বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অগ্রগণ্য পাঁচজন হলেন—
১. ফরাসি সামাজিক, নৃবিজ্ঞানী অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস, ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম, ৩. ইউনেস্কো বিশেষজ্ঞ ও ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ড. পেরি বেসাইনি, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অজিত কুমার সেন এবং ৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রংগলাল সেন ।
উদ্দীপকের দোলনের পড়ার বিষয়টি সমাজবিজ্ঞান। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইউনেস্কোর ভূমিকা অপরিসীম ।
সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত বিষয় হিসেবে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এছাড়া সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে— সামাজিক রীতিনীতি, সামাজিক সমস্যা, পরিবার, বিবাহ ইত্যাদি। উদ্দীপকের দোলন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে পড়াশোনা করছে তার আলোচ্য বিষয়ও সমাজবিজ্ঞানের অনুরূপ। সুতরাং বোঝা গেল যে, দোলন সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ইউনেস্কো অগ্রগণ্য ভূমিকা পালন করেছে।
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সার্বিক সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ।
উদ্দীপকের দোলনের এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।
সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো সমাজের শ্রেণি কাঠামো, কৃষি কাঠামো, অর্থনীতি, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো, পরিবার, বিবাহ ইত্যাদি। এগুলো একটি এলাকার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে। আবার অর্থনীতি যেকোনো সমাজব্যবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। অর্থনীতিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতির সাথে মানুষের পেশা, জীবিকা, চাহিদা প্রভৃতি বিষয় জড়িত থাকে। আর এগুলো যখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়, তখনই একটি এলাকার উন্নয়ন সাধিত হয়। এ অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সীমিত আয় থেকে কীভাবে বিপুল চাহিদা মেটানো যায় ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান আলোচনা করে। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
এছাড়া ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো ইত্যাদির ত্রুটি-বিচ্যুতি সমাজ উন্নয়নের অন্তরায়। এ ক্ষেত্রে সমাজবিজ্ঞান সমাজকাঠামোর অভ্যন্তরে বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে, তার সমাধানের পন্থা - দেখিয়ে গতিধারা অব্যাহত রাখতে সাহায্য করে। এমনকি বিভিন্ন দুর্যোগ স্থানীয় সমাজের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তাও সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। আর নেতিবাচক প্রভাব চিহ্নিত করা গেলে তা থেকে উত্তরণের পথও সহজে খুঁজে পাওয়া সম্ভব।
পরিশেষে তাই বলা যায়, দোলনের এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজবিজ্ঞান থেকে আহরিত জ্ঞান উপরে আলোচিত ক্ষেত্রসমূহে প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞানের পাঠ অনস্বীকার্য ।