ময়মনসিংহ বোর্ড ২০২২

এইচএসসি · সমাজকর্ম ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

অল্প শিক্ষিত দবির ময়মনসিংহ শহরে বসবাস করে। অভাবের তাড়নায় সে রিকশা চালিয়ে কোন রকমে স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের মুখে অন্ন তুলে দিতে পেরেছে। কিন্তু ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ব্যর্থ হয়েছে।
১. অপুষ্টি কি?
বেসরকারি সংস্থা বলতে কি বোঝ?
দবিরের পরিবারে অপূরিত মৌল মানবিক চাহিদা সমূহের বিবরণ দাও।
দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদা সমূহের প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অপুষ্টি হলো পুষ্টি উপাদানের ঘাটতি, অতিরিক্ততা বা ভারসাম্যহীনতাজনিত অবস্থা, যা দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে।
(খ)
বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও হলো সরকারের সরাসরি প্রশাসনিক কাঠামোর বাইরে ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা সাধারণত অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। এসব সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি সংস্থার সহযোগী হিসেবেও কাজ করতে পারে। আয় বা উদ্বৃত্ত থাকতে পারে, তবে মালিকের মুনাফা বণ্টন এদের প্রধান উদ্দেশ্য নয়।
(গ)

উদ্দীপকে দবিরের পরিবারে শিক্ষার চাহিদা অপূরিত থাকার বিষয়টি স্পষ্ট। দবির অল্পশিক্ষিত এবং রিকশা চালিয়ে স্ত্রী ও সন্তানদের জন্য কোনোরকমে খাবার জোগাড় করেন; কিন্তু সন্তানদের স্কুলে পাঠাতে পারেননি।

শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে সহায়তা করে। সন্তানদের শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ বাধাগ্রস্ত হতে পারে। খাবার কোনোরকমে জোগাড় হওয়ার তথ্য থেকে আর্থিক টানাপোড়েন বোঝা যায়; তবে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য পাচ্ছে কি না নিশ্চিত নয়।

উদ্দীপকে বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা চিত্তবিনোদন সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই। তাই এসব চাহিদা সম্পূর্ণ পূরণ বা সম্পূর্ণ অপূরিত বলে নিশ্চিত করা যায় না।

(ঘ)

দবিরের পরিবারের শিক্ষার চাহিদা অপূরিত থাকলে সন্তানরা সাক্ষরতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। এর ফলে উচ্চতর শিক্ষা, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে আন্তঃপ্রজন্ম দারিদ্র্যের ঝুঁকি বাড়তে পারে। শিক্ষা থেকে বঞ্চিত হলে অধিকার, স্বাস্থ্য, নাগরিক দায়িত্ব ও সামাজিক সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগও কমে।

খাদ্যের পরিমাণ বা পুষ্টিমান প্রয়োজনের তুলনায় কম হলে অপুষ্টি, দুর্বলতা ও কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকি থাকে। তবে উদ্দীপকে পুষ্টিহীনতা বা অন্য সব চাহিদার অপূরণ নিশ্চিত করে বলা হয়নি।

পরিবারটির আর্থিক সীমাবদ্ধতা সন্তানদের সুস্থ বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই শিক্ষায় প্রবেশাধিকার, সামাজিক সহায়তা ও আয় বৃদ্ধির সুযোগ জরুরি। এসব সম্ভাব্য প্রভাব স্বয়ংক্রিয় বা অবশ্যম্ভাবী পরিণতি নয়।

