রাজশাহী বোর্ড ২০২২

এইচএসসি · পরিসংখ্যান ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২২

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ছয়জন শিক্ষার্থীর দুটি বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :

ক্রম পরিসংখ্যানের নম্বর x গণিতের নম্বর y
1 45 40
2 42 41
3 48 36
4 46 38
5 40 43
6 41 42

উপর্যুক্ত অথ্যের জন্য একজন শিক্ষার্থী মন্তব্য করল$\sum \mathrm{x}_{\mathrm{i}}^2>\sum \mathrm{y}_{\mathrm{i}}^2$

১. পরিসংখ্যানের সংজ্ঞা দাও।
“কোনো একজন শিক্ষার্থীর এক বিষয়ের প্রাপ্ত নম্বর 45” - ইহা কি পরিসংখ্যান? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে $\left(\sum \mathrm{x}_{\mathrm{i}}\right)^2$ এর মান নির্ণয় কর।
উদ্দীপকের শিক্ষার্থীর বক্তব্য যাচাই কর।
সমাধান ও উত্তর
(ক)
পরিসংখ্যান হলো বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত কোনো ঘটনা বা বিষয়ে অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, উপস্থাপন, বিশ্লেষণ এবং প্রাপ্ত ফলাফলের ব্যাখ্যাকরণের মাধ্যমে ঘটনা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করার বিজ্ঞান।
(খ)

“কোনো একজন শিক্ষার্থীর এক বিষয়ের প্রাপ্ত নম্বর 45” -ইহা পরিসংখ্যান নয়।

ব্যাখ্যা : আমরা জানি, পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। কোনো একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। কোনো একজন শিক্ষার্থীর এক বিষয়ের প্রাপ্ত নম্বর 45-ইহা একটি বিচ্ছিন্ন সংখ্যা।

অতএব, “কোনো একজন শিক্ষার্থীর এক বিষয়ের প্রাপ্ত নম্বর 45” ইহা পরিসংখ্যান নয়।

(গ)

উদ্দীপক হতে পাই,

পরিসংখ্যানে প্রাপ্ত নম্বর $\left(\mathrm{x}_{\mathrm{i}}\right)=45,42,48,46,40,41$

এখানে, $x_1=45, x_2=42, x_3=48, x_4=46, x_5=40$

এবং $x_6=41$

এখন, $\left(\sum \mathrm{x}_{\mathrm{i}}\right)^2=\left(\mathrm{x}_1+\mathrm{x}_2+\mathrm{x}_3+\mathrm{x}_4+\mathrm{x}_5+\mathrm{x}_6\right)^2$

$=(45+42+48+46+40+41)^2=(262)^2$

$\therefore\left(\sum \mathrm{x}_1\right)^2=68,644$

(ঘ)

উদ্দীপক হতে পাই,

পরিসংখ্যানে প্রাপ্ত নম্বর $\left(\mathrm{x}_{\mathrm{i}}\right)=45,42,48,46,40,41$

এখানে, $x_1=45, x_2=42, x_3=48, x_4=46, x_5=40$

এবং $x_6=41$

এখन, $\sum \mathrm{x}_{\mathrm{i}}\{ \}^2=\mathrm{x}_1\{ \}^2+\mathrm{x}_2\{ \}^2+\mathrm{x}_3\{ \}^2+\mathrm{x}_4\{ \}^2+\mathrm{x}_5\{ \}^2+\mathrm{x}_6\{ \}^2$

$=(45)^2+(42)^2+(48)^2+(46)^2+(40)^2+(41)^2$

$=2,025+1,764+2,304+2,116+1,600+1,681$

$ =11,490 $

আবার, উদ্দীপক হতে পাই, গণিতে প্রাপ্ত নম্বর $\left(\mathrm{y}_{\mathrm{i}}\right)=40,41,36,38,43,42$

এখানে, $y_1=40, y_2=41, y_3=36, y_4=38, y_5=43$ এবং $y_6=42$

এখন, $\Sigma \mathrm{y}_{\mathrm{i}}\{ \}^2=\mathrm{y}_1\{ \}^2+\mathrm{y}_2\{ \}^2+\mathrm{y}_3\{ \}^2+\mathrm{y}_4\{ \}^2+\mathrm{y}_5\{ \}^2+\mathrm{y}_6\{ \}^2$

