যকল্প-১: বিভিন্ন মানসিক ক্ষমতার মধ্যে এমন একটি মানসিক ক্ষমতা আছে যার সাহায্যে মানুষ যুক্তিপূর্ণভাবে চিন্তা এবং উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারে। এটিকে শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা বলে বিবেচনা করা হয়।
দৃশ্যকল্প-২: মনোবিজ্ঞানী রীমাকে একাকী কিছু সমস্যার সমাধান করতে দিলেন। অন্যদিকে, সীমাকে তার সমবয়সী কয়েকজনের সাথে কিছু সমস্যার সমাধান করতে দিলেন। এভাবে মনোবিজ্ঞানী রীমা এবং সীমার বুদ্ধি পরিমাপ করলেন।
১. মেধা কী?
বুদ্ধির বিকাশে পরিবেশ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
দৃশ্যকল্প-১ এ উল্লেখিত মানসিক ক্ষমতাটি ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
Witty মেধার সংজ্ঞায় বলেছেন- “তারাই বুদ্ধিদীপ্ত শিশু যাদের কার্যাবলি যেকোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং সংগতিপূর্ণ।”
(খ)

বুদ্ধির বিকাশে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া যায় তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। এ ক্ষেত্রে কিংসলি ডেভিস ইসাবেলা নামে এক শিশুর উল্লেখ করেছেন। ইসাবেলা তার শ্রবণ ও কথন-প্রতিবন্ধী মায়ের সাথে সাড়ে ছয় বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। দেখা যায় যে সাড়ে ছয় বছরে ইসাবেলার মানবিক গুণাবলি তেমন বিকশিত হয়নি। পরবর্তীতে প্রশিক্ষণের ফলে দু'বছরের শেষে ভালোভাবে কথা বলতে শেখে এবং তার বুদ্ধ্যঙ্ক বেড়ে যায় তিন গুণ। এ থেকেই বুঝা যায় বুদ্ধির বিকাশে পরিবেশের যথেষ্ট প্রভাব রয়েছে।

ইসাবেলার বিবরণটি ঐতিহাসিক কেস-উদাহরণ; নির্দিষ্ট স্কোর বা তিন গুণ বৃদ্ধির দাবি একক কেসের তথ্য হিসেবে যাচাইসাপেক্ষ, পরিবেশের সবার ওপর একই প্রভাবের প্রমাণ নয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগ ও ব্যক্তিভেদ একসঙ্গে বিবেচ্য।

(গ)

দৃশ্যকল্প-১ এ উল্লেখিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি। নিচে তা
ব্যাখ্যা করা হলো-
বুদ্ধিদীপ্ত শিশুরাই মেধাবী। এই বুদ্ধিদীপ্ত ও মেধাবী শিশু বা শিক্ষার্থীরা রাজনীতি, দর্শন, সাহিত্য, বিজ্ঞান কিংবা জীবনের যেকোনো ক্ষেত্রে এক বিশেষ অবস্থানে থাকে। মেধাবী ও বুদ্ধিদীপ্ত শিশুরা বিভিন্ন বৈশিষ্ট্যের দিক দিয়ে সাধারণ শিশুদের চেয়ে অধিকতর উৎকর্ষতার পরিচয় দিয়ে থাকে। মেধাবী ও বুদ্ধিদীপ্ত শিশুদের আচরণগত নানা রকম বৈশিষ্ট্য দেখা যায়, যেমন-
১. এদের ভাষাগত বিকাশ খুব দ্রুত হয়।
২. এরা তাড়াতাড়ি লিখতে, পড়তে এবং গুণতে শেখে।
৩. এরা পড়া মুখস্ত না করে অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে।
৪. প্রবল কৌতূহল প্রবণ হয়ে থাকে।
৫. এরা প্রখর স্মৃতিশক্তির অধিকারী ও চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে।
৬. এরা খুব কম বয়সে যুক্তিপূর্ণ ভাবে কথা বলে।

