সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টিতে অধ্যয়ন করছে তা ১৯৫৭সালে ইউনেস্কোর সহযোগিতায় স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। উক্ত বিষয়টির বিকাশে একজন চিন্তাবিদের অবদান অনস্বীকার্য। যাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
১. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
"সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান"-বুঝিয়ে লেখ।
সাব্বিরের অধ্যয়নের বিষয়টির বিকাশধারা বর্ণনা কর।
উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তার অবদান মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।
(খ)
সমাজবিজ্ঞান পাঠে সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। সমাজবিজ্ঞান সমাজকাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা, কার্যক্রম সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে। এছাড়াও সমাজ, সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিসমূহের পাম্পরিক সম্পর্ক, উৎপাদনযন্ত্রের সাথে তাদের সম্পর্ক, প্রভৃতি বিষয় নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা ও পর্যালোচনা করে থাকে। অর্থাৎ একথা নিঃসন্দেহে বলা যায় যে, সমাজবিজ্ঞান সমাজ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে থাকে। এলক্ষে সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞান বলা হয়ে থাকে।
(গ)

উদ্দীপকের সাব্বিরের পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। নিম্নে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করা হলো :

উদ্দীপকের সাব্বির যে বিষয়ে অধ্যয়ন করছে, সেটি ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। বস্তুত, ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ টি আনুষ্ঠানিকভাবে যেতে যাত্রা শুরু করে। তাই উদ্দীপকে রাজুর পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ দ্বারা একটি ধারাবাহিক ও সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

তৎকালীন ভারতীয় উপমহাদেশে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। তবে সেসময় এটি স্বতন্ত্র একটি বিষয় হিসেবে পঠিত না হয়ে অর্থনীতিবিভাগের এমএ কোর্সের একটি পত্র হিসেবে অধ্যয়ন করা হতো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার নতুন ধার উন্মোচিত হয়। প্রথমদিকে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগের এমএ কোর্সে সমাজ বিজ্ঞান পঠন শুরু হয়। এছাড়াও পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আওতায় ও সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। অবশেষে ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে এ যাত্রা শুরু করে।

(ঘ)

উদ্দীপকে অধ্যাপক এ. কে. নাজমুল করিমের কথা বলা হয়েছে; বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশে তিনি অগ্রগণ্য ভূমিকা রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের পাঠক্রমে সমাজবিজ্ঞানের পাঠ ও গবেষণা বিস্তারের সঙ্গে তাঁর কাজ যুক্ত ছিল। ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭–৫৮ শিক্ষাবর্ষে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইতিহাস অনুযায়ী ১৯৫৮ সালে নাজমুল করিম প্রথম বাঙালি বিভাগীয় প্রধান হন। পাঠদান, গবেষণা ও নতুন সমাজবিজ্ঞানী গড়ে তোলার মাধ্যমে তিনি শাস্ত্রটিকে জনপ্রিয় করেন।

তাই তাঁর অবদানকে শিক্ষকতা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সমন্বিত ভূমিকা হিসেবে মূল্যায়ন করা যায়; প্রতিষ্ঠার ইতিহাসে অন্য শিক্ষক ও ইউনেস্কোর ভূমিকাও স্বীকার করা প্রয়োজন।

দৃশ্য-১: অর্থশাস্ত্র → আইন-ই আকবরী → কামসূত্র → ল্যান্ড প্রবলেমস অব ইন্ডিয়া।

দৃশ্য-২: অজিত কুমার সেন → এ. কে. নাজমুল করিম → লেভি স্ট্রস।

২. সমাজবিজ্ঞানের জনক কে?
"সমাজবিজ্ঞান একটা মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান"- বুঝিয়ে লেখ।
উদ্দীপকের দৃশ্য-১-এর বিষয়সমূহ বাংলাদেশের সমাজবিজ্ঞানের কোন দিকটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে-২ এর ব্যক্তিবর্গ কীভাবে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজবিজ্ঞানের জনক হলেন ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোঁৎ।
(খ)
সমাজ বিশ্লেষণে নিরপেক্ষতা অবলম্বন করে বলে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ। সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটি ভালো, কোনটি মন্দ, কী হওয়া উচিত, কী হওয়া অনুচিত, কোনটি ঠিক, কোনটি ঠিক নয় প্রভৃতি প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। আর সমাজ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে এ নিরপেক্ষতা বজায় রাখতে হয়।
(গ)