$ =(40)^2+(41)^2+(36)^2+(38)^2+(43)^2+(42)^2 $

$ =1,600+1,681+1,296+1,444+1,849+1,764 $

$ =9,634 $

সুতরাং, $\Sigma \mathrm{x}_1^2>\Sigma \mathrm{y}_1^2$

অতএব উদ্দীপকের শিক্ষার্থীর বক্তব্যটি সঠিক ছিল।

একজন ক্রিকেট কোচ বিভিন্ন জেলার 10 হতে 35 রছর বয়সের ক্রিকেটারদেরকে নিয়ে একটি ক্রিকেট দল গঠন করতে চান। তিনি বললেন এখানে বয়সের গড়গুলোর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান তা হলো AM>HM

প্রাপ্ত তথ্য নিম্নরূপ :

শ্রেণি f
10–15 2
15–20 8
20–25 10
25–30 5
30–35 3

N = 28।

২. কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?
কখন জ্যামিতিকি গড় নির্ণয় করা যায় না? ব্যাখ্যা কর।
উদ্দীপক হতে মধ্যমা নির্ণয় কর।
উদ্দীপকের আলোকে তুমি কি ক্রিকেট কোচের বক্তব্যের সাথে একমত? প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক মন্তব্য কর।
সমাধান ও উত্তর
(ক)
তথ্যসারির কেন্দ্রিয় মান বা মধ্যক মানের দিকে তথ্যসারির বাকী মানগুলো একত্রিত বা ঘনীভূত বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রিয় প্রবণতা বলে।
(খ)
প্রচলিত লগারিদমভিত্তিক জ্যামিতিক গড়ের জন্য সব মান ধনাত্মক হতে হয়। ঋণাত্মক মান থাকলে এ পদ্ধতি প্রযোজ্য নয়। অঋণাত্মক তথ্যের সরাসরি গুণফলভিত্তিক সংজ্ঞায় কোনো মান শূন্য হলে জ্যামিতিক গড় শূন্য হয়; কিন্তু লগ নেওয়া যায় না। প্রয়োজনীয় মান অজানা থাকলেও অতিরিক্ত তথ্য ছাড়া গড় নির্ণয় করা যায় না।
(গ)

মধ্যমা নির্ণয়ের প্রয়োজনীয় সারণি :

শ্রেণি f ক্রমযোজিত f
10–15 2 2
15–20 8 10
20–25 10 20
25–30 5 25
30–35 3 28

N = 28।

মধ্যমা $=\frac{N}{2}=\frac{28}{2}=14$ তম পদ; যা ক্রমযোজিত গণসংখ্যা 20 এর বিপরীতে (20-25) শ্রেণিতে অবস্থিত।

সুতরাং, মধ্যমা শ্রেণি (20-25)।

L = মধ্যমা শ্রেণির নিম্নমান = 20

N = মোট গণসংখ্যা = 28

fm = মধ্যমা শ্রেণির গণসংখ্যা = 10

Fc = মধ্যমা শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা = 10

C = মধ্যমা শ্রেণির শ্রেণি ব্যবধান = 5

আমরা জানি, মধ্যমা,

$ \mathrm{M}_{\mathrm{e}}=\mathrm{L}+\frac{\frac{\mathrm{N}}{2}-\mathrm{F}_{\mathrm{C}}}{f_{\mathrm{m}}} \times \mathrm{C} $

$ =20+\frac{14-10}{10} \times 5 $

$ =20+\frac{4}{10} \times 5 $

$ =20+\frac{20}{10}=20+2=22 $

সুতরাং, নির্ণেয় মধ্যমা $=22$.

(ঘ)
শ্রেণি 10–15
মধ্যমান x 12.5
f 2
fx 25
শ্রেণি 15–20
মধ্যমান x 17.5
f 8
fx 140
শ্রেণি 20–25
মধ্যমান x 22.5
f 10
fx 225
শ্রেণি 25–30
মধ্যমান x 27.5
f 5
fx 137.5
শ্রেণি 30–35
মধ্যমান x 32.5
f 3
fx 97.5

N = 28; Σfx = 625।

শ্রেণি f/x
10–15 0.16
15–20 0.457143
20–25 0.444444
25–30 0.181818
30–35 0.092308

Σ(f/x) = 1.335713।

শ্রেণির মধ্যমান ব্যবহার করে N=28, AM=22.321429, HM=20.962584, মধ্যমা=22, প্রচুরক=21.428571। এগুলো শ্রেণিভিত্তিক প্রাক্কলন।

HM নির্ণয়ে বিপরীত মানগুলোর যোগফল মাঝপথে গোল না করে শেষে গোল করা হয়েছে। সব মধ্যমান ধনাত্মক এবং এক নয় বলে AM>HM।

