চট্টগ্রাম বোর্ড ২০২২

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রুনা ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিষয়ে ভর্তি হয়। বিষয়টির সূচনা ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে কিছু তত্ত্ব ও বিষয়বস্তু পাঠের মাধ্যমে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়। ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে বিষয়টি স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসী ণৃবিজ্ঞানী। বাংলাদেশের মতো একটি "উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধি করতে বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
১. বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে?
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
উদ্দীপকের রুনার পঠিত বিষয়টির বিকাশধারা ব্যাখ্যা কর।
"উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধিতে উক্তি বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ" - উক্তিটির স্বপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম।
(খ)

সার্বিকভাবে সমাজ কাঠামোর উন্নয়ন ঘটনার সামাজিক প্রক্রিয়াকে সামাজিক উন্নয়ন বলে ।

সামাজিক উন্নয়ন বলতে সমাজের সকল বিষয়ের ইতিবাচক পরিবর্তনকে নির্দেশ করা হয়। যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, মানবিক স্বাধীনতা, সামাজিক সেবা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন। অর্থাৎ সামাজিক উন্নয়ন হল সমাজের সার্বিক ইতিবাচক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন।

(গ)

উদ্দীপকের রুনার পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। নিম্নে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করা হলো :

উদ্দীপকের রুনা যে বিষয়ে অধ্যয়ন করছে, সেটি ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। বস্তুত, ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ টি আনুষ্ঠানিকভাবে যেতে যাত্রা শুরু করে। তাই উদ্দীপকে রাজুর পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ দ্বারা একটি ধারাবাহিক ও সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

তৎকালীন ভারতীয় উপমহাদেশে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। তবে সেসময় এটি স্বতন্ত্র একটি বিষয় হিসেবে পঠিত না হয়ে অর্থনীতিবিভাগের এমএ কোর্সের একটি পত্র হিসেবে অধ্যয়ন করা হতো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার নতুন ধার উন্মোচিত হয়। প্রথমদিকে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগের এমএ কোর্সে সমাজ বিজ্ঞান পঠন শুরু হয়। এছাড়াও পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আওতায় ও সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। অবশেষে ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে এ যাত্রা শুরু করে। এর পরবর্তীতেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের পঠন-পাঠন বৃদ্ধি পায়।

(ঘ)

"উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধিতে উক্তি বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ"। নিম্নে উক্তিটির পক্ষে যুক্তি তুলে ধরা হলো :

সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজের সঙ্গে জড়িত সব বিষয়ের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। অর্থাৎ সমাজের মধ্যে যেসব বিষয় রয়েছে তার প্রত্যেকটি সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে। সমাজ, সংঘ, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যস, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা, সামাজিক পরিবর্তন, সামাজিক ইতিহাস, সামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত। আর সমাজের সঙ্গে জড়িত সব বিষয় নিয়ে সমাজবিজ্ঞান গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে।

সমাজবিজ্ঞানের আলোচনার পরিধি বিশ্লেষণ করলে বুঝা যায় সমগ্র সমাজ হচ্ছে সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্র। এই শাস্ত্রের জ্ঞান থাকলে সমাজ কাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গঠন পারস্পরিক সম্পর্ক কার্যাবলী অনুধাবন ও বিশ্লেষণ করা সম্ভব। বস্তুুত সমাজ বিজ্ঞানের জ্ঞান পরিবর্তনশীল সমাজের ধরন পরিবর্তনের কারণ ও গতি প্রকৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করে। সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ, পরিবর্তনের ধারা প্রভৃত্তি পাঠে সমাজবিজ্ঞানের জ্ঞানী মুখ্য ভূমিকা পালন করে।