উদ্দীপকে দেখা যায়, বিভিন্ন মানসিক ক্ষমতার মধ্যে এমন একটি মানসিক ক্ষমতার কথা বলা আছে যার সাহায্যে মানুষ যুক্তিপূর্ণভাবে চিন্তা এবং উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারে। এ ক্ষমতাটি বুদ্ধিকে নির্দেশ করে এবং বুদ্ধিদীপ্ত শিশুরাই মেধাবী বলে পরিচিত হয়।

উদ্দীপকের মূল ধারণা বুদ্ধি—যুক্তি, শেখা ও উদ্দেশ্যপূর্ণ সমস্যা সমাধানের সামর্থ্য। উচ্চ দক্ষতার সব শিশুর ভাষা, শিক্ষা ও আবেগ একই গতিতে বিকশিত হয় না; তালিকার সব লক্ষণ থাকা আবশ্যক নয়। সাধারণ বুদ্ধি এবং বিশেষ ক্ষেত্রে মেধা বা প্রতিভা পুরোপুরি এক ধারণা নয়।

(ঘ)

দৃশ্যকল্প-২ এ উল্লেখিত রীমা ও সীমার বুদ্ধি পরিমাপে প্রয়োগকৃত অভীক্ষাগুলো হলো ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা ও দলগত বুদ্ধি অভীক্ষা। এ দুই ধরনের অভীক্ষার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ ছকে উপস্থাপন করা হলো-

তুলনা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা দলগত বুদ্ধি অভীক্ষা
পরিচালনা সাধারণত একজন করে অভীক্ষা নেওয়া হয় একই সময়ে বহুজনকে অভীক্ষা দেওয়া যায়
সময় বহুজনকে আলাদাভাবে দিতে মোট সময় বেশি লাগতে পারে একসঙ্গে নেওয়ায় প্রশাসনিক সময় সাশ্রয় হতে পারে
ব্যয় জনপ্রতি পরীক্ষকের সময় ও ব্যয় বেশি হতে পারে বহুজনকে একসঙ্গে দেওয়ায় জনপ্রতি ব্যয় কমতে পারে
দক্ষতা অভীক্ষার নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা দরকার এখানেও উপযুক্ত প্রশিক্ষণ দরকার; প্রয়োজন অভীক্ষাভেদে বদলায়
নির্ভরযোগ্যতা অভীক্ষার মান, মানকীকরণ ও প্রয়োগের ওপর নির্ভর করে দলগত বলেই কম নির্ভরযোগ্য—এমন সাধারণ সিদ্ধান্ত ঠিক নয়
ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত যোগাযোগ ও আচরণ পর্যবেক্ষণের সুযোগ বেশি দল বড় হলে প্রত্যেকের সঙ্গে আলাদা যোগাযোগের সুযোগ সীমিত

উদ্দীপকে ব্যক্তিভিত্তিক বনাম দলগত প্রয়োগের পার্থক্য আছে, নির্দিষ্ট অভীক্ষা বা তার উপ-অভীক্ষার নাম নেই। তাই নির্দিষ্ট উপ-অভীক্ষার তালিকা নিশ্চিত করা যাবে না। ব্যক্তিভিত্তিক মানে সাধারণত একজনকে মানসম্মতভাবে মূল্যায়ন; দলগত মানে একসঙ্গে অনেককে অভিন্ন নিয়মে দেওয়া। কোনোটি স্বয়ংক্রিয়ভাবে বেশি নির্ভরযোগ্য নয়; অনুমোদিত নির্দেশের বাইরে উত্তর বলে সাহায্য করা স্কোরের বৈধতা নষ্ট করতে পারে।