দুইজন শিক্ষার্থীর হিসাববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় ও জ্যামিতিক গড় যথাক্রমে 25 এবং 15। একজন শিক্ষার্থী বলল দুইজন শিক্ষার্থীর প্রাপু নম্বরের মধধ্য A.M × H.M = (G.M)2 এরূপ একটি সম্পর্ক বিদ্যামান।
৩. মধ্যমা কী?
"গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়"- ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নির্ণয় কর।
উদ্দীপকের আলোকে তুমি কি শিক্ষার্থীর বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
কোনো তথ্যসারি বা নিবেশনের মানগুলোকে ঊর্ধ্ব বা নিম্নক্রমে সাজানোর পর যে মানটি তথ্যসারিকে দুটি সমান অংশে বিভক্ত করে ঐ মানটিকে উক্ত তথ্যসারির মধ্যমা বলে।
(খ)

গাণিতিক গড় প্রান্তিক মান বা চরম মান দ্বারা প্রভাবিত হয়। ব্যাখ্যা : গাণিতিক গড় তথ্যসারির মধ্যক মান পরিমাপ করে এবং এটি সাধারণত তথ্যসারির মাঝামাঝি অবস্থান করে। কিন্তু তথ্যসারিতে যদি দু-একটি মান অন্যান্য মানের তুলনায় অপেক্ষাকৃত বেশ বড় বা ছোট হয় অর্থাৎ প্রান্তিক হয়, তবে গড় মানটি মধ্যক মানের যথার্থ পরিমাপ দিতে পারে না। এই প্রান্তিক মানটি যদি তথ্যসারির অন্যান্য মানের তুলনায় বেশ বড় হয় তবে গড় প্রকৃত মধ্যক মান অপেক্ষা বেশ বড় হয়। আবার প্রান্তিক মানটি যদি খুব ছোট হয় তবে গড় প্ৰকৃত মধ্যক মান অপেক্ষা ছোট হয়। সুতরাং বলা যায়, গাণিতিক গড় প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয়।

উদাহরণস্বরূপ, মনে করা যাক, চট্টগ্রাম কমার্স কলেজের পাঁচজন ছাত্রের পরিসংখ্যানের নম্বর যথাক্রমে 40, 42, 45, 44, 99। এক্ষেত্রে ছাত্রদের গড় প্রাপ্ত নম্বর 54, যা কারো নম্বরেরই কাছাকাছি নয়। অর্থাৎ গড় নম্বর কারো নম্বরকেই সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। কারণ এখানে একটি প্রান্তিক মান 99 রয়েছে, যার ফলে গড় মানটি প্রান্তিক মানের দিকে প্রভাবিত হয়েছে। সুতরাং বলা যায়, গাণিতিক গড় প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয়।

(গ)

ধরা যাক, একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর =a এবং অন্যজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর =b।

প্রশ্নমতে,

গাণিতিক গড়, A.M = 25

বা, $\frac{a+b}{2}=25$

$ \therefore \mathrm{a}+\mathrm{b}=50 $ ......... (i)

এবং জ্যামিতিক গড়, G.M = 15

বা, $\sqrt{a b}=15$

বা, $a b=(15)^2$

$ \therefore a b=225 $ ........ (ii)

আমরা জানি, $(a-b)^2=(a+b)^2-4 a b$

$ =(50)^2-4 \times 225 $

$ =2500-900 $

$ =1600 $

বা, $a-b=\sqrt{1600}$

$ \therefore a-b=40 $ ...... (iii)

এখন, সমীকরণ (i) ও (iii) য়োগ করে পাই,

$ a+b+a-b=50+40 $

বা, $2 \mathrm{a}=90$

বা, $a=\frac{90}{2}$

$ \therefore a=45 $

আবার, সমীকরণ (i) নং হতে (iii) নং বিয়োগ করে পাই,

$ a+b-a+b=50-40 $

বা, $2 b=10$

বা, $b=\frac{10}{2}$

$ \therefore b=5 $

সুতরাং, একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 45 এবং অন্যজন শিকার্থীর প্রাপ্ত নম্বর 5।

(ঘ)

‘গ’ হতে পাই, দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 45 এবং 5।

উদ্দীপক হতে পাই,

দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গাণিতিক গড়, A.M = 25

এবং জ্যামিতিক গড়, G.M = 15

∴ শিক্ষার্থী দুইজনের প্রাপ্ত নম্বরের তরঙ্গ গড়,

$ H.M =\frac{2}{\frac{1}{45}+\frac{1}{5}}=\frac{2}{\frac{1+9}{45}}=\frac{2}{\frac{10}{45}}=2 \times \frac{45}{10}=9 $

এখন A.M $ \times H.M =25 \times 9=225 $

$ (G.M)^2=(15)^2=225 $

$\therefore A.M \times \text { H.M }=(G.M)^2 $

অতএব, উদ্দীপকের আলোকে শিক্ষার্থীর বক্তব্যের সাথে আমি একমত।

একটি কারখানার ছয় দিনের উৎপাদনের পরিমাণ নিম্নরূপ :

3010, 3030, 3050, 3070, 3090, 3110 !