সমাজবিজ্ঞান পাঠের ফলে ব্যাক্তি তার সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়। এছাড়াও যেকোনো সামাজিক সমস্যা চিহ্নিত করা, এই সমস্যা সম্পর্কে গভীরভাবে অনুধাবন এবং সমাধানের ক্ষেত্রে সমাজবিজ্ঞান কাজ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, বাল্যবিবাহ ইত্যাদি সামাজিক সমস্যার কারণ, প্রকৃতি এবং সমাধানের পথ সমাজবিজ্ঞানের বস্তুনিষ্ঠ অনুশীলনের মাধ্যমে খুঁজে বের করা সম্ভব।

তাই বলা যায়, "উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধিতে উক্তি বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ" - উক্তিটি যথার্থ।

১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে সেটি ১৯৫৭ সালে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। সেজন্য তাকে বিজ্ঞানটির বাংলাদেশের জনক বলা হয়। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই বিষয়টির পঠন অত্যন্ত জরুরি।
২. Course de Philosophic Positive বইটি কোন সমাজবিজ্ঞানীর লেখা?
সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান - বুঝিয়ে বল।
উদ্দীপকে কোন অধ্যাপক এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
"বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির পঠন অত্যন্ত জরুরি" উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
Course de Philosophic Positive বইটির লেখক সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ
(খ)

সমাজের মানুষ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন করা হয় বিদায় সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের বিজ্ঞান।

মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাজ গড়ে ওঠে সমাজ। সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, কার্যাবলী, সংস্কৃতি প্রকৃতি কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং গতিশীলতা বজায় থাকে সমাজবিজ্ঞান তার বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে। এজন্য সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞান বলা হয়।

(গ)

উদ্দীপকে অধ্যাপক ড. এ. কে. নাজুল করিমের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো

১৯৫৪ সালে ইউনেস্কো বিশেষজ্ঞ ও সামাজিক নৃবিজ্ঞানী অধ্যাপক বাংলাদেশ ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে সফরে আসলে অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম এবং অধ্যাপক অজিত কুমার সেন তার সাথে দেখা করেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠায় এ. কে. নাজমুল করিমের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়।

উদ্দীপকেও সামাজিক বিজ্ঞানের বাংলাদেশশ বিকাশ লাভের ঘটনাটি উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এর পরিশ্রমের ফলে এটি বাংলাদেশে পঠন পাঠন সম্ভব হয়। আর তার এই প্রচেষ্টার জন্য বাংলাদেশে তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় অর্থাৎ উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিমের কথা ইঙ্গিত করা হয়েছে।

তাই বলা যায়, উদ্দীপকে অধ্যাপক ড. এ. কে. নাজুল করিমের কথা বলা হয়েছে।

(ঘ)

"বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা সমাজবিজ্ঞান্র পঠন অত্যন্ত জরুরি"। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :

উন্নয়নশীল দেশে সাধারণত সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন সামাজিক সমস্যা লক্ষ্য করা যায়। এগুলোর মধ্যে জনসংখ্যাস্ফীতি, বাল্যবিবাহ, বেকারত্ব, মাদকাসক্তি ইত্যাদি উল্লেখযোগ্য। আর এই সকল সামাজিক সমস্যার সমাধান না থাকলে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠন সম্ভব নয়। সাধারণত এই সকল সমস্যা সমূলে ধ্বংস করা যায় না, তবুও সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এর মাত্রা অনেকাংশ কমিয়ে আনা যায়।

সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রথমত সামাজিক সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা হয় এবং এর সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা চালানো হয়। বিশেষ করে এই সমস্যার উৎস কোথায়, সমাজের উপরের প্রভাব এবং সমাধানের জন্য অধিকতর উপযোগী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয় মাথায় রেখেই সমাজবিজ্ঞান গবেষণা করে, যা গবেষণাটিকে অত্যাধিক ফলপ্রসু করতে সহায়তা করে।

সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশের সমাজজীবনকে সুখী ও সমৃদ্ধশালী করতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়। সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক।

তাই বলা যায়, "বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সমাজবিজ্ঞানের পঠন অত্যন্ত জরুরি" - উক্তিটি যথার্থ।

