বরিশাল বোর্ড ২০২৪

এসএসসি · উচ্চতর গণিত

বরিশাল বোর্ড ২০২৪

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. $\cos ^2 \theta=\frac{3}{4}$ হলে, $\tan ^2 \theta$ এর মান কোনটি?
  1. ক
    $\frac{1}{4}$
  2. $\frac{1}{3}$
  3. গ
    $\frac{7}{9}$
  4. ঘ
    $\frac{7}{4}$
ব্যাখ্যা

$\cos ^2 \theta=\frac{3}{4}$

বা, $\frac{1}{\sec ^2 \theta}=\frac{3}{4}$ বা, $\sec ^2 \theta=\frac{4}{3}$

বা, $1+\tan ^2 \theta=\frac{4}{3}$

বা, $\tan ^2 \theta=\frac{4}{3}-1=\frac{4-3}{3}$

$\therefore \tan ^2 \theta=\frac{1}{3}$.

২.

উদ্দীপকের চিত্রে, $ABCD$ বৃত্তের কেন্দ্র $O$, $BM \perp AC$, $ME \perp BC$ এবং $AB = BC$।

i. $AC \cdot BD = AB(CD + AD)$

ii. $AF \neq FD$

iii. $AB^2 = BD \cdot BM$

নিচের কোনটি সঠিক?

প্রশ্নের ছবি
  1. ক
    i ও ii
  2. i ও iii
  3. গ
    ii ও iii
  4. ঘ
    i, ii ও iii
ব্যাখ্যা

উদ্দীপকের চিত্রে,

১. টলেমির উপপাদ্য অনুসারে (বিবৃতি i):
আমরা জানি, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান।
$$AC \cdot BD = AB \cdot CD + BC \cdot AD$$
যেহেতু উদ্দীপকে দেওয়া আছে $AB = BC$:
$$AC \cdot BD = AB \cdot CD + AB \cdot AD = AB(CD + AD)$$
$\therefore$ বিবৃতি i সঠিক।

২. ব্রহ্মগুপ্তের উপপাদ্য অনুসারে (বিবৃতি ii):
বৃত্তস্থ কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরের ওপর লম্ব হয় (এখানে $AC \perp BD$), তবে তাদের ছেদবিন্দু $M$ হতে যেকোনো বাহুর ওপর অঙ্কিত লম্বকে ($ME \perp BC$) বিপরীত দিকে বর্ধিত করলে তা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে।
ফলে রেখাংশটির বর্ধিতাংশ বিপরীত বাহু $AD$-কে $F$ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ $AF = FD$ হবে।
কিন্তু বিবৃতিতে বলা হয়েছে $AF \neq FD$, যা মিথ্যা।
$\therefore$ বিবৃতি ii সঠিক নয়।

৩. সমকোণী ত্রিভুজের অভিক্ষেপ ধর্ম অনুসারে (বিবৃতি iii):
যেহেতু $BD$ বৃত্তের ব্যাস, তাই অর্ধবৃত্তস্থ কোণ $\angle BAD = 90^\circ$।
সমকোণী $\triangle ABD$-তে অতিভুজ $BD$-এর ওপর $AM \perp BD$ লম্ব।
সমকোণী ত্রিভুজের সদৃশতা অনুযায়ী, $\triangle ABM$ ও $\triangle BDA$ সদৃশকোণী:
$$\frac{AB}{BD} = \frac{BM}{AB} \implies AB^2 = BD \cdot BM$$
$\therefore$ বিবৃতি iii সঠিক।

সুতরাং, i ও iii সঠিক। অতএব, সঠিক উত্তর: (খ) i ও iii।

৩. $\{ \}^n \mathrm{C}_3=\{ \}^n \mathrm{C}_4$ হলে n এর মান কোনটি?
  1. ক
    6
  2. 7
  3. গ
    9
  4. ঘ
    12
ব্যাখ্যা
$\{ \}^n C_3=\{ \}^n C_4$
বা, $\frac{n(n-1)(n-2)}{1.2 .3}=\frac{n(n-1)(n-2)(n-3)}{1.2 .3 .4}$
বা, $1=\frac{n-3}{4}$ বা, $n-3=4$
বা, $n=4+3 \therefore n=7$.
৪. $4 x+3>19$ অসমতাটির সমাধান সেট কোনটি।
  1. $S=\{x \in \mathbb{R}: x>4\}$
  2. খ
    $S=\{x \in \mathbb{R}: x<4\}$
  3. গ
    $S=\{x \in \mathbb{R}: x \leq 4\}$
  4. ঘ
    $S=\{x \in \mathbb{R}: x \geq 4\}$

বরিশাল বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।