দৃশ্যকল্প-১: বিমল লেখাপড়া ও অন্যান্য কাজে খুবই ধীর। নিজের দৈনন্দিন কার্য সম্পাদনে তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। তার বুদ্ধ্যঙ্ক পরিমাপ করে ৬৮ পাওয়া গেল। দৃশ্যকল্প-২: বিভিন্ন বুদ্ধি অভীক্ষার মধ্যে এমন একটি বুদ্ধি অভীক্ষা আছে যেটিতে ভাষাগত এবং কর্মসম্পাদনমূলক উভয় উপ-অভীক্ষা রয়েছে।
২. 'CA' এর পূর্ণরূপ কী?
বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের কারণ কী?
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিমলের প্রতিবন্ধিকতার ধরন ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
CA এর পূর্ণরূপ হলো Chronological Age.
(খ)
বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের কারণ হলো বংশগতি ও পরিবেশের প্রভাব। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে, বংশগতি মানবীয় বুদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতি সূত্রে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে দেখা গেছে যে দুজন ব্যক্তির সম্পর্ক যদি খুব কাছাকাছি হয় তাহলে তাদের স্কোরে পরিসংখ্যানগত সাদৃশ্য থাকতে পারে; প্রত্যেক জোড়ার বুদ্ধ্যঙ্ক একই হবে না। এছাড়াও পারিবারিক পরিবেশসহ আরো অনেক সামাজিক উপাদান শিশুর বুদ্ধির বিকাশের সাথে জড়িত, যেমন- পিতা-মাতার শিক্ষা, পরিবারের অর্থনীতি ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান, সামাজিক পারিপার্শিকতা ইত্যাদি।
(গ)

বিমলের IQ ৬৮-কে উৎসের পুরোনো IQ-ভিত্তিক শ্রেণিতে মৃদু সীমায় রাখা হয়েছে। শেখা ও দৈনন্দিন কাজে সহায়তার প্রয়োজনও বর্ণিত আছে। তবে নির্দিষ্ট অভীক্ষার মানদণ্ড, অভিযোজনমূলক দক্ষতা ও বিকাশের ইতিহাস ছাড়া বর্তমান মূল্যায়নে মাত্রা নিশ্চিত নয়।

কার কত তত্ত্বাবধান লাগবে তা আলাদা করে নির্ধারণ করতে হয়। সবার জন্য নির্দিষ্ট ৮–১১ বছরের মানসিক বয়স, সামান্য লেখাপড়া বা তত্ত্বাবধানহীন জীবনের নিশ্চয়তা দেওয়া ঠিক নয়। উপযোগী শিক্ষা, যোগাযোগ ও দৈনন্দিন দক্ষতার সহায়তা প্রয়োজনভিত্তিক হবে।

(ঘ)

দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষাটি হলো ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা। নিচে এ অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ করা হলো-ওয়েক্সলার বয়স্ক বুদ্ধি অভীক্ষা একটি বহুল ব্যবহৃত ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা। এ অভীক্ষায় ভাষাগত ও কর্ম সম্পাদনমূলক উভয় ধরনের অভীক্ষা রয়েছে।
ভাষাগত মানক: এ মানকে ৬টি উপ-অভীক্ষা রয়েছে-
১. সাধারণ তথ্য: এ উপ-অভীক্ষায় ২৫ টি প্রশ্ন রয়েছে। একজন
প্রাপ্তবয়স্ক লোকের যেসব বিষয় জানা দরকার তার উপর ভিত্তি করেই এ প্রশ্নগুলো তৈরি করা হয়েছে।
২. সাধারণ বোধশক্তি: এখানে ১০টি প্রশ্ন রয়েছে। ব্যক্তির বিচারবুদ্ধি ও সাধারণ জ্ঞান যাচাইয়ের উদ্দেশ্যে এ প্রশ্নগুলো তৈরি করা হয়েছে।
৩. গাণিতিক যুক্তি: গণিত সম্পর্কীয় ২০টি প্রশ্ন রয়েছে। এখানে কাগজ-কলমের সাহায্য না নিয়ে মুখে মুখে উত্তর করতে হয়।
৪. সাদৃশ্য: এখানে মোট ১২টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নে দুটি বিষয়ের উল্লেখ আছে পরীক্ষার্থীর কাজ হলো বিষয় দুটির মধ্যে সাদৃশ্য নির্ণয় করা।
৫. শব্দার্থ: এখানে ৪২ টি শব্দ রয়েছে। শব্দগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো এবং পরীক্ষার্থীকে মৌখিকভাবে উত্তর দিতে হয়।
৬. সংখ্যা পরিসর এ উপ-অভীক্ষায় ৩ থেকে ৯ পর্যন্ত যেকোনো সংখ্যা পরীক্ষার্থীকে মৌখিকভাবে বলা হয় এবং এগুলো সঠিকভাবে বা উল্টোভাবে বলতে বলা হয়।
কর্ম সম্পাদনমূলক মানক: এ পুরোনো মানকে ৫টি উপ-অভীক্ষা আলোচিত হয়েছে-
১. ছবিপূরণ: ১৫ টি ছবি দেখানো হয় এবং অসম্পূর্ণ ছবিগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়।
২. ছবি সাজানো কতগুলো ছবি থাকে ছবিগুলোকে একটির পর একটি এমনভাবে সাজাতে হবে যেন এটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়।