কলেজে ভর্তি হয়েই একাদশ শ্রেণির ছাত্র অর্ঘ্যর নতুন বন্ধু বান্ধব জোটে। একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে পাড়ার বড় ভাই ও বন্ধুবান্ধবের প্ররোচনায় সে মাদক গ্রহণ করে। সেই থেকে কলেজ ফাঁকি দিয়ে পাড়ার গোপন আস্তানায় অর্ঘ্যর নিয়মিত যাতায়াত। তারা বাবা-মা যখন বিষয়টি জানতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে।
৩. নিরক্ষরতা কী?
জলবায়ু পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস করে - বুঝিয়ে লেখ।
উদ্দীপকের অর্ঘ্যের মাদকাসক্তির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকের অর্ঘ্যর সমস্যা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অক্ষরজ্ঞানের অভাবকে নিরক্ষরতা বলা হয়।
(খ)

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিদ্যমান জীববৈচিত্র ধ্বংস হয়।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ঝড়, টর্নেডো, খড়া ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগ সরাসরি জীববৈচিত্রের উপর আঘাত হানে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত কারণে তীব্র খরা সৃষ্টি হচ্ছে। এ প্রভাবে জনসংখ্যা বন্যপ্রাণীসহ নানা প্রজাতির বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়ে জীববৈচিত্র ধ্বংস হয়।

(গ)

উদ্দীপকের অর্ঘ্যের মাদকাসক্তির কারণ অসৎ সঙ্গ বা বন্ধুবান্ধব। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণই হচ্ছে মাদকাসক্তি। এটি এমন একটি অবস্থা যখন মানুষ বিভিন্ন রকম মাদকের নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ঐ সমস্ত মাদকের উপর নির্ভরশীল করে তোলে। বিভিন্ন কারণে একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে ওঠে। তবে এক্ষেত্রে সঙ্গীদের প্ররোচনা গুরুত্বপূর্ণ একটি কারণ। কেননা যদি কোন ব্যক্তি তার বন্ধুদের প্ররোচনায় কৌতূহলবশত মাদক গ্রহণ করে, তখন সহজেই সে এটিতে আসক্ত হয়ে পড়ে। এছাড়াও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে হতাশায় ভুগে। এই সময়ে সে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাদকের প্রতি ঝুকে পড়ে। বর্তমান তরুণ সমাজের মধ্যে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে মাদকে আসক্ত হচ্ছে।

উদ্দীপকেও দেখা যায়, কলেজ ছাত্র অর্ঘ্য পাড়ার বড় ভাই ও বন্ধু-বান্ধবের প্ররোচনায় মাদক গ্রহণ শুরু করে। যার ফলে সে প্রতিনিয়ত মাদক গ্রহণ করতে থাকে এবং মাদকাসক্ত হয়ে পড়ে।

তাই বলা যায়, উদ্দীপকের অর্ঘ্যের মাদকাসক্তির কারণ অসৎ সঙ্গ বা বন্ধুবান্ধব।

(ঘ)

উদ্দীপকের অর্ঘ্যের মাদকাসক্ত থেকে উত্তরণের উপায় নিম্নে বিশ্লেষণ করা হলো :

মাদকাসক্তি থেকে অর্ঘ্যকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার পরিবার প্রধান ভূমিকা পালন করতে পারে। তন্ময় মূলত বখে যাওয়া বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়েছে। আর তাই তার পরিবার উদ্যোগ নিয়ে বখে যাওয়া বন্ধুদের সাথে মেলামেশা থেকে সরিয়ে আনতে হবে এবং তার সাথে সুসম্পর্ক গড়ে তুলে তাকে সঙ্গ দিতে হবে। এতে করে সে বাজে বন্ধুদের সাথে মেলামেশা কম করার কারণে মাদক গ্রহণের সম্ভাবনা কমে আসবে। পাশাপাশি মাদক গ্রহণ ত্যাগ করলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মাদকের প্রভাব কমে গিয়ে সে স্বাভাবিক আচরণ জীবনে ফিরে আসতে পারবে।