তাজরিন ফ্যাশনে শ্রমিক ধর্মঘটের কারণে কাজ বন্ধ আছে। শ্রমিকদের অন্যতম দাবী হচ্ছে বোনাস ও কর্মপরিবেশের উন্নয়ন। এ পরিস্থিতির অবসানে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা মালিক ও শ্রমিক পক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে উভয়ের মাঝে বিরোধ নিষ্পত্তি করেন। এভাবে কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে।
২. ক্লিনিক্যাল শব্দের ব্যুৎপত্তি লেখ?
সাইকিয়াট্রিক সমাজকর্ম কাকে বলে?
উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার পরিচয় পাওয়া যায়? এর প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত কর্মকর্তা বিরোধ নিরসনে যে ভূমিকা পালন করতে পারে তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ইংরেজি Clinical শব্দটি এসেছে গ্রিক শব্দ Kline থেকে; যার অর্থ Bed বা শয্যা।
(খ)
সাইকিয়াট্রিক বা মনোচিকিৎসা সমাজকর্ম হলো মানসিক স্বাস্থ্যসেবায় সমাজকর্মের বিশেষায়িত অনুশীলন। এতে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির মনোসামাজিক অবস্থা, পরিবার ও পরিবেশ মূল্যায়ন, পরামর্শ, চিকিৎসা গ্রহণে সহায়তা, উপযুক্ত সেবায় প্রেরণ এবং পুনর্বাসনের কাজ করা হয়। সমাজকর্মী মনোরোগ বিশেষজ্ঞসহ বহুপেশার দলের সঙ্গে কাজ করেন। এ কাজের জন্য সমাজকর্মে পেশাগত শিক্ষা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন; সবার পিএইচডি থাকা আবশ্যক নয় এবং সমাজকর্মী পরিচয়েই ওষুধনির্ভর চিকিৎসা দেওয়ার অধিকার তৈরি হয় না।
(গ)

উদ্দীপকে সমাজকর্মের শিল্প সমাজকর্ম শাখার পরিচয় পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

শ্রমিকদের ধর্মঘটের কারণে কার্যক্রম বন্ধ ছিল তাজরিন ফ্যাশনের। কেননা শ্রমিকেরা বোনাস এবং কর্মপরিবেশের উন্নয়নের দাবিতে ধর্মঘট করছিল। এই সমস্যা সমাধানের লক্ষ্যে একজন কর্মকর্তা উভয় পক্ষের সাথে আলোচনা করেন এবং উভয়ের মাঝে বিরোধ নিষ্পত্তি করেন। যার মধ্যে দিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে উঠে।

শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যকার সম্পর্কের উন্নয়ন, শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নানা সমস্যা নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম। মূলত সমাজকর্মের এই শাখাটি মালিকপক্ষ এবং শ্রমিক উভয়ের মাঝে সেতুবন্ধন তৈরিতে সৃষ্টি করে, যা শুধু মালিক শ্রমিকদের স্বার্থরক্ষা ছাড়াও প্রতিষ্ঠানে অধিক মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি করে।

তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের শাখা শিল্প সমাজকর্মের পরিচয় পাওয়া যায়।

(ঘ)

উদ্দীপকের কর্মকর্তা শ্রমিকদের বোনাস ও কর্মপরিবেশের দাবির প্রকৃতি জানতে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। কর্মপরিবেশ, প্রাপ্য সুবিধা ও বিরোধের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তিনি দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আস্থা গড়ে তুলবেন।

তিনি প্রযোজ্য শ্রমবিধান এবং প্রতিষ্ঠানের চুক্তি ও নীতির আলোকে ন্যায্য সমাধানের জন্য আলোচনা, মধ্যস্থতা ও সমঝোতায় সহায়তা করতে পারেন। নিরাপদ কর্মপরিবেশ, যৌক্তিক সুযোগ-সুবিধা ও অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট শ্রম প্রশাসন বা বিশেষজ্ঞ সেবার সঙ্গে যোগাযোগ করাবেন।

সমঝোতার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কি না নিয়মিত অনুসরণ করা এবং নতুন বিরোধ প্রতিরোধে অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ের উপযুক্ত সমাজকর্ম কৌশল সমন্বয় করে তিনি বিরোধ নিরসন ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারেন।

জনি নগদ দুই লক্ষ টাকা নিয়ে মনিকে বিয়ে করে। ৬ মাস পর ব্যবসা করার উদ্দেশ্যে জনি শ্বশুরের কাছে আরো তিন লক্ষ টাকা দাবি করে। মনির বাবা এতে হার্ট এটাকে মারা যায় এবং মনি নির্যাতনের শিকার হয়।
৩. ধর্ম কি?
সামাজিক আইন বলতে কী বোঝ
উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটির কারণ ব্যাখ্যা করো।
মনির সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে? আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
ধর্ম হলো অতিপ্রকৃত মহাশক্তিতে বিশ্বাস যা সমাজে ও মানুষের জীবনধারাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে।
(খ)
সামাজিক আইন বলতে বোঝায় সমাজে বিদ্যমান অবাঞ্ছিত অবস্থা দূর করে রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃপক্ষ যেসব আইন প্রণয়ন করে সেগুলো সামাজিক আইন হিসেবে পরিচিত। সামাজিক আইন গুলো জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ করে বলে তা সমাজকল্যাণ আইন হিসেবে পরিচিত হয়। যেমন যৌতুক নিরোধ আইন, শিশু আইন ইত্যাদি।
(গ)