৩.ব্লক ডিজাইন: কতগুলো কাঠের ব্লকের সাহায্যে দ্রুততার সাথে নির্দিষ্ট নকশার অনুরূপ নকশা তৈরি করতে বলা হয়।
৪.বস্তু গঠন : ক্ষুদ্র ক্ষুদ্র অংশবিশিষ্ট কতগুলো বস্তু থাকে, এগুলোর সাহায্যে একটি পরিপূর্ণ বস্তু তৈরি করতে হয়।
৫.সংখ্যা প্রতীক : ৯টি সংখ্যার সাথে ৯টি প্রতীক 'আছে। পরীক্ষার্থীকে সংখ্যা দেখানোর সাথে সাথে প্রদত্ত সংখ্যার সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক নির্দিষ্ট নিয়মে বসাতে বলা হয়।

এই ৬+৫ ও নির্দিষ্ট আইটেমসংখ্যা পুরোনো ওয়েকসলার সংস্করণের পাঠ্যবিবরণ; সব বয়স ও সংস্করণে এক নয়। ভাষাগত ও কর্মসম্পাদনমূলক কাজের উল্লেখ একা নির্দিষ্ট সংস্করণ নিশ্চিত করে না।

দৃশ্যকল্প-১: ব্যক্তিত্ব মূল্যায়নে প্রাচীনতম এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতি আছে। এই পদ্ধতিতে গবেষক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
দৃশ্যকল্প-২:

ফ্রয়েড এর মতবাদ অনুসারে ব্যক্তিত্ব গঠনের উপাদান

ছকের ক্রমে শাখা প্রদত্ত বিষয়
1 A
2 EGO
3 C
৩. ব্যক্তিত্ব কী?
ব্যক্তিত্ব মূল্যায়নের প্রশ্নমালা গুরুত্বপূর্ণ কেন?
দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'A' এবং 'C' এর তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ক্রাইডার ও তার সহযোগীদের মতে, "ব্যক্তিত্বকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করে।"
(খ)

ব্যক্তিত্বের মূল্যায়নে সবচেয়ে বেশি ব্যবহৃত অভীক্ষা হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিত্ব প্রশ্নমালার সাহায্যে ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলির মূল্যায়ন করা হয়। ব্যক্তির আত্মবিশ্বাস, অনুভূতি, উদ্বেগ, মানসিক স্বাস্থ্য ও উপযোগ, মূল্যবোধ, সামাজিকতা প্রভৃতি গুণাবলি এই অভীক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। ব্যক্তিত্ব নির্ণায়ক বহু সংখ্যক প্রশ্ন করার সমন্বয়ে এ অভীক্ষা গঠিত। সাধারণত হ্যাঁ-না বা সত্য-মিথ্যার সাহায্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়।