এছাড়াও মাদকাসক্তি থেকে উত্তরণ এবং এর প্রভাব থেকে মুক্তির অন্যতম প্রধান মাধ্যম হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। তার পরিবার তার আচরণ সংশোধনের জন্য তাকে নিকটস্থ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করাতে পারে। এখানকার প্রশিক্ষণ প্রাপ্তি কর্মীরা তার মাদকাসক্তির নিরাময়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তন্ময়কে মাদকাসক্তির কুফল সমূহ ভালোভাবে বুঝিয়ে দিলে এবং মাদক সম্পর্কিত ধর্মীয় বিধি নিষেধ এর বিষয়ে ভালভাবে অবগত করলে মাদক ছাড়তে সে কিছুটা উদ্বুদ্ধ হবে।

কবির মিয়া ও ফারুক সাহেব বাল্যবন্ধু। কবির মিয়া আজও পিতৃভিটায় মাটির ঘরে বসবাস করেন। পেশায় তিনি কৃষক। ফারুক সাহেব সচিবালয়ে চাকরি করেন। বহুদিন পর ফারুক সাহেব বাল্যবন্ধু কবির মিয়ার বাড়িতে বেড়াতে এসেছেন। উঠানে গোলার পাশে দুই বন্ধু গল্প করছেন। একপর্যায়ে ফারুক সাহেব বলেন, তোমাদের গ্রামের ঘরে বিদ্যুৎ, রেফ্রিজারেটর, স্যাটেলাইট টিভি সংযোগ ও ইন্টারনেট সুবিধা বিদ্যমান, যা আধুনিকতার বহিঃপ্রকাশ।
৪. মধ্যবিত্ত শ্রেণী কারা?
গ্ৰামীন সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন - বুঝিয়ে লেখ।
উদ্দীপাকে বর্ণিত কবির মিয়া ও ফারুক সাহেব প্রত্যেকে যে সমাজের প্রতিনিধিত্ব করেন উভয় সমাজের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - এই উক্তির আলোকে কবির মিয়ার সমাজ ব্যবস্থায় বর্তমানে কি ধরনের পরিবর্তন লক্ষণীয় তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আয়, সম্পদ, পেশা ও জীবনযাত্রার বিচারে উচ্চ ও নিম্ন শ্রেণির মধ্যবর্তী অবস্থানে থাকা জনগোষ্ঠীকে মধ্যবিত্ত শ্রেণি বলা হয়।
(খ)

গ্রামীণ সমাজে সুনির্দিষ্ট সামাজিক ব্যবস্থা বিরাজ করায় এখানে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম।

সামাজিক গতিশীলতা নির্ভর করে প্রেসার পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়নের উপর। কৃষি নির্ভর গ্রামীণ সমাজের একই পেশার ওপর সবাই নির্ভরশীল বলে সামাজিক গতিশীলতার হার তুলনামূলক কম। এছাড়া গ্রামীন সমাজে প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়া কম পড়ে বলে সামাজিক গতিশীলতা অনেকাংশে কম থাকে।

(গ)

উদ্দীপকের কবির মিয়া গ্রামীণ সমাজের এবং ফারুক সাহেব শহুরে সমাজের প্রতিনিধিত্ব করেন। নিম্নে উভয় সমাজের মধ্যে পার্থক্য নির্দেশ করা হলো :

