সারাদেশে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অন্য প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা নির্ধারিত। সেক্ষেত্রে প্রতিবছর যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করে তাদের অনেকেই পরবর্তীতে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পায় না।
১.
জীবন রক্ষার জন্য কোন মৌলিক মানবিক চাহিদার প্রয়োজন?
চিত্তবিনোদন বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা চিহ্নিত করে এর গুরুত্ব ব্যাখ্যা কর।
বাংলাদেশে বিরাজমান উক্ত পরিস্থিতির কারণ বহুমুখী ও ব্যাপক ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
জীবন রক্ষার জন্য মৌল মানবিক চাহিদা খাদ্যের প্রয়োজন।
(খ)
নির্মল আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো বিনোদন। বিনোদনের মাধ্যমে মানুষের চিত্ত জাগ্রত হয়। তাই বিনোদনকে অনেক সময় চিত্তবিনোদন বলা হয়। চিত্তবিনোদন এমন এক কার্যক্রম, যা আনন্দ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ দান করে।
(গ)
উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদাটি হলো শিক্ষা।
জ্ঞানের প্রসার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে স্কুল-কলেজের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ এবং কোনো বিষয় জানার প্রক্রিয়া হলো শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। উদ্দীপকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ অন্য প্রতিষ্ঠানগুলো মূলত এ শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে। একজন মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অত্যধিক। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড। শিক্ষা মানব সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখে। শিক্ষার মাধ্যমে মানবীয় জ্ঞান ও দক্ষতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে সমাজ টিকে থাকে। শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির অন্যতম হাতিয়ার। দেহ, মন ও আত্মার সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ হয় শিক্ষার হাত ধরে। মনুষ্যত্ব ও মানুষের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে মানুষকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা একান্ত অপরিহার্য। সুতরাং উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।

(ঘ)
বাংলাদেশে বিরাজমান শিক্ষা চাহিদার অপূর্ণতার কারণ বহুমুখী ও ব্যাপক।
শিক্ষার চাহিদার অপূর্ণতা বা অপর্যাপ্ততার প্রধান কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। বাংলাদেশে জনসংখ্যা আধিক্যের দেশ। জনসংখ্যা অনুপাতে চাহিদা পূরণের পর্যাপ্ত সম্পদ বা অবকাঠামোগত সুবিধা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। অসীম চাহিদার পূর্ণতায় সসীম সম্পদ কখনই পর্যাপ্ত হয় না। দ্বিতীয়ত, বাংলাদেশ দারিদ্র্যপীড়িত একটি দেশ। অধিকাংশ জনগণ দারিদ্র্যের কারণে মৌল মানবিক চাহিদাগুলো যথার্থ পূরণে ব্যর্থ হয়। তৃতীয়ত, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রতিবছরই দুর্যোগের ফলে দেশের বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়। যা দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করে। শিক্ষা ক্ষেত্রেও এর প্রভাব লক্ষ করা যায়। চতুর্থত, একটি দেশের উন্নয়নের সাথে সাথে তার মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণের পথ প্রশস্ত হয়। বতর্মান সময়ে দেশের অগ্রগতি ও উন্নয়ন শিল্পায়নের ওপর নির্ভরশীল। যে দেশ যত শিল্পোন্নত সে দেশ ততো সমৃদ্ধ। বাংলাদেশ শিল্প ক্ষেত্রে পিছিয়ে থাকায় শিক্ষা ক্ষেত্রেও এর প্রভাব পরিলক্ষিত হয়। এছাড়াও যে কারণগুলো রয়েছে-বৈষম্য ও সম্পদের অসম বণ্টন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, বৈদেশিক ঋণ ও সাহায্যের ওপর নির্ভরশীলতা প্রভৃতি। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকে প্রকাশিত বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণ বহুমুখী ও ব্যাপক।