উদ্দীপকের গ্রন্থ ও বিবরণগুলো বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ঐতিহাসিক পটভূমি বা পূর্বসূরি সমাজচিন্তাকে নির্দেশ করে।

অর্থশাস্ত্রে রাষ্ট্র, অর্থনীতি ও প্রশাসন; আইন-ই-আকবরিতে মুঘল আমলের সমাজ ও শাসন এবং ঔপনিবেশিক গেজেটিয়ার ও জরিপে জনজীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়। এ ধরনের রচনা সমাজ সম্পর্কে জানার তথ্যভিত্তি তৈরি করেছে।

ছকে উল্লিখিত রচনাগুলো আধুনিক স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার আগের সমাজচিন্তা ও সামাজিক তথ্যসংগ্রহের ধারার সঙ্গে সম্পর্কিত। তবে ঐতিহাসিক বা সাহিত্যিক বিবরণকে সমালোচনামূলক যাচাই ছাড়া আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমতুল্য ধরে নেওয়া উচিত নয়।

(ঘ)

ছক-২-এর ব্যক্তিবর্গের সঙ্গে সমাজ ও নৃতত্ত্বচর্চার পটভূমি এবং বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশের আলোচনা যুক্ত রয়েছে; তাঁদের ভূমিকা এক ধরনের নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের পাঠক্রমের মধ্যে সমাজবিজ্ঞানের পাঠ গড়ে ওঠে। অজিত কুমার সেন ও এ. কে. নাজমুল করিমের মতো শিক্ষকরা এই পাঠ ও গবেষণার প্রসারে ভূমিকা রাখেন।

বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইতিহাস অনুযায়ী ইউনেস্কোর সহযোগিতায় পিয়ের বেসাইনের নেতৃত্বে ১৯৫৭–৫৮ শিক্ষাবর্ষে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৫৮ সালে এ. কে. নাজমুল করিম প্রথম বাঙালি বিভাগীয় প্রধান হন এবং শিক্ষা-গবেষণাকে জনপ্রিয় করেন।

লেভি-স্ট্রসের সমাজ-নৃতাত্ত্বিক চিন্তা বৃহত্তর বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটের অংশ। তবে কোনো একজনের উদ্যোগ বা যাচাইহীন সফরের নির্দিষ্ট সাল দিয়ে বিভাগের পুরো প্রতিষ্ঠার ইতিহাস ব্যাখ্যা না করে, দেশীয় শিক্ষক ও ইউনেস্কোর সম্মিলিত প্রাতিষ্ঠানিক ভূমিকা বিবেচনা করা যথাযথ।

উদ্দীপকের তিনটি ঘরে লেখা আছে:

  • শালবন বিহার
  • আনন্দ বিহার
  • কোটিলা মুড়া
৩. জাভা মানব কোন যুগের অধিবাসী?
'আগুনের আবিষ্কার জীবনকে সহজ করে'-ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে। ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত নিদর্শনগুলো বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জাভা মানব নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী।
(খ)
প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবচেয়ে বড় অবদান আগুনের আবিষ্কার। তারা চকচকে পাথর ঠুকে বা কাঠে ঘষে আগুন জ্বালানো আবিষ্কার করে। আগুন ব্যবহারের পূর্বে মানুষ মাছ, মাংস কাঁচা খেত এবং ফলমূল ছিল তাদের প্রধান খাবার। আগুন আবিষ্কারের পর মানুষের মাছ-মাংস খাওয়ার উপযোগী হয়। তাই বলা যায়, প্রাচীন প্রস্তর যুগে আগুনের আবিষ্কার মানবসভ্যতার জীবনধারাকে সহজতর করে তোলে।
(গ)

