কর্মসম্পাদনী অভীক্ষায় ছবি, নকশা, ব্লক বা অন্য দৃশ্যমান উপকরণ নিয়ে সমস্যা সমাধানের কাজ দেওয়া হয়। ভাষায় উত্তর দেওয়ার ওপর নির্ভরতা তুলনামূলক কম থাকে।
এতে নির্দিষ্ট কাজের পারফরম্যান্স মানসম্মত নিয়ম ও উপযুক্ত মানদণ্ডে মূল্যায়ন করা হয়। সব অভীক্ষাতেই কিছু কর্মসম্পাদন লাগে; তাই “কাজ করে পরীক্ষা”বললেই নির্দিষ্ট কর্মসম্পাদনী শ্রেণির পূর্ণ সংজ্ঞা হয় না। ভাষা, দৃষ্টি, চলন ও যোগাযোগের প্রয়োজন বিবেচনা জরুরি।
উদ্দীপকে রনির প্রকৃত বয়স ৭ বছর। রনি তার বয়স উপযোগী সকল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ৮ বছরের, ৩ টি ও ৯ বছরের ১ টি উত্তর দিতে পারে। তাহলে রনির মানসিক বয়স হলো-
(৩×২) + (১×২) = ৮ মাস।
অতএব, রনির মানসিক বয়স ৭ বছর+ ৮= ৭ বছর ৮ মাস।
এটি পরের প্রতিটি সঠিক প্রশ্নের জন্য২মাস credit ধরে। সেই নিয়মে $MA=84+(3+1)\times2=92$মাস, অর্থাৎ৭বছর৮মাস। credit-নিয়ম/অভীক্ষার সংস্করণ উদ্দীপকে স্পষ্ট নেই, তাই ওই অনুমান উল্লেখ করা হলো।
উদ্দীপকে রবির বয়স ৮। সে ৮ বছর উপযোগী সব, ৯ বছরের ২ টি, ১০ বছরের ১ টি ও ১১ বছরের ১ টি প্রশ্নের উত্তর দিতে পারে। তাহলে রবির মানসিক বয়স হবে-
(২×২) + (১×২)+ (১×২) = ৮ মাস
অতএব, রবীর মানসিক বয়স ৮ বছর + ৮ মাস = ৮ বছর ৮ মাস।
সুতরাং, রবির বুদ্ধাংক = (মানসিক বয়স/ প্রকৃত বয়স) × ১০০
= (৮ বছর ৮মাস /৮বছর) ×১০০
=(১০৪মাস/৯৬মাস)×১০০
=১০৮. ৩৩
অতএব, রবির বুদ্ধাংক১০৮.৩৩
বুদ্ধাংক বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের অথবা একই বয়সের বিভিন্ন ছেলে মেয়েদের বুদ্ধির পরিমাপের একটি সুবিধা জনক মাপকাঠি। বুদ্ধাংক যদি ১৩০ বা ঊর্ধ্বে হয় তাহলে সেটা হবে অতিশয় প্রতিভাশালী, ১২০-১২৯হলে প্রতিভাশালী, ১১০-১১৯ হলে উন্নত সাধারন, ৯০-১০৯হলে সাধারণ,৮০-৮৯হলে নিম্নসাধারণ। শুধু৭০এর নিচে স্কোর দিয়ে বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা নিশ্চিত করা যায় না; অভিযোজন দক্ষতা ও বিকাশের ইতিহাসও দরকার। তাহলে বলা যায় যেহেতু রবির বুদ্ধাংক ১০৮.৩৩তাই সে সাধারণ শ্রেণীর বুদ্ধির অধিকারী।
এই হিসাবও প্রতি অতিরিক্ত প্রশ্নে২মাস credit ধরে $MA=104$মাস ও $IQ=(104/96)\times100\approx108.33$। “সাধারণ”উৎসের ঐতিহাসিক শ্রেণিবর্ণনা; আধুনিক মানদণ্ডভিত্তিক নিশ্চিত মূল্যায়ন নয়।