১.
সমাজবিবর্তন ধারায় লেনেস্কি প্রদত্ত প্রথম স্তরটির নাম কী?
-
আদিম সাম্যবাদী সমাজ
-
সরল সমাজ
-
বন্যদশা
-
শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ
ব্যাখ্যা
আমেরিকান সমাজবিজ্ঞানী গেরহার্ড লেনেস্কি (Gerhard Lenski) সমাজ বিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি স্তরের সমাজকে চিহ্নিত করেছেন। এ পাঁচটি স্তর হলো- ১. শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ, ২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ, ৩. পশুপালন সমাজ, ৪. কৃষিভিত্তিক সমাজ এবং ৫. শিল্প সমাজ।