উদ্দীপকে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

প্রাচীন বাংলায় তৎকালীন সমতট অঞ্চলে বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে কুমিল্লার ময়নামতি। বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানে পাওয়া গিয়েছে। ময়নামতিতে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎপাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর, ভাস্কর্য, তামার পাত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজ জীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিমি দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। ময়নামতি মূলত কতগুলো ছোট পাহাড়ের সমন্বিত রূপ। এখানে আবিষ্কৃত প্রত্নস্থলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শালবন বিহার, আনন্দবিহার, ভোজবিহার, কৌটিলা মুড়া, চারপত্র মুড়া, চন্ডীমুড়া, রূপবান মুড়া ইত্যাদি।

উদ্দীপকে ও শালবন বিহার, আনন্দবিহার, কৌটিলা মুড়া এই তিনটি প্রশ্ন স্থলের কথা বলা হয়েছে। এগুলো মূলত ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে অবস্থিত।

তাই বলা যায়, উদ্দীপকে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত নিদর্শন গুলো তথা ময়নামতিতে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

ময়নামতিতে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেগুলোর মাধ্যমে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক জীবনের চিত্র ফুটে উঠে। আর এই নির্বাচন গুলোর মাধ্যমে খুব সহজে অনুমান করা যায় যে অতীতে এই অঞ্চল কে কেন্দ্র করে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এছাড়াও ময়নামতির শালবন বিহার, আনন্দবিহার ও কৌটিলা মুড়া প্রত্নস্থল থেকে যে নিদর্শন গুলো পাওয়া গিয়েছে সেগুলোর মাধ্যমে বুঝা যায় এই অঞ্চলে কয়েক শত বছর যাবত বৌদ্ধধর্ম, সমাজ, সংস্কৃতি তথা বৌদ্ধসভ্যতার একটি স্বর্ণযুগ কেটেছিল। ময়নামতির বৌদ্ধ সভ্যতার যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম প্রভাবিত।

ময়নামতিতে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎপাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর, ভাস্কর্য, তামার পাত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজ জীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। তখনকার সমাজে মুদ্রা অর্থনীতির প্রচলন শুরু হয়েছিল। ভূমিতে ব্যক্তি মালিকানা নিদর্শন পাওয়া গিয়েছে। অর্থাৎ দক্ষ সমাজ প্রশাসন ব্যবস্থা চালু ছিল। মুদ্রার প্রচলন এবং ব্যক্তিগত ভূমি মালিকানা থাকার অর্থ সমাজে অসমতার অস্তিত্ব ও ছিল। এই সকল নিদর্শন মূলত এই দেশের সামাজিক কে ইতিহাস রচনার বিশেষ অবদান রেখেছে, কেননা এগুলো দেখে প্রাচীন সামাজিক ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যেহেতু ময়নামতিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মাধ্যমে দেশের প্রাচীন সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস অনুধাবন করা যায়, তাই বলা যায় ময়নামতিতে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে।

বায়োজীদ গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।
৪. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
উদ্দীপকের বায়োজীদের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা কর।
উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় কী ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।
(খ)

প্রত্নতত্ত্ব হলো বস্তুগত নিদর্শন ও তাদের প্রেক্ষাপট বিশ্লেষণ করে অতীতের মানবসমাজ ও সংস্কৃতি অধ্যয়ন করার বিজ্ঞান।

হাতিয়ার, বসতি, মৃৎপাত্র, মুদ্রা, স্থাপত্য ও অন্যান্য অবশেষ পরীক্ষা করে মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর আলোচ্য শুধু প্রাগৈতিহাসিক কাল নয়; ঐতিহাসিক যুগের সমাজও অন্তর্ভুক্ত।

(গ)

উদ্দীপকে বায়োজীদের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী- বটেশ্বর।