৪. প্রচুরক বলতে কী বোঝায়?
মধ্যমার মান ঋণাত্মক হতে পারে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে ৩য় চতুর্থকের মান নির্ণয় কর।
উদ্দীপকের তথ্য ব্যবহার করে গাণিতিক গড়ের উপর মূল ও মাপনির পরিবর্তনের প্রভাব পরীক্ষা কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো তথ্যসারি বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যকবার থাকে ঐ মানটিকে উক্ত তথ্যসারির প্রচুরক বলে।
(খ)

মধ্যমার মান ঋণাত্মক হতে পারে।

ব্যাখ্যা : কোনো তথ্যসারির মানগুলোকে ঊর্ধ্ব বা নিম্ন ক্রমানুসারে সাজানোর পর যে মানটি তথ্যসারিকে দুইটি সমান অংশে বিভক্ত করে, ঐ মানটিকে উক্ত তথ্যসারির মধ্যমা বলে। অর্থাৎ, মধ্যমা হলো তথ্যসারির মধ্যবর্তী মান।

উদাহরণস্বরূপ : ধরা যাক, একটি তথ্যসারির মানগুলোকে সাজানোর পর নিম্নলিখিত মানসমূহ পাওয়া গেল :

–10, –6, –3, 5, 12

এই তথ্যসারির মধ্যবর্তী মান –3।

সুতরাং, এই তথ্যসারির মধ্যমা –3।

অতএব বলা যায়, মধ্যমার মান ঋণাত্মক হতে পারে।

(গ)
উৎসের ব্যবহৃত দুই অর্ধের মধ্যমা নিয়মে ঊর্ধ্ব অর্ধ3050নয়,3070,3090,3110; এর মধ্যমা3090। তাই Q₃=3090। বিকল্প চতুর্থক সম্মতিতে মান ভিন্ন হতে পারে; ব্যবহৃত নিয়ম স্পষ্ট রাখা জরুরি।
(ঘ)

ধরা যাক, কারখানার ছয় দিনের উৎপাদনের পরিমাণের চলক,

$\mathrm{x}_{\mathrm{i}}=\{3010,3030,3050,3070,3090,3110\}$

$\therefore$ কারখানার ছয় দিনের উৎপাদনের গড়, $ \overline{\mathrm{x}}=\frac{\sum \mathrm{x}_1}{\mathrm{n}} $

$ =\frac{3010+3030+3050+3070+3090+3110}{6} $

$=\frac{18360}{6} $

$ =3060 $

এখানে,

মাপনী, c = সাধারণ অন্তর = 20

মূল, a = ১ম পদ - সাধারণ অন্তর

= 3010-20 = 2990

$\begin{aligned} & \mathrm{d}_{\mathrm{i}}=\frac{\mathrm{x}_{\mathrm{i}}-\mathrm{a}}{\mathrm{c}}=\frac{\mathrm{x}_{\mathrm{i}}-2990}{20} \\ & \therefore \mathrm{d}_{\mathrm{i}}=\{1,2,3,4,5,6\} \\ & \therefore \text { নতুন চলকের গড়, } \overline{\mathrm{d}}=\frac{\Sigma \mathrm{d}_{\mathrm{i}}}{\mathrm{n}} \\ & =\frac{1+2+3+4+5+6}{6}=\frac{21}{6}=3.5\end{aligned}$

এখানে দেখা যায় যে, কারখানার উৎপাদনের গড়, $\bar{x}=3060$। কিন্তু মূল ও মাপনীর পরিবর্তনের ফলে উৎপাদনের গড়, $\bar{d}=3.5$ হয়। অর্থাৎ, মূল ও মাপনীর প্রভাবের ফলে গাণিতিক গড় ভিন্ন হয়। অতএব, গাণিতিক গড়ের উপর মূল ও মাপনীর পরিবর্তনের প্রভাব বিদ্যমান।

রাজশাহী বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।