উত্তর কেবল সত্য-মিথ্যা নয়, মাত্রাভিত্তিক বিকল্পও হতে পারে। নির্ভরযোগ্যতা নির্দিষ্ট প্রশ্নমালা, মানদণ্ড ও উত্তরের সততার ওপর নির্ভর করে; একা প্রশ্নমালা থেকে সব অভ্যন্তরীণ গুণ বা রোগ নিশ্চিত নয়।

(গ)

দৃশ্যকল্প-১ এ বর্ণিত ব্যক্তিত্ব মূল্যায়নের পদ্ধতিটি হলো সাক্ষাৎকার। নিচে সাক্ষাৎকার পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ব্যক্তিত্বের মূল্যায়নে সাক্ষাৎকার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। বিভিন্নভাবে সাক্ষাৎকার নেয়া যেতে পারে, যেমন-

১. পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার: এ ধরনের সাক্ষাৎকারে কি কি প্রশ্ন করা হবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে এবং আলোচনার ধারা একটি সুনির্দিষ্ট গতিতে অগ্রসর হয়।

২. অনির্ধারিত সাক্ষাৎকার: এক্ষেত্রে আলোচনার গতি আগে থেকে নির্ধারণ করা থাকে না। অনির্ধারিত সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং উত্তরসমূহ খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারেন।

৩. চাপ মুলক সাক্ষাৎকার: তীব্র চাপমূলক পরিস্থিতিতে ব্যক্তি কী ধরনের আচরণ করে তার মূল্যায়নের জন্য চাপ মূলক সাক্ষাৎকার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।

৪. ক্লান্তিমূলক সাক্ষাৎকার: এ ধরনের সাক্ষাৎকারে সাক্ষাৎকার প্রদানকারিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত এবং ক্লান্ত করা হয়। ব্যক্তি ক্লান্ত এবং অবসন্ন হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থাসমূহ ভেঙে পড়বে এবং তার অসংগতিগুলো ধরা পড়বে

চাপ বা ক্লান্তি সৃষ্টি করে মানসিক প্রতিরোধ ভাঙলেই সত্য ব্যক্তিত্ব পাওয়া যাবে—এ নিশ্চয়তা নেই; এতে ফল বিকৃত ও ক্ষতির আশঙ্কা থাকতে পারে। উদ্দীপকে সাধারণ সাক্ষাৎকারের কথাই আছে, চাপ বা ক্লান্তি আরোপ করা হয়নি। সম্মতি, মর্যাদা, গোপনীয়তা এবং উপযুক্ত মানসম্মত প্রশ্ন-ব্যাখ্যা বজায় রাখা প্রয়োজন।

(ঘ)

দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের A এবং C যথাক্রমে The Id (আদিসত্ত্বা) এবং The Super Ego(অতি অহম) কে নির্দেশ করে। নিচে আদিসত্ত্বা ও অতি অহম-এর তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা হলো-
আদিসত্ত্বা: ফ্রয়েড এর মতে জন্মের সময় শিশুর ব্যক্তিত্বে থাকে শুধু
সুখের জন্য অবচেতন ধারণা। যে কল্পিত মানসিক কাঠামোতে এই ধারণাসমূহ অবস্থান করে তার নাম দিয়েছেন আদিসত্ত্বা। আদিসত্ত্বা সবসময় সুখের জন্য তার ধারণাগুলোর তাৎক্ষণিক সন্তুষ্টি পেতে চেষ্টা করে। আদিসত্ত্বা সুখ ভোগের নীতি অনুসরণ করে। সে কোনো সামাজিক রীতি, নীতি বা শিক্ষার ধার ধারে না। ফ্রয়েডের মতে আদিসত্ত্বা যে সুখ ভোগ করে তা টেনশন অপসারণের মাধ্যমে পাওয়া যায়। ফ্রয়েড দুটি পথের কথা নির্দেশ করেছেন যার মাধ্যমে আদিসত্ত্বা টেনশনের মাত্রা কমাতে চেষ্টা করে। একটি হলো প্রতিবর্ত ক্রিয়া এবং অপরটি হলো প্রাথমিক প্রক্রিয়ার চিন্তন।
অতি অহম: মানসিক কাঠামোর তৃতীয় ভাগটি হলো অতি অহম, যা
প্রায় ৫ বছর বয়স থেকে বিকশিত হতে শুরু করে। পিতা-মাতা এবং সমাজ থেকে যে নৈতিকতা ও মূল্যবোধ আমরা অর্জন করি তার ধারক ও বাহক হলো অতি অহম। এটি প্রকৃতপক্ষে দুটি অংশ নিয়ে গঠিত একটি অংশ হলো বিবেক- যা কতগুলো আচরণের বিরুদ্ধে নৈতিক বাধা প্রদান করে। অপরদিকে অপর অংশটি হলো অহম আদর্শ- এটি একজন ব্যক্তি আদর্শগতভাবে কি হতে পারে এবং কেমন আচরণ করা উচিত তার প্রতিচ্ছবি।
মূলত ফ্রয়েডের মনোগতীয় দৃষ্টিভঙ্গি অনুসারে আদিসত্ত্বা, অহম এবং অতি অহমের সমন্বয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে।

ছকে A ও C নামহীন; উৎসের ব্যাখ্যায় যথাক্রমে Id ও Superego ধরা হয়েছে। এগুলো ফ্রয়েডের তাত্ত্বিক মানসিক কাঠামো, পৃথক দৃশ্যমান অঙ্গ নয়। নির্দিষ্ট বয়সকে সব শিশুর জন্য কঠোর সীমা হিসেবে নেওয়া উচিত নয়।

দৃশ্যকল্প-১: রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণের জন্য মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন অস্পষ্ট ছবিবিশিষ্ট কয়েকটি কার্ড দেখিয়ে প্রতিটি কার্ডের প্রেক্ষিতে পৃথক গল্প বলতে বললেন। রাখালের গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী তার ব্যক্তিত্ব নিরূপণ করলেন।
দৃশ্যকল্প-২: তালুকদার এবং মজুমদার দুই বন্ধু ও সহকর্মী। তালুকদার অত্যন্ত মেধাবী এবং একজন গবেষক। কিন্তু তিনি অন্যদের সাথে খুব একটা মিশতে চান না। অন্যদিকে, মজুমদার অত্যন্ত মিশুক প্রকৃতির। তিনি সবসময়ই বন্ধুদের সাথে ব্যস্ত থাকতে পছন্দ করেন।
৪. প্রক্ষেপণমূলক অভীক্ষা কী?
অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী কেন?
দৃশ্যকল্প-১ এ, রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ বর্ণিত তালুকদার এবং মজুমদারের ব্যক্তিত্বের ধরনের তুলনা কর।
সমাধান ও উত্তর
(ক)
যে অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তার ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়, সে ধরনের অভীক্ষাগুলোকে প্রক্ষেপণমূলক অভীক্ষা বলা হয়।
(খ)
কার্ল ইয়ং ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন- অন্তর্মুখী এবং বহির্মুখী। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ং এর মতবাদ এর সাথে একমত নন। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নন। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বহির্মুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে যে বেশিরভাগ লোক পরিমাপকের মাঝামাঝিতে পড়ে। তারা সম্পূর্ণভাবে অন্তর্মুখীও নয় আবার বহির্মুখীও নয়। অর্থাৎ তারা উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। এজন্য অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী।
(গ)