উয়ারী-বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা নরসিংদীর বেলাব উপজেলার প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত। ১৯৩৩ সালে মুহম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক সর্বপ্রথম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীকালে তিনি তার পুত্র মুহম্মদ হাবিবুল্লাহ পাঠানকে নিয়ে উয়ারী-বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ ও গবেষণা আরম্ভ করেন । বিভিন্ন সময়ে অনুসন্ধানের ফলে আবিষ্কৃত হয়েছে যে, প্রায় আড়াই হাজার বছর পূর্বে উয়ারী-বটেশ্বর গ্রাম দুটির অধিকাংশ স্থানজুড়ে প্রাচীন বসতি ছিল, যা সময়কাল অনুযায়ী বাংলাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন প্রত্নস্থান। দীর্ঘ অনুসন্ধানের ফলে এখান থেকে প্রচুর পরিমাণে পাথরের পুঁতি, কাচের পুঁতি, লৌহ নির্মিত কুঠার, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রাসহ আরও অনেক ধরনের প্রত্নবস্তু পাওয়া যায়।

উদ্দীপকের বায়োজীদ নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন। বায়োজীদের পরিদর্শনকৃত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি উয়ারী-বটেশ্বর, যা উপরের আলোচনায় সুস্পষ্ট। তাই বলা যায়, শফিক উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেছে।

(ঘ)

বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা উয়ারী-বটেশ্বর বিশেষ গুরুত্ব বহন করে।

উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, প্রায় আড়াই হাজার বছর আগে এখানে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। এ নগর সভ্যতা সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার অস্তিত্বকে প্রমাণ করে। অর্থাৎ- আড়াই হাজার বছর আগেই এ অঞ্চলের মানুষ জীবন-যাপনের দিক থেকে নাগরিক উৎকর্ষের পরিচয় রেখেছিল। আমরা জানি, বাংলাদেশের কৃষিনির্ভর জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে লাঙল। উয়ারী- বটেশ্বরে প্রাপ্ত সবুজ কাচের গুটিকায় লাঙল প্রতীক উৎকীর্ণ থাকায় বোঝা যায় যে, সে সময়ের কৃষিজীবী সমাজের জীবনাচরণ ও ধর্মাচরণ একই সেতুবন্ধনে আবদ্ধ ছিল। কেননা দেবতা শীব বা বলরামের প্রধান প্রতীক হচ্ছে ‘হল’ বা ‘লাঙল'। এখানে প্রাপ্ত ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভাণ্ডার প্রমাণ করে, এ অঞ্চলে মুদ্রানির্ভর অর্থনীতির বিকাশ ঘটেছিল। বিভিন্ন ধরনের আবিষ্কৃত মুদ্রা এই সাক্ষ্য বহন করে যে, উয়ারী-বটেশ্বর অঞ্চলে আন্তঃ ও বহির্বাণিজ্যের প্রচলন ছিল। উয়ারী- বটেশ্বরে প্রাপ্ত পাথর ও পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের পুঁতি দেখে ধারণা করা হয়, সমাজের উচ্চ শ্রেণির মানুষ পাথরের এবং নিম্ন শ্রেণির লোকেরা পোড়ামাটির পুঁতি অলঙ্কার হিসেবে ব্যবহার করত। অর্থাৎ- সমাজে সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব ছিল। এখানে প্রাপ্ত আশ্রাফপুর তাম্রশাসনের মাধ্যমে জানা যায়, জমিতে ব্যক্তি মালিকানা ছিল। এছাড়া উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত বাটখারা হতে বোঝা যায়, এ অঞ্চলের মানুষের পরিমাপ বিষয়ে জ্ঞান ছিল।

উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সহায়তায় যেমন সে সময়ের মানুষের সামাজিক জীবন সম্পর্কে ধারণা করা যায় তেমনি বর্তমান বাংলাদেশের সমাজজীবন কীভাবে গড়ে উঠেছে সে বিষয়েও জ্ঞান অর্জন হয়। বস্তুত বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উয়ারী-বটেশ্বর একটি মাইলফলক।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।