আয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একজন ছাত্র। সে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, সুনির্দিষ্ট মূল্যবোধ ও পদ্ধতির মাধ্যমে সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দিতে সক্ষম।
১.
NASW-এর পূর্ণরূপ কী?
সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?'
উদ্দীপকে আয়ান সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
NASW-এর পূর্ণরূপ হলো National Association of Social Workers.
(খ)
সামাজিক জীব হিসেবে সমাজে বাস করতে হলে প্রত্যেক সদস্যকেই কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালন করার রীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সামাজিক দায়িত্ব মূলত এক ধরনের শিষ্টাচার বা নীতি যা সমাজের প্রতি দায়িত্ব পালনকে নির্দেশ করে। সমাজকর্মে বিশ্বাস করা হয়, সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষ স্বীয় অধিকার ভোগ করতে পারে। তাই সামাজিক দায়িত্ববোধ সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ।
(গ)
উদ্দীপকের আয়ান সামাজিক বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাজকর্মে অধ্যয়ন করছে।
সমাজকর্ম হলো সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া। এটি এমন একটি পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ের সমস্যা সমাধানে নিয়োজিত। এর মাধ্যমে সমাজস্থ মানুষের সমস্যা সমাধানপূর্বক তাদেরকে সমাজের আদর্শ ও মূল্যবোধ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করা হয়। যাতে তারা নিজেদের সামর্থ্যকে ব্যবহার করে সমাজ ও পরিবেশে সুষ্ঠু সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। উদ্দীপকের আয়ানের অধ্যয়নরত বিষয়টির বৈশিষ্ট্য হিসেবে বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, সুনির্দিষ্ট মূল্যবোধ ও পদ্ধতিনির্ভর বিজ্ঞানভিত্তিক সমাধান প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে; যা সমাজকর্মের প্রকৃতি ও লক্ষ্য-উদ্দেশ্যের সাথে মিলে যায়। সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে সমাজকর্মে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন এবং সুনির্দিষ্ট মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার সমন্বয় ঘটিয়ে অর্জিত জ্ঞানকে দক্ষতা ও নৈপুণ্যতার সাথে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সমস্যার কার্যকরী সমাধান করা হয়।

(ঘ)
উদ্দীপকে উল্লিখিত আয়ান যে বিষয়ে পড়াশুনা করছে তা হলো সমাজকর্ম। এটি সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সমস্যার কারণ উদ্ঘাটন, বিশ্লেষণ ও সমাধানের উপায় চিহ্নিত করে ভূমিকা রাখতে পারে।
আমাদের সমাজব্যবস্থায় নানা ধরনের সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধানের মাধ্যমে সামাজিক জীবনের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সমাজকর্মের দায়িত্ব। আর এজন্য সমাজকর্মে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটানোর পাশাপাশি বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ করা হয়। যেকোনো সামাজিক সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে সমাজকর্ম সুষ্ঠু নীতিমালা প্রয়োগের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন ঘটাতে সাহায্য করে। অর্থাৎ এক্ষেত্রে সমাজকর্ম সমস্যা সমাধানে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। এ লক্ষ্যে সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম তার মৌলিক ও সহায়ক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান প্রদান করে থাকে। কেননা সমাজকর্মের মূলনীতিই হলো ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। এজন্য সমাজকর্মে গবেষণাভিত্তিক প্রায়োগিক জ্ঞান বিশেষ গুরুত্ব পায়, যা সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ও ফলপ্রসূ হয়। উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম বিষয়ের বৈশিষ্ট্য হিসেবেও কতকগুলো পদ্ধতি অনুসরণের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সমাজকর্ম বৈজ্ঞানিক কর্মপদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রয়োজনীয় মূল্যবোধ ও নীতিমালার প্রয়োগ ঘটিয়ে সামাজিক সমস্যায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।