দৃশ্যকল্প-১ এ রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। নিচে কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা ব্যাখ্যা করা হলো-
১৯৩৫ সালে আমেরিকার ক্রিশ্চিয়ানা মরগান এবং এইচ. এ. মারে সর্বপ্রথম কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। পূর্ণ TAT সেটে ৩১টি কার্ড থাকে; নির্বাচিত প্রয়োগে ১৯টি ছবির সঙ্গে একটি ফাঁকা কার্ড ব্যবহারের বিবরণ পাওয়া যেতে পারে, তবে সেটিই পূর্ণ সেটের সংখ্যা নয়। পরীক্ষণপাত্রকে ১টি ছবিযুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে একটি গল্প রচনা করতে বলা হয়। গল্প লেখার ধারা হলো ছবিতে কী দেখা যাচ্ছে, কী ঘটছে, ছবিতে লোকগুলো কী ভাবছে, কীভাবে কাহিনীর সৃষ্টি হয়েছিল, এর পরিণতিই বা কী ইত্যাদি। পরীক্ষণপাত্র প্রত্যেকটি ছবি থেকে একটি করে গল্প লেখার পর তাকে সাদা কার্ডটি দেয়া হয়। পরীক্ষণপাত্রকে সাদা কার্ডে একটি ছবি বা চিত্র কল্পনা করে নিয়ে সে সম্পর্কে তাকে একটি গল্প লিখতে বলা হয়।
উদ্দীপকে দেখা যায় রাখাল বণিকের ব্যক্তিত্বের নিরূপণের জন্য মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন অস্পষ্ট ছবি বিশিষ্ট কয়েকটি কার্ড দেখিয়ে প্রতিটি কার্ডের প্রেক্ষিতে পৃথক গল্প বলতে বলেন। তার ব্যক্তিত্ব মূল্যায়নের এ পদ্ধতিটি কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষাকে নির্দেশ করে।

গল্প মূল্যায়নের উপাদান, অব্যর্থ ব্যক্তিত্ব বা রোগনির্ণয় নয়; নির্দিষ্ট পদ্ধতি ও অন্যান্য তথ্যের সঙ্গে ব্যাখ্যা প্রয়োজন।

(ঘ)

দৃশ্যকল্প-২ এ বর্ণিত তালুকদার অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং মজুমদার বহিঃমুখী ব্যক্তিত্বের অধিকারী। নিচে অন্তর্মুখী ব্যক্তিত্ব ও বহির্মুখী ব্যক্তিত্বের তুলনা করা হলো-
অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে।
বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকের বৈশিষ্ট্য হলো এঁরা অপেক্ষাকৃত নির্জনতা ও অন্তর্গত চিন্তায় স্বাচ্ছন্দ্য পেতে পারেন; স্বার্থপরতা এর আবশ্যিক বৈশিষ্ট্য নয়। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়।
অন্যদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের বাইরের জগতের প্রতি রয়েছে দুর্বার আকর্ষণ। এরা অন্যের সঙ্গে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। বাইরের জগতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গৃহে বন্দী থাকতে এরা নারাজ। এরা খুবই সামাজিক এবং কিছু সামাজিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য পেতে পারেন; সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার নিশ্চয়তা নয়।
উদ্দীপকে দেখা যায়, তালুকদার অত্যন্ত মেধাবী এবং একজন গবেষক। তিনি অন্যদের সাথে খুব একটা মিশতে চান না। অর্থাৎ তালুকদার সাহেব অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্যদিকে, মজুমদার অত্যন্ত মিশুক প্রকৃতির। তিনি সবসময়ই বন্ধুদের সাথে ব্যস্ত থাকতে পছন্দ করেন। সুতরাং মজুমদার সাহেব একজন বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি।

তালুকদারের কম মেলামেশা ও মজুমদারের মেলামেশার পছন্দ তুলনার ভিত্তি। গবেষক বা মেধাবী পরিচয় থেকে একা অন্তর্মুখিতা নির্ণয় করা যায় না।

দিনাজপুর বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।