একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ পরীক্ষার নুমনাক্ষেত্র S হলো নিম্নরূপ :
নমুনাক্ষেত্র S={H1,H2,H3,H4,H5,H6,T1,T2,T3,T4,T5,T6}। প্রথম চিহ্ন মুদ্রার H বা T, পরের সংখ্যা ছক্কার 1–6 ফল নির্দেশ করে।
$\therefore \quad$ নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা, $n(S)=12$ টি।
ধরা যাক, $A=$ মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় সংখ্যা পাবার ঘটনা।
$\mathrm{A}$ ঘটনার অনুকূল নমুনা বিন্দুসমূহ $=\mathrm{H} 1, \mathrm{H} 3, \mathrm{H} 5$
$n(A)=3$
$P(A)=\frac{n(A)}{n(S)}=\frac{3}{12}=\frac{1}{4}$
$\therefore $ মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় সংখ্যা পাবার সম্ভাবনা $\frac{1}{4}$
‘গ’ এর সারণি ব্যবহার করে-
ধরি, $A=$ ছক্কায় জোড় সংখ্যা পাবার ঘটনা
এবং B = মুদ্রায় টেল পাবার ঘটনা।
$\therefore A$ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, $n(A)=6$
$\therefore \mathrm{P}(\mathrm{A})=\frac{\mathrm{n}(\mathrm{A})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{6}{12}=\frac{1}{2}$
$\therefore B$ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, $n(B)=6$
$\therefore \mathrm{P}(\mathrm{B})=\frac{\mathrm{n}(\mathrm{B})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{6}{12}=\frac{1}{2}$
$\mathrm{A}$ ও $\mathrm{B}$ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, $\mathrm{n}(\mathrm{A} \cap \mathrm{B})=3$
$\therefore P(A \cap B)=\frac{3}{12}=\frac{1}{4}$
এখানে, $\mathrm{A} 3 \mathrm{~B}$ ঘটনা দুইটি স্বাধীন হবে,
যদি $\mathrm{P}(\mathrm{A}) \times \mathrm{P}(\mathrm{B})=\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})$ হয়।
এখন, $P(A) \times P(B)=\frac{1}{2} \times \frac{1}{2}=\frac{1}{4}$
$ P(A) \times P(B)=P(A \cap B) $
সুতরাং, A ও B ঘটনা দুইটি স্বাধীন। অর্থাৎ, "ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রায় টেল পাবার ঘটনাদ্বয় স্বাধীন।
অতএব, আসিফের মন্তব্যটি যথার্থ ছিল।