উদ্দীপকে উল্লেখিত মনির সমস্যাটি তথা যৌতুক প্রথার বেশ কিছু কারণ রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

বিবাহ স্থাপন বা অব্যাহত রাখার শর্তে এক পক্ষের কাছে অন্য পক্ষের দাবিকৃত, প্রদত্ত বা প্রদানে সম্মত অর্থ-সম্পদকে যৌতুক বলে; সাধারণ উপহার ও দেনমোহরকে যৌতুকের সঙ্গে এক করা যায় না। বর্তমান সময়ে নগদ টাকা, জায়গা-জমি, বাড়ি-ঘর, গয়না, আসবাবপত্র ইত্যাদি উপঢৌকন হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান সময়ের অন্যতম একটি সামাজিক ব্যাধি। উদ্দীপকের মনিও যৌতুক প্রথার শিকার। তার বাবা বিয়ের সময় দুই লক্ষ টাকা যৌতুক দেয়। পরবর্তীতেও তারা আরও যৌতুক দাবি করে। যৌতুক কয়েকটি কারণ হলো :

আভিজাত্য প্রকাশ : বর্তমান সময়ে যৌতুক প্রথার অন্যতম প্রধান কারণ হচ্ছে আভিজাত্য প্রকাশ। মূলত কনেপক্ষ থেকে কি কি উপঢৌকন দেয়া হয়েছে তা সবার মধ্যে জানান দেওয়া এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে বর পক্ষের লোকজন অনেক ক্ষেত্রেই যৌতুকের জন্য দাবি করে।

পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রকাশ : আমাদের সমাজে এখনো নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয় না। যে কারনে সমাজে পুরুষদের শ্রেষ্ঠত্ববোধ প্রকাশ এবং নারীদের নিম্ন সামাজিক মর্যাদা যৌতুকের অন্যতম একটি কারণ।

লোভের বশবর্তী হয়ে যৌতুক গ্রহণ: যৌতুকের অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ। কোন প্রকার পরিশ্রম বা কষ্ট ছাড়াই খুব সহজে বিপুল পরিমাণ অর্থ কিংবা অন্যান্য সামগ্রী লাভ করা যায় যৌতুক গ্রহণের মাধ্যমে। যার ফলে সমাজের বেশিরভাগ মানুষই এই লোভের বশবর্তী হয়ে যৌতুক গ্রহণের জন্য উৎসুক হয়ে ওঠে।

(ঘ)

মনি'র সমস্যাটি তথা যৌতুক সমস্যাটি সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা নিম্নে আলোচনা করা হলো :

যৌতুকের আদান-প্রদান বর্তমান সময়ের একটি সামাজিক কু-প্রথা। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছে মূলত বেশিরভাগ মানুষ আভিজাত্য প্রকাশ এবং লোভের বশবর্তী হয়ে যৌতুকের মত সামাজিক কু-প্রথা দিন দিন পরিচালনা করে আসছে। যৌতুকের জন্য এক দিকে যেমন কনেপক্ষের লোকজন আর্থিক সমস্যায় পড়ে অন্যদিকে যৌতুকের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছে আমাদের নারীসমাজ। প্রতিবছর বহু নারী নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান। যৌতুকের বিষয়ে দেশে প্রয়োজনীয় আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ এবং আত্মসম্মানহানির ভয়ে অনেকে আইনের দ্বারস্থ হন না। যার ফলে দিন দিন বেড়েই যাচ্ছে এই সামাজিক কু-প্রথাটি।

যৌতুকের মতো সামাজিক কু-প্রথাটি রোধ করতে একজন সমাজকর্মী বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। বিভিন্ন প্রচারমাধ্যম গুলোতে যৌতুকের শাস্তির বিধানগুলো এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে পারেন। যৌতুক বিরোধী আন্দোলনকে বেগবান করতে পারেন। পাশাপাশি বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, প্রচারপত্র বিলি ইত্যাদির মাধ্যমে এ বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি এর কুফল তুলে ধরতে পারেন। যৌতুক নিয়ন্ত্রণ, নারীর ক্ষমতা নিশ্চিত করা ও নারীর নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন সম্পর্কে জনগণের অজ্ঞতা দূর করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারেন।

