চিত্র-১-এর ব্যক্তি হিসেবে উৎসে ক্লদ লেভি-স্ট্রসকে নির্দেশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ইতিহাসে তাঁর পার্বত্য চট্টগ্রাম সফর ও জনগোষ্ঠীসমূহের সমাজতাত্ত্বিক-নৃতাত্ত্বিক গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরার কথা রয়েছে।
এ উদ্যোগ বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান গবেষণার পরিসর গড়ে ওঠার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর সহায়তায় পরে পিয়েরে বেসাইনিয়ে ও অন্য শিক্ষকদের উদ্যোগে ১৯৫৭ সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়।
তাই লেভি-স্ট্রসের গবেষণাগত আগ্রহ ও প্রেরণাকে গুরুত্ব দেওয়া যায়; তাঁকেই বিভাগের প্রতিষ্ঠাতা বা প্রথম বিভাগীয় প্রধান বলা উচিত নয়। প্রতিকৃতির পরিচয় যথাযথ দৃশ্য-যাচাইসহ ব্যবহার করা প্রয়োজন।
চিত্র-২ এর ব্যক্তি হলেন অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম । বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশে ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
১৯৫০ সালে ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে আসলে ড. নাজমুল করিম তার সাথে দেখা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। এরই ফলশ্রুতিতে ক্লদ লেভি স্ট্রসের সক্রিয় আগ্রহ ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭- ৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে নাজমুল করিম নব্য প্রতিষ্ঠিত এ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম ব্যক্তি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করেন। তার লিখিত 'Changing Scoiety in India, Pakistan and Bangladesh' গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে 'The Dynamics of Bangladesh Society', ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ' ইত্যাদি উল্লেখযোগ্য। বস্তুত অধ্যপক নাজমুল করিম ও তার ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সাধনার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করেছে। বিশেষ করে সমাজবিজ্ঞানের বিকাশে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা, গ্রমীণ প্রশ্নমালা পূরণের কার্যক্রম সবই তার অবদান ।
সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের ভূমিকা অনস্বীকার্য।