গ্রামীণ সমাজ বলতে কৃষি নির্ভর, পেশাভিত্তিক জনসমষ্টিকে বুঝায়। যারা সাধারণ ঐতিহ্য, প্রথা, রীতি,-নীতি ও সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। উদ্দীপকের কবির মিয়া যেহেতু মাটির ঘরে বসবাস করেন এবং পেশায় একজন কৃষক, সেহেতু তিনি গ্রামীণ সমাজকে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে শহুরে সমাজ বলতে এমন এক সীমিত এলাকার জনগোষ্ঠীকে বোঝায় যারা কৃষি ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। উদ্দীপকের ফারুক সাহেব সচিবালয়ে চাকরি করেন। এটি যেহেতু একটি অকৃষিজ পেশা, সেহেতু তিনি শহুরে সমাজের প্রতিনিধিত্ব করছেন।

অর্থনৈতিক দিক থেকে গ্রামীন ও শহুরে সমাজের মধ্যে প্রধান বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষিনির্ভর হলেও শহুরে সমাজে অকৃষিভিত্তিক অর্থনীতি দেখা যায়। এছাড়াও গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো অনেকাংশে ঐতিহ্য নির্ভর ও ভূমি মালিকানার উপর নির্ভরশীল হলেও শহরে বিভিন্ন সংগঠনের নির্বাচিত বা মনোনীত সদস্য, আমলা, শিল্পপতি প্রভৃতি শ্রেণী ক্ষমতা ও মর্যাদার ধারক বাহক। এছাড়াও শিক্ষা সুযোগের দিক থেকেও গ্রামীণ সমাজ শহরের তুলনায় বেশ পিছিয়ে। গ্রামীণ সমাজে যেখানে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্কের প্রাধান্য থাকে, সেখানে শহরে নৈর্ব্যক্তিক সম্পর্ক গড়ে ওঠে। শহরে আধুনিক, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর বাস এবং তাদের মধ্যে সামাজিক গতিশীলতাও বেশি। কিন্তু গ্রামীণ জীবনে প্রথাগত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব বেশি এবং সামাজিক গতিশীলতা অনেক কম।

(ঘ)

তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে - ফারুক সাহেবের এই উক্তির আলোকে কবির মিয়ার সমাজ তথা গ্রামীণ সমাজ ব্যবস্থায় বর্তমানে নানা ধরনের পরিবর্তন লক্ষণীয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

প্রাচীনকাল থেকেই গ্রামীন সমাজের মানুষ ঐতিহ্যবাহী এবং সুনির্দিষ্ট ধারায় জীবন যাপন করে আসলেও শিক্ষা প্রযুক্তির কল্যাণে বর্তমানে গ্রামীণ জীবনধারায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। ফলে গ্রামীণ সমাজের প্রায় সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। কেননা আগে গ্রামীণ মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা তেমন কেউ উপলব্ধি করতে না। যার ফলে সন্তানদের উচ্চ শিক্ষিত করার বিষয়ে তাদের খুব একটা আগ্রহ দেখা যেত না। কিন্তু বর্তমানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট প্রকৃতির কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মানুষও শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তাই তারা যেকোনভাবেই তাদের সন্তানদের শিক্ষিত করে তুলতে চায়।

পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বৈপ্লবিক পরিবর্তনের এসেছে আধুনিকতার ছোঁয়ায়। গ্রামের মানুষ এখন কৃষিভিত্তিক পেশার বাইরে প্রযুক্তি নির্ভর অনেক পেশা গ্রহণ করেছে। একই সাথে কৃষি উপকরণেও এসেছে আধুনিকতার ছোঁয়া। আদিমকালের ব্যবহৃত লাঙ্গল, হাল এর মত পুরনো যন্ত্রপাতি বাদ দিয়ে গ্রামীণ মানুষ এখন ট্রাক্টর, শ্যালো মেশিন ইত্যাদি আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করছে। এছাড়াও বর্তমানে গ্রামে চিকিৎসা ক্ষেত্রেও অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। পূর্বে গ্রামীণ মানুষ কবিরাজি চিকিৎসা গ্রহণ করলেও বর্তমানে তারা অসুস্থ হলেই ছুটে যায় হাসপাতালে, ভালো ডাক্তারের কাছে।

চট্টগ্রাম বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।