পলাশ একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবা চাকরির কারণে বাসা থেকে অন্যত্র অবস্থান করেন। পলাশের মা ও গার্মেন্টসে চাকরি করেন এবং দিনের বেশিরভাগ সময় বাসার বাইরে অবস্থান করেন। ফলে সঙ্গ দোষে পলাশ লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ে। বিষয়টি সমাধানের জন্য পলাশের বাবা তার জন্য একটি সমাজকর্ম কর্মসূচির সহায়তা নেন।
৪. চিত্ত বিনোদন কি?
ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে কী বোঝায়?
উদ্দীপকটিতে সমাজকর্মের কোন শাখার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে উক্ত শাখার কার্যক্রমের মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
চিত্তবিনোদন বলতে প্রতিদিনের কাজের একঘেঁয়েমি রোধ, দেহ ও মনের অবসন্নতা দূর করে সজীবতা অর্জন ও মনে প্রফুল্লতা সঞ্চয় করাকে বোঝায়।
(খ)
ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে ব্যক্তি, পরিবার এবং দলের সাথে অথবা তাদের পক্ষে প্রত্যক্ষভাবে সমাজকর্ম অনুশীলন করাকে বুঝায়। সমাজকর্মের এই শাখায় মানুষের সমস্যা গুলোকে ক্ষুদ্র আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। সাধারণত শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা যেমন প্রিয়জনের মৃত্যু, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদি ফলে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মে জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে সাহায্যার্থীর সাইকোথেরাপি এবং পরামর্শ সেবার মাধ্যমে সাহায্য দেওয়া হয়।
(গ)

উদ্দীপকটিতে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্ম শাখার কথা উল্লেখ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

উদ্দীপকের পলাশ বাসায় বাবা মায়ের অনুপস্থিতির কারণে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে মিলামিশা শুরু করার কারণে সঙ্গ দোষে কারণে সে পড়াশোনায় অমনোযোগ হয়ে ওঠে। আর তার এই সমস্যাটি সমাধানের জন্য তার বাবা একটি সমাজকর্মসূচির সহায়তা নেন। যা মূলত বিদ্যালয় সমাজকর্ম।

সমাজকর্মের বিশেষায়িত শাখা গুলোর মধ্যে বিদ্যালয় সমাজকর্ম অন্যতম। সাধারণত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্ম সহায়তা করে থাকে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন উপাদান চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেয়া হয়। বিদ্যালয় সমাজকর্মের সহায়তা নিয়ে স্কুলগামী ছেলে-মেয়েদের পড়াশোনার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে তোলা যায়। এই ধরনের সমস্যার সমাধানের জন্য সমাজকর্মের এই বিশেষায়িত শাখাটি ছাত্র-শিক্ষক-অভিভাবকের সমন্বয়ে কাজ করে।

তাই বলা যায়, উদ্দীপকটিতে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্ম শাখার কথা উল্লেখ করা হয়েছে।

(ঘ)

লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের কার্যক্রম নিম্নে মূল্যায়ন করা হলো :

সমাজকর্মের জ্ঞান ও কৌশল ব্যবহার করে একজন বিদ্যালয় সমাজকর্মী লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকেন। ছাত্র-ছাত্রীদের সম্পর্কে তথ্য গ্রহণ করার জন্য বিদ্যালয় সমাজকর্মী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীর সহপাঠীর কাছে থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। শিশুর যেনো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার না হয় সেজন্য তিনি সবাইকে সচেতন করে তুলতে পারেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা করতে পারেন এবং বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তুলতে পারেন। এক্ষেত্রে একজন সমাজকর্মী সবার মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে।

একজন বিদ্যালয়ের সমাজকর্মী পরিবর্তন প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন। তিনি শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সবার মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে শিক্ষার্থীদের পরিবর্তনের জন্য করতে পারেন। স্কুলের অমনোযোগী, উচ্ছৃঙ্খল ও স্কুল পালানো ছাত্র-ছাত্রীদের তালিকা করে তাদের উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সমস্যাগ্রস্ত সকল শিক্ষার্থীকে ব্যক্তিগত, দলীয় অথবা পারিবারিকভাবে উপযুক্ত পরামর্শ প্রদান করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন।

তাই বলা যায়, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের ভূমিকা অপরিসীম।

ময়মনসিংহ বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।